ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

মধুমতি ব্যাংকের পরিচালনা পর্ষদ চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ০২:১৩ এএম
মধুমতি ব্যাংক পিলসির নতুন পরিচালনা পর্ষদ গঠিত। সৌজন্য ছবি

মধুমতি ব্যাংক পিলসির নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) অনুষ্ঠিত বোর্ড সভায় এই পর্ষদ ঘোষণা করা হয়। ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সালাউদ্দিন আলমগীর (সিআইপি)।

নির্বাচিত চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর টাঙ্গাইলের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি একজন প্রতিশ্রুতিশীল উদ্যোক্তা ও প্রতিশ্রুতিবদ্ধ ব্যবসায়ী ব্যক্তিত্ব।

তিনি লাবিব গ্রুপের চেয়ারম্যান ও সিইও, যা বাংলাদেশে টেক্সটাইল, সোয়েটার, ডাইং, ব্যাংকিং, লিজিং, ইলেকট্রনিক্স, আইটি, গবাদি পশুর খামার ইত্যাদি বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত। ২৫ বছরেরও বেশি সময় ধরে সুনাম, সততা ও বিশ্বাসযোগ্যতার সঙ্গে সকল ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিচালনা করে যাচ্ছেন তিনি।

বাংলাদেশের বাণিজ্য, শিল্প ও অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদানের জন্য সালাউদ্দিন আলমগীর বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতিতে ভূষিত হয়েছেন। নিজের ব্যবসার পাশাপাশি সালাউদ্দিন আলমগীর বিভিন্ন সামাজিক কার্যক্রমেও জড়িত।

বর্তমানে তিনি বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন, বাংলাদেশ ডাইড ইয়ার্ন এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন এবং গাজীপুর মেট্রোপলিটন চেম্বার অফ কমার্সের সভাপতি।

আরও পড়ুন

এছাড়া নতুন পরিচালনা পর্ষদে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ইসমাইল হোসেন। তিনি ১৯৬৬ সালে ফরিদপুরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শুরু থেকেই পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির সদস্য তিনি।

মোহাম্মদ ইসমাইল হোসেন দেশের অন্যতম বৃহত্তম শতভাগ রপ্তানিমুখী পোশাক শিল্প প্রতিষ্ঠান শারমিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। দেশের বাণিজ্য ও ব্যবসার শীর্ষ সংস্থা বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজ (বিসিআই)-এরও একজন পরিচালক তিনি। এর আগে তিনি এফবিসিসিআই-এর পরিচালক ছিলেন।

মোহাম্মদ ইসমাইল হোসেন গুলশান ক্লাব লিমিটেড, উত্তরা ক্লাব লিমিটেড, কুর্মিটোলা গলফ ক্লাব লিমিটেড, ঢাকা বোট ক্লাব লিমিটেড এবং ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ ক্লাব ঢাকা লিমিটেডের আজীবন সদস্য।

বাণিজ্যে উল্লেখযোগ্য অবদানের জন্য বাংলাদেশ সরকার বাণিজ্যিকভাবে তাকে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হিসেবে ঘোষণা করেছে। পোশাক খাতে অবদানের জন্য সক্রেটিস পুরস্কার এবং ম্যানেজার অফ দ্য ইয়ার প্রাপ্ত হাতেগোনা কয়েকজন বাংলাদেশি উদ্যোক্তাদের মধ্যে তিনি একজন।

এছাড়া, ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান হয়েছেন মোস্তফা কামাল এবং ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হয়েছেন এ মান্নান খান।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া হবে না: অর্থমন্ত্রী
কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 
ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া হবে না: অর্থমন্ত্রী
রেমিট্যান্সে সুবাতাস, সেপ্টেম্বরের ৩০ দিনে এলো ৩৪ হাজার কোটি টাকা
বৃহস্পতিবার (১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ মাসিক পরিসংখ্যানে জানানো হয়েছে এ তথ্য।
রেমিট্যান্সে সুবাতাস, সেপ্টেম্বরের ৩০ দিনে এলো ৩৪ হাজার কোটি টাকা
ক্যাশলেস লেনদেনে কোনো চার্জ লাগবে না: অর্থমন্ত্রী
ক্যাশলেস বাংলাদেশ ও ডিজিটাল অর্থনীতি গড়ে তুলতে বাংলা কিউআর কোড ভিত্তিক লেনদেনে কোনো ফি বা চার্জ দিতে হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
ক্যাশলেস লেনদেনে কোনো চার্জ লাগবে না: অর্থমন্ত্রী
৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ
দেশে আন্তঃসংযুক্ত ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা সম্প্রসারণের ফলে বাংলা কিউআরভিত্তিক লেনদেন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত ৯০ দিনে বাংলা কিউআর লেনদেনের সংখ্যা প্রায় সাড়ে ৩ গুণ ও লেনদেনের অর্থমূল্য প্রায় ৫ গুণ বেড়েছে। ১ নভেম্বর থেকে চালু হবে পারসন-টু-পারসন (পিটুপি) লেনদেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসাইন খান এ তথ্য জানান। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বর্তমানে ব্যাংক ও মোবাইল ফাইন্যানশিয়াল সার্ভিসের (এমএফএস) গ্রাহকরা মোবাইল অ্যাপ ব্যবহার করে দেশব্যাপী প্রায় ৩৯ লাখ মার্চেন্টে বাংলা কিউআর স্ক্যান করে অর্থ পরিশোধের সুযোগ পাচ্ছেন। ২০২৬ সালের জুনে দৈনিক গড়ে ১ লাখ বাংলা কিউআর পেমেন্ট সম্পন্ন হতো, যার অর্থমূল্য ছিল গড়ে ২৮ কোটি টাকার বেশি। বর্তমানে দৈনিক গড়ে প্রায় সাড়ে ৩ লাখ বাংলা কিউআর পেমেন্ট হচ্ছে, যার অর্থমূল্য প্রায় ১৪৩ কোটি ৫৪ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে দেশীয় বাংলা কিউআরের মাধ্যমে লেনদেন সম্প্রসারণে ১ জুলাই থেকে সব ধরনের প্রোপ্রাইটারি কিউআরের স্থলে বাংলা কিউআর প্রতিস্থাপন করা হয়েছে। একই সঙ্গে বাংলা কিউআর লেনদেনের পারফরম্যান্স, প্রচার ও মূল্য নির্ধারণে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া আগামী ১ অক্টোবর থেকে বাংলা কিউআরভিত্তিক পেমেন্ট গ্রহণে মার্চেন্টদের উৎসাহিত করতে সংশ্লিষ্ট মার্চেন্ট হিসাবে অর্থ তাৎক্ষণিকভাবে প্রদান করা হবে। একই সময় থেকে বাংলা কিউআর পেমেন্টে অধিগ্রহণকারী প্রতিষ্ঠানের মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) সর্বোচ্চ ১ শতাংশ নির্ধারণ ও ইস্যুকারী প্রতিষ্ঠানের ইন্টারচেঞ্জ রিইমবার্সমেন্ট ফি (আইআরএফ) শূন্য করা হয়েছে। ফলে বাজার পর্যায়ে বাংলা কিউআর পেমেন্টের খরচ কমবে। এদিকে সেপ্টেম্বর মাসে বাংলা কিউআরের মাধ্যমে গড় লেনদেনের পরিমাণ বেড়ে ৪ হাজার ১০১ টাকায় উন্নীত হয়েছে, যা জুনে ছিল ২ হাজার ৮০০ টাকা। আরিফ হোসাইন খান বলেন, আগামী ১ নভেম্বর থেকে বাংলা কিউআর কোডভিত্তিক পারসন-টু-পারসন (পিটুপি) লেনদেন চালুর সিদ্ধান্ত হয়েছে। এতে একজন গ্রাহক অন্য গ্রাহকের বাংলা কিউআর স্ক্যান করে বা সংশ্লিষ্ট মোবাইল অ্যাপে ছবি আপলোড করে অর্থ স্থানান্তর করতে পারবেন। গ্রাহকের আস্থা বাড়াতে ব্যর্থ বাংলা কিউআর লেনদেনের অর্থ দ্রুততম সময়ে ফেরতের ব্যবস্থাও করা হয়েছে। অভিযোগ নিষ্পত্তির জন্য ২৭ সেপ্টেম্বর পৃথক গাইডলাইন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। আরটিভি/এমএইচজে
৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ
অক্টোবরে কোন জ্বালানি তেলের দাম কত টাকা হবে, সিদ্ধান্ত দিলো সরকার
এর আগে, গত ২০ সেপ্টেম্বর সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ায় সরকার, যা পরের দিন ২১ সেপ্টেম্বর মধ্যরাত থেকেই কার্যকর হয়।
অক্টোবরে কোন জ্বালানি তেলের দাম কত টাকা হবে, সিদ্ধান্ত দিলো সরকার
আরও পড়ুন
অভিজ্ঞতা ছাড়াই স্নাতক পাসে চাকরি দিচ্ছে মধুমতি ব্যাংক
অভিজ্ঞতা ছাড়াই চাকরি দিচ্ছে মধুমতি ব্যাংক, আবেদন যেভাবে
জনবল নিচ্ছে মধুমতি ব্যাংক, আবেদন করা যাবে অনলাইনে
চাকরি দিচ্ছে মধুমতি ব্যাংক, আবেদন করা যাবে অনলাইনে