ঢাকা রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

হঠাৎ বিদ্যুৎকেন্দ্রসহ বিপিডিবির সব গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ০২:০৪ পিএম
ফাইল ছবি

দেশে চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে বিদ্যুৎকেন্দ্র, উপকেন্দ্র, নির্মাণাধীন প্রকল্প ও ভাণ্ডারসহ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) আওতাধীন সব গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

বিপিডিবির পরিচালক (নিরাপত্তা ও অনুসন্ধান) বেগ নাসির জাহান স্বাক্ষরিত এক নির্দেশনায় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। এসব স্থাপনায় বিদ্যমান নিরাপত্তাব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে উন্নীত রাখতে ইতোপূর্বে বিভিন্ন সময়ে জারি করা সার্কুলারে উল্লিখিত কার্যক্রম আরও জোরদার করতে হবে।

নির্দেশনায় বিদ্যুৎকেন্দ্রের কন্ট্রোল রুম, উপকেন্দ্র, সুইচইয়ার্ড এবং ঝুঁকিপূর্ণ (ভালনারেবল) পয়েন্টগুলোতে বহিরাগতদের প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে। সেইসঙ্গে বলা হয়েছে, নির্ধারিত সময়ে দায়িত্ব পালনকারী কর্মচারী ছাড়া অন্য কারও এসব স্থানে প্রবেশের সুযোগ রাখা যাবে না।

এতে আরও বলা হয়, আগত অতিথিদের বডি মেটাল ডিটেক্টরসহ অন্যান্য যন্ত্রের মাধ্যমে তল্লাশি করে পরিচয় নিশ্চিত করতে হবে। দায়িত্বশীল ব্যক্তির তদারকিতে প্রয়োজনে তাদের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া যাবে। তবে মূল কেপিআই (গুরুত্বপূর্ণ স্থাপনা)-তে কোনো অবস্থাতেই বহিরাগতদের প্রবেশ করতে দেওয়া যাবে না। পরিচয় নিশ্চিত ও দেহ তল্লাশির পর কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হলে অবশ্যই ভিজিটর কার্ড ব্যবহার করতে হবে।

বিদ্যুৎকেন্দ্র ও অন্যান্য স্থাপনায় স্থাপিত সিসিটিভি ক্যামেরা সার্বক্ষণিক চালু রাখা এবং ধারণ করা ভিডিও সংরক্ষণের ব্যবস্থাও নিশ্চিত করতে বলা হয়েছে। পাশাপাশি প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে কর্মস্থলে অবস্থান এবং যাতায়াতের সময় দৃশ্যমান স্থানে পরিচয়পত্র ঝুলিয়ে রাখতে হবে।

বহিরাগতদের প্রবেশের ক্ষেত্রে তাদের আগমনের উদ্দেশ্য নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। এ জন্য দর্শনার্থীর নাম, পূর্ণ ঠিকানা, কার কাছে এবং কী কাজে এসেছেন, সংশ্লিষ্ট দপ্তরের অনুমতিপত্রসহ প্রয়োজনীয় তথ্য রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে।

নির্দেশনায় বিদ্যুৎকেন্দ্রের সীমানাপ্রাচীর-সংলগ্ন এলাকার ঝোপঝাড় পরিষ্কার এবং ওয়াচ টাওয়ারগুলোতে দায়িত্ব পালন নিশ্চিত করার কথা বলা হয়েছে। বিদ্যুৎকেন্দ্র, সুইচইয়ার্ড, ভাণ্ডার ও গুরুত্বপূর্ণ স্থাপনায় ব্যাগ কিংবা অন্য কোনো জিনিসপত্র নিয়ে প্রবেশের সময় যথাযথভাবে তল্লাশি করতে হবে। এসব স্থানে প্রয়োজনীয় নিরাপত্তাবাতি সার্বক্ষণিক কার্যকর রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।

এছাড়া দাপ্তরিক সময়ের পর, বিশেষ করে রাতের বেলায় নিরাপত্তা টহল জোরদার করতে বলা হয়েছে। তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীদের তদারকি বিবরণী রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে। পরদিন নিয়ন্ত্রণকারী কর্মকর্তার প্রতিস্বাক্ষর নেওয়ার বিদ্যমান বিধানও যথাযথভাবে পালন করতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও সমন্বয় বজায় রাখতে হবে। বিদ্যুৎ স্থাপনা এলাকায় অপরিচিত কোনো ব্যক্তির সন্দেহজনক চলাফেরা চোখে পড়লে তাৎক্ষণিকভাবে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে।

বিপিডিবির আওতাধীন বিদ্যুৎকেন্দ্র ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে এসব নির্দেশনা যথাযথভাবে পালনের অনুরোধ জানানো হয়েছে সংশ্লিষ্ট সবাইকে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
রোববার (২৯ নভেম্বর) ন্যাশানাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালে ‘ওয়ার্ল্ড মুভমেন্ট ডিসর্ডার ডে ২০২৬’ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন৷
ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
ইউপি নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রস্তুত ইসি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়েছে নির্বাচন কমিশন। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে ভোটকেন্দ্র, ভোটার তালিকা, নির্বাচনি কর্মকর্তা ও প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত করা হয়েছে। ভোটার তালিকাও হালনাগাদ করা হয়েছে।
ইউপি নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রস্তুত ইসি
তাবলিগের কাজে ২৯৮ বিদেশিকে বাংলাদেশে আসার অনুমতি
তাবলিগের ধর্মীয় কাজের উদ্দেশ্যে ২৯৮ জন বিদেশি নাগরিককে শর্তসাপেক্ষে বাংলাদেশে আসার অনুমতি দিয়েছে সরকার। তাদের ১২০ দিনের ভিসা দেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
তাবলিগের কাজে ২৯৮ বিদেশিকে বাংলাদেশে আসার অনুমতি
ইউপি নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে ইসি
কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে। দলটিকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়নি। এছাড়া আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের শরিক ওয়ার্কার্স পার্টি, জাসদ, তরীকত ফেডারেশন ও সাম্যবাদী দলকেও আমন্ত্রণ জানায়নি নির্বাচন কমিশন।
ইউপি নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে ইসি
কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: ছুটির দিনেও খোলা থাকবে নির্বাচন অফিস
কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন উপলক্ষে ইসির জারি করা এ সংক্রান্ত এক পরিপত্রে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: ছুটির দিনেও খোলা থাকবে নির্বাচন অফিস
আরও পড়ুন
নেতাকর্মীদের জন্য জরুরি নির্দেশনা জামায়াতের
এনএসআইয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, ৭৪৬ জনের সরকারি চাকরির সুযোগ
ধানমন্ডিতে মোরগ পোলাও খাইয়ে ২ হাজার ভরি সোনা লুট
রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান