ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিকভাবে ‘একঘরে’ হয়ে পড়ছে ইসরায়েল: ট্রাম্পের বিশেষ দূত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ০৭:২৬ পিএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বিশেষ দূত জ্যারেড কুশনার। ছবি: সংগৃহীত

অবরুদ্ধ গাজায় ফিলিস্তিনি মুসলমানদের ওপর অমানবিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার কারণে ইসরায়েল আন্তর্জাতিকভাবে ক্রমেই একঘরে হয়ে পড়ছে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত জ্যারেড কুশনার।

তিনি বলেছেন, ইসরায়েলের সামনে এখন দুটি পথ খোলা। এক. ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার পর সৃষ্ট পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়ে বিশ্বের সঙ্গে সম্পর্ক গভীর করা; দুই. বর্তমান পথ ধরে এগিয়ে গিয়ে বৈশ্বিকভাবে ‘একঘরে’ হয়ে পড়া।

সম্প্রতি নিউইয়র্ক ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন কুশনার। খবর দ্য টেলিগ্রাফের

ব্রিটিশ সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, কুশনারের এই মন্তব্যকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি সমালোচনা হিসেবে দেখা হচ্ছে। গত মাসের নির্বাচনে জোটের সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। বিরোধী নেতারা নতুন সরকার গঠনের চেষ্টা করছেন।

ট্রাম্পের গঠিত ‘বোর্ড অব পিস’-এর অন্যতম পরিকল্পনাকারী এই জ্যারেড কুশনার। গাজার পুনর্গঠন তদারকির দায়িত্বে থাকা এই কাঠামোর জাতিসংঘের অনুমোদন রয়েছে। গাজাকে বিলাসবহুল এলাকায় রূপান্তরের পরিকল্পনাও রয়েছে কুশনারের। রাফাহর ইসরায়েলি নিয়ন্ত্রিত অংশে ‘সন্ত্রাসমুক্ত’ শহর গড়ে তোলার প্রস্তাবেরও তিনি প্রধান প্রবক্তা।

প্রতিবেদন অনুযায়ী, গত জুলাইয়ে হামাস বোর্ড অব পিসের নিরস্ত্রীকরণ পরিকল্পনায় সম্মতি দেয়। এতে ইসরায়েলি সেনা প্রত্যাহারের সঙ্গে সমন্বয় করে ধাপে ধাপে অস্ত্র সমর্পণের কথা বলা হয়। তবে নেতানিয়াহু এ প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছেন, হামাস পুরোপুরি নিরস্ত্র না হওয়া পর্যন্ত ইসরায়েল গাজা থেকে সেনা সরাবে না।

এদিকে যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। মঙ্গলবার হামাস দাবি করেছে, গাজা সিটির পশ্চিমাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের পরিচালক নিহত হয়েছেন। হামলায় আরও ছয়জন নিহত হওয়ার খবর দিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৩৬ বছরের রেকর্ড ভেঙে মার্কিন প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের জয়
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে অন্তত ২৫৯টি আসন জিতে ৩৬ বছরের মধ্যে সবচেয়ে বড় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে ডেমোক্র্যাটিক পার্টি।
৩৬ বছরের রেকর্ড ভেঙে মার্কিন প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের জয়
বাংলাদেশ-ভারতসহ ১৬ দেশের পণ্যে নতুন শুল্ক বসাচ্ছেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বাংলাদেশসহ ১৬টি বাণিজ্যিক অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে।
বাংলাদেশ-ভারতসহ ১৬ দেশের পণ্যে নতুন শুল্ক বসাচ্ছেন ট্রাম্প
২৫ বছরে ৬৭৫৬ ক্যামেরায় মাত্র ১২ বার ধরা দিলো এই বিরল বন্য কুকুর
দক্ষিণ আমেরিকার বিরল প্রজাতির বন্য কুকুর বুশ ডগের উপস্থিতি শনাক্ত হয়েছে ২৫ বছরে মাত্র ১২ বার। সাতটি দেশের ৯৭টি এলাকায় ৬ হাজার ৭৫৬টি ট্রেইল ক্যামেরা বসিয়ে দীর্ঘ সময় পর্যবেক্ষণের পর এ তথ্য পেয়েছেন গবেষকরা।
২৫ বছরে ৬৭৫৬ ক্যামেরায় মাত্র ১২ বার ধরা দিলো এই বিরল বন্য কুকুর
শিশু পর্নোগ্রাফির অভিযোগে মেগানের বাবার বিরুদ্ধে আদালতের অভিযোগ গঠন
ব্রিটিশ রাজপরিবারের সদস্য মেগান মার্কেলের বাবা থমাস মার্কেলের বিরুদ্ধে শিশু পর্নোগ্রাফি সংরক্ষণের অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছে যুক্তরাষ্ট্রের আদালত।
শিশু পর্নোগ্রাফির অভিযোগে মেগানের বাবার বিরুদ্ধে আদালতের অভিযোগ গঠন
যুক্তরাষ্ট্র ছাড়লেন অভিবাসননীতির আলোচিত আব্রেগো গার্সিয়া
যুক্তরাষ্ট্রের অভিবাসননীতি নিয়ে আলোচনার কেন্দ্রে থাকা সালভাদরের নাগরিক কিলমার আব্রেগো গার্সিয়া দেশটি ছেড়ে স্পেনে গেছেন। 
যুক্তরাষ্ট্র ছাড়লেন অভিবাসননীতির আলোচিত আব্রেগো গার্সিয়া
আরও পড়ুন
বাংলাদেশ-ভারতসহ ১৬ দেশের পণ্যে নতুন শুল্ক বসাচ্ছেন ট্রাম্প
নেতানিয়াহুকে সরাতে জোট গড়ছেন ইসরায়েলের সাবেক সেনাপ্রধান আইজেনকোট
গাজায় সন্তান জন্ম ঠেকাচ্ছে ইসরায়েল: অ্যামনেস্টি
ট্রাম্পকে দেড় কোটি ডলার দিল এনভিডিয়া