ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

পান রপ্তানি নিয়ে ‘সুখবর’

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৪০ এএম
ঝুড়িতে বিক্রির জন্য রাখা পান। পুরোনো ছবি

পান রপ্তানি-সংক্রান্ত হাইকোর্টের আদেশের কার্যকারিতা স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত।

রোববার (৪ অক্টোবর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।

এর মাধ্যমে পান রপ্তানির আইনগত বাধা দূর হলো বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস।

বাংলাদেশ পান রপ্তানিকারক সমিতির রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ গত ৬ আগস্ট ‘সমিতির প্রত্যয়নপত্র ব্যতীত বাংলাদেশ থেকে পান রপ্তানি করা যাবে না’ বলে আদেশ দেন। এর ফলে পান রপ্তানির ক্ষেত্রে সমিতির প্রত্যয়নপত্র গ্রহণের একটি শর্ত আবশ্যিকভাবে কার্যকর হয়।

হাইকোর্ট বিভাগের গত ৬ আগস্টের ওই আদেশের কার্যকারিতা চ্যালেঞ্জ করে রাষ্ট্রের পক্ষে বাণিজ্য মন্ত্রণালয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগে লিভ টু আপিল করে।

সেই আবেদনের শুনানি শেষে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত হাইকোর্টের আদেশের কার্যকারিতা স্থগিত করেন। আর এই আদেশের মাধ্যমে পান রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ পান রপ্তানিকারক সমিতির প্রত্যয়নপত্র গ্রহণের শর্তের কার্যকারিতা আপাতত স্থগিত হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল।

বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। তাকে সহায়তা করেন মন্ত্রণালয়ের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট মো. তাজুল ইসলাম। অপরদিকে বাংলাদেশ পান রপ্তানিকারক সমিতির পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার ফিদা এম কামাল ও অ্যাডভোকেট ফয়সাল মোহাম্মদ ফায়েজী।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আরও বাড়তে পারে এলপিজির দাম, জানা যাবে বৃহস্পতিবার
এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) ব্যবসায়ীদের কমিশন বাড়ানোর প্রস্তাব নিয়ে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গণশুনানিতে বসছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
আরও বাড়তে পারে এলপিজির দাম, জানা যাবে বৃহস্পতিবার
বৃহস্পতিবার যেসব এলাকায় বন্ধ থাকবে ব্যাংক 
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ উপলক্ষে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার সব তপশিলি ব্যাংক বন্ধ থাকবে।
বৃহস্পতিবার যেসব এলাকায় বন্ধ থাকবে ব্যাংক 
ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, এই মুহূর্তে ভোজ্যতেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই। আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পণ্য আমদানি পাইপলাইনে রয়েছে।
ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে বিনিয়োগের জন্য জাপানকে আহ্বান প্রধানমন্ত্রীর
খাতগুলো হলো মোটরযান উৎপাদন, জ্বালানি, প্রযুক্তি ও মহাকাশ সহযোগিতা, রেলপথ ও সরবরাহ ব্যবস্থা এবং কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও উৎপাদনশিল্প।
বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে বিনিয়োগের জন্য জাপানকে আহ্বান প্রধানমন্ত্রীর
নতুন পে-স্কেলে বেতন দিতে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার
নতুন পে-স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অক্টোবরের বেতন ও আগের তিন মাসের বকেয়া পরিশোধ করতে আবারও ঋণের দিকে হাত বাড়াচ্ছে সরকার।
নতুন পে-স্কেলে বেতন দিতে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার
আরও পড়ুন
‘ফারাক্কা চুক্তি নবায়ন করে ভারত প্রমাণ করবে তারা বাংলাদেশের বন্ধু’
বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে বিনিয়োগের জন্য জাপানকে আহ্বান প্রধানমন্ত্রীর
বাংলাদেশের ৫ খাতে জাপানি বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী