ঢাকা রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ, কারণ জানাল বাংলাদেশ ব্যাংক

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ০২:২৮ পিএম
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ জেলায় এক লাখেরও বেশি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) অ্যাকাউন্ট বন্ধ বা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে এই পদক্ষেপের পেছনে কারণও জানানো হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) সাংবাদিকরা এ বিষয়ে প্রশ্ন করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খানকে।

জবাবে তিনি বলেন, অস্বাভাবিক লেনদেনের কারণে গোপালগঞ্জ জেলায় প্রায় এক লাখ এমএফএস অ্যাকাউন্ট বন্ধ বা স্থগিত রাখা হয়েছে। আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) পরামর্শে এসব অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

তবে এসব অ্যাকাউন্ট কত দিন বন্ধ থাকবে এবং কবে নাগাদ আবার চালু করা হতে পারে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৫ নভেম্বর গোপালগঞ্জে বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা এসব ঘটনায় জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এর কয়েক দিনের ব্যবধানে টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ করা হয়। এছাড়া সড়ক অবরোধ করে গোপালগঞ্জের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। তবে এসব ঘটনায় বলপ্রয়োগ করেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গোপালগঞ্জে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনায় উসকানি ও অর্থায়ন করা হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এমন পরিস্থিতিতে সন্দেহজনক আর্থিক লেনদেন শনাক্ত ও নিয়ন্ত্রণে গত বুধবার জেলায় এমএফএস সেবা বন্ধের নির্দেশ দেওয়া হয় বলে সূত্র জানিয়েছে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে বাংলাদেশের নতুন পদক্ষেপ
দেশের নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করা, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং আমদানির বিকল্প উৎস সম্প্রসারণের লক্ষ্যে পাকিস্তানের সঙ্গে সরকারি পর্যায়ে (জি-টু-জি) বাণিজ্য সহযোগিতা নতুন এক  উচ্চতায় তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে বাংলাদেশের নতুন পদক্ষেপ
সাত দিনের এসএমই মেলায় ১৪ কোটি টাকার পণ্য বিক্রি
সাত দিনেই ১৪ কোটি টাকার বেশি পণ্য বিক্রি হয়েছে ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলায়।
সাত দিনের এসএমই মেলায় ১৪ কোটি টাকার পণ্য বিক্রি
‘জ্বালানি-সার কিনতে ২ থেকে ৩ গুণ দাম দিতে হচ্ছে বলে কোষাগারে চাপ পড়ছে’
দেশের অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, জ্বালানি ও গ্যাসের বাড়তি দামের কারণে আমদানিজনিত মূল্যস্ফীতি তৈরি হচ্ছে, যার ওপর সরকারের নিয়ন্ত্রণ সীমিত।
‘জ্বালানি-সার কিনতে ২ থেকে ৩ গুণ দাম দিতে হচ্ছে বলে কোষাগারে চাপ পড়ছে’
‘সমাজ পরিবর্তনের মূল শক্তি তরুণেরাই’, ব্র্যাকের কার্নিভাল অব চেঞ্জ ২০২৬
সাভারের ব্র্যাক সেন্টার ফর ডেভেলপমেন্ট ম্যানেজমেন্টে (সিডিএম) ব্র্যাকের উদ্যোগে আয়োজিত ‘কার্নিভাল অব চেঞ্জ ২০২৬’ অনুষ্ঠানে...
‘সমাজ পরিবর্তনের মূল শক্তি তরুণেরাই’, ব্র্যাকের কার্নিভাল অব চেঞ্জ ২০২৬
টানা তিন লাফে ফের দুই লাখ ছাড়াল সোনার ভরি
মাঝে পড়তি দিকে থাকা সোনার বাজারে আবারও দেখা যাচ্ছে উর্ধ্বগতি। গত তিন দিনে দেশের বাজারে তিন দফা বেড়েছে মূল্যবান ধাতুটির দাম।
টানা তিন লাফে ফের দুই লাখ ছাড়াল সোনার ভরি
আরও পড়ুন
গোপালগঞ্জে ভাঙচুর চালিয়ে ভারত পলায়ন, ফেরার পথে সীমান্তে আটক যুবক
দুই বছরের মধ্যে সবচেয়ে বড় ব্যাংক বন্ধ
ঢাকা-গোপালগঞ্জসহ ৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে