ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

আরটিভি নিউজ

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬, ১১:১৯ পিএম
ছবি: সংগৃহীত

আগামী ২০ থেকে ২২ অক্টোবর আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পর্যন্ত দেশের সব তফশিলি ব্যাংকে টানা তিন দিন ছুটি থাকবে। তবে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা ও বুথগুলোকে সীমিত পরিসরে কার্যক্রম চালু রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (১১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার (সার্কুলার লেটার নং-১৫) জারি করা হয়েছে।

সার্কুলারে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৭ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে অনুযায়ী, ২০, ২১ ও ২২ অক্টোবর (মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার) ব্যাংকগুলো বন্ধ থাকবে। তবে এর আগে ১৭ অক্টোবর (শনিবার) ব্যাংকগুলো স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে।

সার্কুলারে আরও উল্লেখ করা হয়, বন্দর ও কাস্টমস এলাকাভিত্তিক সুবিধা নিশ্চিত করতে সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা ও বুথগুলোতে ২০ থেকে ২২ অক্টোবরের সরকারি ছুটি এবং ২৩ ও ২৪ অক্টোবরের (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটির দিনগুলোতে আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চালু রাখতে হবে।

এ লক্ষ্যে স্থানীয় প্রশাসন এবং বন্দর বা কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন মো. শফিকুল ইসলাম
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (পরিসংখ্যান) পদে পদোন্নতি পেয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) পরিচালক মো. শফিকুল ইসলাম।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন মো. শফিকুল ইসলাম
আগামী সপ্তাহে বাজারে আসছে নতুন ডিজাইনের টাকা
দীর্ঘ অপেক্ষার পর আগামী সপ্তাহে বাজারে আসছে নতুন ডিজাইনের ২০ ও ৫০ টাকার নোট। তবে ১০০ টাকার নোট নতুন ডিজাইনের পরিবর্তে পুরোনো নকশাতেই বাজারে ছাড়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
আগামী সপ্তাহে বাজারে আসছে নতুন ডিজাইনের টাকা
৩ মাসে সঞ্চয়পত্রের নিট বিক্রি বেড়েছে ৪৮৯ কোটি টাকা
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে সঞ্চয়পত্রের নিট বিক্রি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৪৮৯ কোটি ২৬ লাখ টাকা বেড়েছে। এ সময়ে সঞ্চয়পত্রের নিট বিক্রি দাঁড়িয়েছে ২ হাজার ৪৮৯ কোটি ৪৪ লাখ টাকা, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ২ হাজার কোটি ১৮ লাখ টাকা।
৩ মাসে সঞ্চয়পত্রের নিট বিক্রি বেড়েছে ৪৮৯ কোটি টাকা
অবকাঠামো উন্নয়নে বেসরকারি বিনিয়োগ বাড়াতে পিপিপি মনিটর চালু
দেশের টেকসই অবকাঠামো উন্নয়ন এবং জনসেবার মান বাড়াতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার ও বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যে ‘পিপিপি মনিটর: বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
অবকাঠামো উন্নয়নে বেসরকারি বিনিয়োগ বাড়াতে পিপিপি মনিটর চালু
এক সপ্তাহে গ্রামীণ ব্যাংকের ২২ শাখায় হামলার অভিযোগ
দেশের বিভিন্ন অঞ্চলে গত এক সপ্তাহে গ্রামীণ ব্যাংকের ২২টি শাখায় হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযোগ করা হয়েছে।
এক সপ্তাহে গ্রামীণ ব্যাংকের ২২ শাখায় হামলার অভিযোগ
আরও পড়ুন
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন মো. শফিকুল ইসলাম
আগামী সপ্তাহে বাজারে আসছে নতুন ডিজাইনের টাকা
চার মাসে প্রবাসী আয়ের ৪৪.৬ শতাংশ এসেছে ছয় উপসাগরীয় দেশ থেকে
৩ হাজার কোটি টাকার সুকুক নিলামে তুলছে সরকার