চাকরি দিচ্ছে মধুমতি ব্যাংক, আবেদন করা যাবে অনলাইনে

আরটিভি নিউজ 

সোমবার, ২৯ জুন ২০২৬ , ০৮:২৯ এএম


চাকরি দিচ্ছে মধুমতি ব্যাংক, আবেদন করা যাবে অনলাইনে
ছবি: সংগৃহীত

বেসরকারি বাণিজ্যিক ব্যাংক মধুমতি ব্যাংক পিএলসি সফটওয়্যার ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

রোববার(২৮ জুন) থেকেই আবেদন করার সময় শুরু হয়েছে, যা চলবে আগামী ০৭ জুলাই পর্যন্ত।

নিয়োগের পরে প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী আরো বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: মধুমতি ব্যাংক পিএলসি
পদের নাম: সফটওয়্যার ইঞ্জিনিয়ার
পদসংখ্যা: ০২টি

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: মাইক্রোসফট অফিসে ভালো দক্ষতা এবং কোর ব্যাংকিং সিস্টেম ও সংশ্লিষ্ট বিজনেস ইন্টেলিজেন্স পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর, নতুন বা অনভিজ্ঞ প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই।

আরও পড়ুন

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: কমপক্ষে ২৫ বছর 

কর্মস্থল: ঢাকা 
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ০৭ জুলাই ২০২৬

আরটিভি/এমএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission