ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ঢাকা ব্যাংকের নতুন এমডি ও সিইও ওসমান এরশাদ ফয়েজ

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ০৫:১৪ এএম
ফাইল ছবি

ঢাকা ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি ও সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যাংকিং খাতের অন্যতম অভিজ্ঞ কর্মকর্তা ওসমান এরশাদ ফয়েজ। রোববার (১১ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

আন্তর্জাতিক ব্যাংকিং খাতে ৩০ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে ওসমান এরশাদ ফয়েজের। তিনি বিভিন্ন বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানে শীর্ষ পদে দায়িত্ব পালন করেছেন। ব্যাংকিং কৌশল, প্রযুক্তি, পরিচালনা ব্যবস্থা, ডিজিটাল রূপান্তর, কোর ব্যাংকিং প্ল্যাটফর্ম ও ফিনটেক খাতে তাঁর দক্ষতা রয়েছে, যা পরিবর্তনশীল আর্থিক খাতে ঢাকা ব্যাংকের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।

ঢাকা ব্যাংকে যোগ দেওয়ার আগে তিনি ২০২৫ সালের জানুয়ারি থেকে ইস্টার্ন ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা (এএমডি ও সিওও) হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি সিঙ্গাপুরভিত্তিক আন্তর্জাতিক ব্যাংকিং ও ফিনটেক পরামর্শক প্রতিষ্ঠান এশিয়া ফিট-এর সহ-প্রতিষ্ঠাতা ছিলেন।

কর্মজীবনে ওসমান এরশাদ ফয়েজ একাধিক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক দায়িত্ব পালন করেছেন। তিনি এএমটিডি ডিজিটালের চিফ ইনফরমেশন অ্যান্ড অপারেটিং অফিসার (সিআইওও) এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সিঙ্গাপুরের ম্যানেজিং ডিরেক্টর ও চিফ অপারেটিং অফিসার হিসেবে কাজ করেছেন। এছাড়া স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ইস্টার্ন হেমিস্ফিয়ার অঞ্চলের হোলসেল ব্যাংকিং বিভাগের ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ইনফরমেশন অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেন। পাঁচ বছর তিনি সিঙ্গাপুর ক্লিয়ারিং হাউস অ্যাসোসিয়েশনের পরিচালক ছিলেন।

প্রযুক্তিনির্ভর নেতৃত্ব ও অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ গড়ে তোলায় অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০২৩ সালে ওয়ার্ল্ড সিআইও ২০০ সামিটে ‘লেজেন্ড’ অ্যাওয়ার্ড পান। নারী নেতৃত্ব ও ব্যবসায়ে নারীদের অগ্রগতিতে ভূমিকার জন্য তিনি ইনভলভ, ফিনান্সিয়াল টাইমস ও ইয়াহু ফাইন্যান্সের সহায়তায় প্রকাশিত হিরোস গ্লোবাল রোল মডেল তালিকায় একাধিকবার অন্তর্ভুক্ত হয়েছেন। ২০১৫ সাল থেকে তিনি সিঙ্গাপুরের ইনস্টিটিউট অব ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সের ফেলো।

ওসমান এরশাদ ফয়েজ আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে বি.কম (অনার্স) ও এমবিএ ডিগ্রি অর্জন করেছেন। তিনি ইনসিয়াড এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাঈদ বিজনেস স্কুলে নির্বাহী শিক্ষা কর্মসূচিও সম্পন্ন করেছেন। ১৯৯৩ সালে আমেরিকান এক্সপ্রেসে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে তার পেশাগত জীবন শুরু হয়।

ঢাকা ব্যাংক পিএলসির চেয়ারম্যান আবদুল হাই সরকার বলেন, পরিচালনা পর্ষদের পক্ষ থেকে আমি ওসমান এরশাদ ফয়েজকে ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের ব্যাংকিং খাত এমন এক সময় পার করছে, যখন সুশাসন, শৃঙ্খলাবদ্ধ বাস্তবায়ন ও প্রযুক্তিনির্ভর রূপান্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওসমানের অভিজ্ঞতা ও নেতৃত্ব ঢাকা ব্যাংকের কৌশলগত অগ্রগতি, ঝুঁকি ব্যবস্থাপনা ও টেকসই প্রবৃদ্ধিতে সহায়ক হবে বলে আমরা বিশ্বাস করি।

আরও পড়ুন

নতুন দায়িত্ব গ্রহণের পর ওসমান এরশাদ ফয়েজ বলেন, ঢাকা ব্যাংকের পরিচালনা পর্ষদের আস্থার জন্য আমি কৃতজ্ঞ। বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা একটি প্রতিষ্ঠানের নেতৃত্ব দেওয়ার সুযোগ পাওয়া আমার জন্য সম্মানের। আমার লক্ষ্য হবে গ্রাহক ও নিয়ন্ত্রক সংস্থার আস্থা আরও জোরদার করা, প্রযুক্তি ও প্রক্রিয়ায় আধুনিকায়ন আনা এবং ব্যক্তি, ব্যবসা ও প্রাতিষ্ঠানিক গ্রাহকদের জন্য সেবার মান উন্নত করা।

উল্লেখ্য, ১৯৯৫ সালে প্রতিষ্ঠার পর থেকে ঢাকা ব্যাংক পিএলসি বাংলাদেশের অন্যতম শীর্ষ বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। ব্যাংকটি করপোরেট, রিটেইল, কমার্শিয়াল, এসএমই ও ইসলামিক ব্যাংকিংসহ নানা সেবা প্রদান করে আসছে। পাশাপাশি এর সহযোগী প্রতিষ্ঠান ঢাকা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড ও ঢাকা ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের মাধ্যমে পুঁজিবাজার ও মার্চেন্ট ব্যাংকিং সেবাও প্রদান করছে প্রতিষ্ঠানটি।

আরটিভি/একে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৮ মাসে বিদেশ গেছেন সাড়ে ৪ লাখ কর্মী, আসছে বিলিয়ন বিলিয়ন ডলার
বিশ্বের ১০৯ দেশে বৈধভাবে কর্মসংস্থানের উদ্দেশে গত ফেব্রুয়ারি থেকে ১০ অক্টোবর পর্যন্ত ৪ লাখ ৪৩ হাজার ২১ জন রেমিট্যান্স যোদ্ধা পাড়ি জমিয়েছেন। একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছে ২৫ দশমিক ৭৪ বিলিয়ন মার্কিন ডলার।
৮ মাসে বিদেশ গেছেন সাড়ে ৪ লাখ কর্মী, আসছে বিলিয়ন বিলিয়ন ডলার
‘বাংলাদেশের অর্থনৈতিক নীতির সঙ্গে একমত বিশ্বব্যাংক’
বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সরকারের তৈরি নীতি ও কর্মসূচির সঙ্গে বিশ্বব্যাংক একমত হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
‘বাংলাদেশের অর্থনৈতিক নীতির সঙ্গে একমত বিশ্বব্যাংক’
নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
নতুন ঋণচুক্তির বিষয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে ইতিবাচক আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ। প্রস্তাবিত ঋণ কর্মসূচির বেশিরভাগ শর্তের সঙ্গেই একমত হয়েছে বাংলাদেশ।
নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
রিকশা ভাড়া থেকে ভিক্ষা, ডিজিটাল পেমেন্টের নতুন দিগন্তে বাংলাদেশ
এই নতুন ব্যবস্থার ফলে এখন আর কোনো বাণিজ্যিক মার্চেন্ট অ্যাকাউন্টের প্রয়োজন হবে না। রিকশাচালক, বাস কন্ডাক্টর, হকার, সবজি বিক্রেতা কিংবা ভিক্ষুক বা সাহায্যপ্রার্থীরাও সম্পূর্ণ ব্যক্তিগত কিউআর কোডের মাধ্যমে সেকেন্ডের মধ্যে সরাসরি এক মুঠোফোন অ্যাপ থেকে অন্য অ্যাপে নিখুঁত অঙ্কের টাকা আদান-প্রদান করতে পারবেন। 
রিকশা ভাড়া থেকে ভিক্ষা, ডিজিটাল পেমেন্টের নতুন দিগন্তে বাংলাদেশ
দুর্গাপূজায় টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক-শেয়ারবাজার
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিন বন্ধ থাকবে দেশের ব্যাংক ও শেয়ারবাজার। আগামী ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকায় এ সময়ে দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন হবে না।
দুর্গাপূজায় টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক-শেয়ারবাজার
আরও পড়ুন
বাংলাদেশ-চীন বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে সহযোগিতার উদ্যোগ
দেশে নিট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বেড়েছে ১২.৭৮ শতাংশ
কয়েক বছরের মধ্যে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা বাতিলের প্রতিবাদে জবিতে জকসুর বিক্ষোভ