ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩১ বিলিয়ন ডলার

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ পিএম
ছবি: সংগৃহীত

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৩১ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

বাংলাদেশ ব্যাংকের রোববার (২০ সেপ্টেম্বর) প্রকাশিত হালনাগাদ তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) হিসাব পদ্ধতি অনুযায়ী দেশের রিজার্ভের পরিমাণ ৩১ দশমিক ৪৫ বিলিয়ন মার্কিন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, চলমান বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও দেশের বহিঃখাতের স্থিতিশীলতা রিজার্ভের এ অবস্থানের মাধ্যমে প্রতিফলিত হচ্ছে।

এদিকে সেপ্টেম্বর মাসের প্রথম ১৯ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৮৭ কোটি ৭০ লাখ (১,৮৭৭ মিলিয়ন) মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩ হাজার ৪০ কোটি টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত প্রবাসীরা ১৮৭ কোটি ৭০ লাখ ডলার পাঠিয়েছেন। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১৮৬ কোটি ৯০ লাখ ডলার। সে হিসেবে চলতি অর্থবছরে মাসিক ভিত্তিতে রেমিট্যান্স প্রবাহে শূন্য দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

অন্যদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত (জুলাই থেকে ১৯ সেপ্টেম্বর) দেশে মোট ৭৭০ কোটি ২০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ৬৭৬ কোটি ৯০ লাখ ডলার। অর্থাৎ বছরভিত্তিক হিসাবে রেমিট্যান্স প্রবাহে প্রায় ১৩ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি দেখা গেছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
নতুন ঋণচুক্তির বিষয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে ইতিবাচক আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ। প্রস্তাবিত ঋণ কর্মসূচির বেশিরভাগ শর্তের সঙ্গেই একমত হয়েছে বাংলাদেশ।
নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
রিকশা ভাড়া থেকে ভিক্ষা, ডিজিটাল পেমেন্টের নতুন দিগন্তে বাংলাদেশ
এই নতুন ব্যবস্থার ফলে এখন আর কোনো বাণিজ্যিক মার্চেন্ট অ্যাকাউন্টের প্রয়োজন হবে না। রিকশাচালক, বাস কন্ডাক্টর, হকার, সবজি বিক্রেতা কিংবা ভিক্ষুক বা সাহায্যপ্রার্থীরাও সম্পূর্ণ ব্যক্তিগত কিউআর কোডের মাধ্যমে সেকেন্ডের মধ্যে সরাসরি এক মুঠোফোন অ্যাপ থেকে অন্য অ্যাপে নিখুঁত অঙ্কের টাকা আদান-প্রদান করতে পারবেন। 
রিকশা ভাড়া থেকে ভিক্ষা, ডিজিটাল পেমেন্টের নতুন দিগন্তে বাংলাদেশ
দুর্গাপূজায় টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক-শেয়ারবাজার
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিন বন্ধ থাকবে দেশের ব্যাংক ও শেয়ারবাজার। আগামী ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকায় এ সময়ে দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন হবে না।
দুর্গাপূজায় টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক-শেয়ারবাজার
দুর্গাপূজায় ৩ দিন বন্ধ থাকবে ব্যাংক, তবে খোলা ১৭ অক্টোবর
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দেশের সব তফশিলি ব্যাংকে টানা তিন দিন ছুটি থাকবে। তবে ১৭ অক্টোবর শনিবার ব্যাংকগুলো স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে।
দুর্গাপূজায় ৩ দিন বন্ধ থাকবে ব্যাংক, তবে খোলা ১৭ অক্টোবর
দেশের রিজার্ভ আবারও বাড়ল
বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়ে এখন ৩৬ হাজার ২১৩ দশমিক ২৪ মিলিয়ন বা ৩৬ দশমিক ২১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
দেশের রিজার্ভ আবারও বাড়ল
আরও পড়ুন
দেশে নিট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বেড়েছে ১২.৭৮ শতাংশ
দেশের রিজার্ভ আবারও বাড়ল
টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক
১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৯৯ কোটি ডলার