ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ববাজারে কমল সোনার দাম

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ পিএম
ছবি : সংগৃহীত

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও মূল্যস্ফীতির উদ্বেগের মধ্যে সোনার দামে সামান্য পতন হয়েছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) আগামী সপ্তাহের সুদের হারসংক্রান্ত বৈঠকের দিকে তাকিয়ে আছেন বিনিয়োগকারীরা।

মঙ্গলবার (২০ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ৩টা ৯ মিনিটে স্পট মার্কেটে সোনার দাম ০.৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১২৩ দশমিক ৯৪ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ডিসেম্বর মাসে সরবরাহের জন্য নির্ধারিত সোনার ফিউচার মূল্য ০.৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৪২ দশমিক ৭০ ডলারে নেমেছে।

অ্যাকটিভট্রেডসের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রিকার্ডো ইভানজেলিস্তা বলেন, উচ্চ জ্বালানি মূল্যের কারণে মূল্যস্ফীতির স্থায়ী চাপ অব্যাহত রয়েছে। এর ফলে ফেডারেল রিজার্ভের আরও কঠোর মুদ্রানীতি গ্রহণের প্রত্যাশা জোরালো হচ্ছে।

এ দিন তেলের দাম বেড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম প্রায় পাঁচ মাসের সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি ছিল। সৌদি আরবের অবকাঠামোতে হুথিদের হামলা এবং উপসাগরীয় অঞ্চলে জাহাজে হামলার খবরের কারণে বাজারে ভূরাজনৈতিক ঝুঁকির আশঙ্কা বেড়েছে। ব্যবসায়ীরা তেলের দামে সেই ঝুঁকির প্রভাব হিসাব করছেন।

ইভানজেলিস্তা আরও বলেন, অক্টোবরে ফেড সুদের হার অপরিবর্তিত রাখবে বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে। তাই ডিসেম্বরে সুদের হার বাড়ানোর সম্ভাবনা নিয়ে ফেডের দিকনির্দেশনার ওপরই মূলত নজর থাকবে।

ফেডের কর্মকর্তাদের সাম্প্রতিক বক্তব্যে মুদ্রানীতি আরও কঠোর করার বিষয়ে তাড়াহুড়োর ইঙ্গিত না থাকায় ২৭ ও ২৮ অক্টোবরের নীতিনির্ধারণী বৈঠকে সুদের হার বাড়ানোর প্রত্যাশা কিছুটা কমেছে। তবে সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, ডিসেম্বর মাসে সুদের হার বাড়ানোর সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা। তাদের হিসাবে এ সম্ভাবনা ৯০ শতাংশ।

সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষা হিসেবে সোনাকে বিবেচনা করা হয়। তবে সুদের হার বাড়লে সোনার আকর্ষণ কমে যায়। কারণ, বিনিয়োগকারীরা তখন সুদ বা মুনাফা পাওয়া যায়—এমন সম্পদের দিকে বেশি ঝোঁকেন।

এদিকে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের ব্যক্তিগত ভোগব্যয় মূল্যসূচক (পিসিই) প্রকাশ করা হবে। মূল্যস্ফীতি পরিমাপের ক্ষেত্রে ফেডের পছন্দের এই সূচকের তথ্য থেকেও সুদের হারসংক্রান্ত ভবিষ্যৎ সিদ্ধান্তের বিষয়ে ধারণা পেতে চাইছেন বিনিয়োগকারীরা।

অন্যদিকে জাপানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর কাজুও উয়েদা বলেছেন, দেশটিতে অন্তর্নিহিত মূল্যস্ফীতি ২ শতাংশ লক্ষ্যমাত্রার বেশ কাছাকাছি রয়েছে। তার এ বক্তব্যে জাপানে আরও সুদের হার বাড়ানোর সুযোগ থাকার ইঙ্গিত পাওয়া গেছে।

মঙ্গলবার অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট মার্কেটে রুপার দাম ০.২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৭ দশমিক ১৯৩১ ডলারে দাঁড়িয়েছে। বিপরীতে প্লাটিনামের দাম ০.১ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৬৩৯ দশমিক ৪৫ ডলারে নেমেছে। প্যালাডিয়ামের দাম কমেছে ০.৯ শতাংশ; প্রতি আউন্সের মূল্য দাঁড়িয়েছে ১ হাজার ১১০ দশমিক ০৬ ডলার।

সূত্র: রয়টার্স

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সোনার বাজারে বড় ধস, ফিরে এলো ১৪ মাস আগের দাম!
দাম কমায় সাধারণ ক্রেতাদের মধ্যে নতুন করে গয়না কেনার আগ্রহ বাড়লেও চড়া দামে সোনা কিনে রাখা ক্রেতা ও বিনিয়োগকারীরা পড়েছেন বড় লোকসানের মুখে।
সোনার বাজারে বড় ধস, ফিরে এলো ১৪ মাস আগের দাম!
যশোরে ২২ লাখ খেজুর গাছে সমৃদ্ধির স্বপ্ন
বর্তমানে জেলায় রয়েছে ২২ লাখ ৫৯ হাজারের বেশি খেজুর গাছ। এর মধ্যে ১২ লাখেরও বেশি গাছের বয়স ৫ থেকে ১০ বছর। এসব গাছ আগামী কয়েক বছরে পূর্ণ উৎপাদনক্ষম হয়ে ওঠলে রস ও গুড় উৎপাদন কয়েক গুণ বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
যশোরে ২২ লাখ খেজুর গাছে সমৃদ্ধির স্বপ্ন
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
দেশের বাজারে সোনার দামে বড় ধরনের পতন হয়েছে। একদিনের ব্যবধানে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমেছে ১০ হাজার ৯২৪ টাকা। এতে নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ১০৯ টাকা। শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সেই হিসাবে শনিবার (২১ নভেম্বর) দেশের বাজারে নির্ধারিত এ দামেই সোনা কেনাবেচা হচ্ছে। বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার ২৪৫ টাকা। সে হিসাবে ১১ দশমিক ৬৬৪ গ্রাম বা এক ভরি সোনার দাম ২ লাখ ১ হাজার ১০৯ টাকা। এ ছাড়া নতুন মূল্যতালিকায় ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯২ হাজার ৩৪৯ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৪ হাজার ৮৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৩৪ হাজার ৮৫৯ টাকা। এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হয়েছিল ২ লাখ ১২ হাজার ১১০ টাকায়। সেই হিসাবে একদিনের ব্যবধানে প্রতি ভরি সোনার দাম কমেছে ১০ হাজার ৯২৪ টাকা। এদিকে সোনার পাশাপাশি দেশের বাজারে রুপার দামও কমিয়েছে বাজুস। নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৩ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৯২৫ টাকা। এর আগে প্রতি গ্রাম রুপার দাম ছিল ২২ ক্যারেটে ২৯০ টাকা, ২১ ক্যারেটে ২৭৫ টাকা, ১৮ ক্যারেটে ২৩৫ টাকা এবং সনাতন পদ্ধতিতে ১৮০ টাকা। সোনার দামে একদিনে এমন বড় পতনে ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে সোনা ও রুপা কেনার ক্ষেত্রে বাজুসের নির্ধারিত মূল্য ছাড়াও প্রযোজ্য মজুরি ও ভ্যাট যুক্ত হতে পারে। আরটিভি/এসকে
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে সিপিডির প্রস্তাবে বিজিএমইএর আপত্তি
সংগঠনটি জানিয়েছে, গত ৩ বছরে উৎপাদন ব্যয় বেড়েছে ২৫ থেকে ৩০ শতাংশ। অথচ, একই সময়ে রপ্তানি মূল্য কমেছে ২ দশমিক ৬ শতাংশ। অন্যদিকে ব্যাংক ঋণের সুদের হার বেড়ে দাঁড়িয়েছে ১২ থেকে ১৬ শতাংশে। কমেছে রপ্তানি প্রণোদনাও।
পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে সিপিডির প্রস্তাবে বিজিএমইএর আপত্তি
সোনার দামে এবার ‘বিশাল’ পতন, এক লাফে কমলো ১০ হাজার ৯৬৪ টাকা 
টানা পতনের মুখে থাকা সোনার দরে এবার ‘বিশাল’ পতন ঘটেছে দেশের বাজারে। এক লাফে মূল্যবান হলুদ ধাতুটির দাম ভরিতে কমে গেছে ১০ হাজার ৯৬৪ টাকা। 
সোনার দামে এবার ‘বিশাল’ পতন, এক লাফে কমলো ১০ হাজার ৯৬৪ টাকা 
আরও পড়ুন
সোনার বাজারে বড় ধস, ফিরে এলো ১৪ মাস আগের দাম!
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
এআইয়ের কারণে বাড়ছে পণ্যের দাম, সতর্ক করল কেন্দ্রীয় ব্যাংক
সোনার দামে এবার ‘বিশাল’ পতন, এক লাফে কমলো ১০ হাজার ৯৬৪ টাকা