ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ড ২০২৬-এ স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০২:৪৭ পিএম
বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ড ২০২৬ -এ সেরা রিটেইল স্টার্টআপ বিভাগে স্বীকৃতি পেয়েছে দেশের প্রথম গোল্ড সঞ্চয় অ্যাপ ‘গোল্ড কিনেন’। ছবি: সংগৃহীত

বাংলাদেশ রিটেইল ফোরামের উদ্যোগে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত ‘বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ড ২০২৬ -এ ‘সেরা রিটেইল স্টার্টআপ (বিশেষ সম্মাননা) বিভাগে স্বীকৃতি পেয়েছে দেশের প্রথম গোল্ড সঞ্চয় অ্যাপ ‘গোল্ড কিনেন’।

শনিবার (১৮ এপ্রিল) ঢাকায় আয়োজিত এ অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় রিটেইল প্রতিষ্ঠান ও উদ্ভাবকদের উপস্থিতিতে এই স্বীকৃতি প্রদান করা হয়।

এ আয়োজনে মোট ৬৪টি প্রতিষ্ঠান ও উদ্যোগকে সম্মাননা দেওয়া হয়, যারা ডিজিটাল যুগে রিটেইল খাতে পরিবর্তন ও উদ্ভাবনে ভূমিকা রাখছে।

২০২৩ সালের এপ্রিলে বাণিজ্যিক যাত্রা শুরুর তিন বছর পূর্তির সময়কালে এই স্বীকৃতি অর্জন করল ‘গোল্ড কিনেন’। বিগত তিন বছরে প্রতিষ্ঠানটি গোল্ড সঞ্চয়ের প্রক্রিয়াকে সহজ এবং সুবিধাজনক করতে কাজ করে চলেছে, যেখানে গ্রাহকেরা প্রতিদিনের অফিসিয়াল বাজারমূল্যে মাত্র ৫০০ টাকা থেকে গোল্ড সঞ্চয় শুরু করতে পারেন। অফিসিয়াল বাজারমূল্যে ২২ ক্যারেট গোল্ড ক্রয়-বিক্রয়, বীমাকৃত ভল্ট স্টোরেজ এবং অ্যাপ-ভিত্তিক পরিষেবা এবং গোল্ড বার ও কয়েনের ডেলিভারি ও পিকআপ সুবিধার মাধ্যমে দেশজুড়ে গোল্ড সঞ্চয়কে আরও সহজলভ্য করে তুলেছে প্ল্যাটফর্মটি। বর্তমানে প্রায় ৪ লাখ গ্রাহক এই মোবাইল অ্যাপের মাধ্যমে ২২ ক্যারেট হলমার্ক সার্টিফাইড গোল্ড বার ও কয়েন সঞ্চয়, সংরক্ষণ ও উত্তোলন করছেন।

আরও পড়ুন

গোল্ড কিনেনের প্রতিষ্ঠাতারা এক যৌথ বিবৃতিতে বলেন, গোল্ড সঞ্চয়ের ক্ষেত্রে একটি নির্ভরযোগ্য ও স্বচ্ছ সেবা ব্যবস্থা গড়ে তোলার যে লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি, এই স্বীকৃতি তারই প্রতিফলন। আমরা আমাদের টিম, পার্টনার এবং গ্রাহকদের প্রতি কৃতজ্ঞ, যাদের আস্থা আমাদের পথচলাকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আধুনিক প্যাকেজিংয়ে নতুন দিগন্ত খুলছে রিমার্ক সুপার প্যাক
দেশের হোম ও পার্সোনাল কেয়ার শিল্পের বিকাশে উন্নত প্যাকেজিং, কাঁচামালের সহজলভ্যতা ও নীতিসহায়তার ওপর গুরুত্ব দিয়েছেন শিল্পসংশ্লিষ্টরা। তাদের মতে, পণ্যের সুরক্ষা ও গুণগত মান নিশ্চিত করা থেকে শুরু করে ব্র্যান্ডের পরিচিতি তৈরি এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা অর্জন—সব ক্ষেত্রেই প্যাকেজিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আধুনিক প্যাকেজিংয়ে নতুন দিগন্ত খুলছে রিমার্ক সুপার প্যাক
রয়্যাল এনফিল্ডের ক্লাসিক ৩৫০ মডেলের ৯০০০+ গ্রাহকের মাইলফলক উদযাপন
বাংলাদেশে ক্লাসিক ৩৫০-এর ৯০০০ হাজারেরও এর বেশি রাইডারের মাইলফলক উদযাপন এবং রাইডিংয়ের আনন্দকে আরও অর্থবহ করে তুলতে রয়্যাল এনফিল্ড বাংলাদেশ আয়োজন করেছে বিশেষ সামাজিক উদ্যোগ ‘ক্লাসিক ৩৫০ রাইড ফর স্মাইল্‌স’। 
রয়্যাল এনফিল্ডের ক্লাসিক ৩৫০ মডেলের ৯০০০+ গ্রাহকের মাইলফলক উদযাপন
লিলি হুইপড শিয়া বডিওয়াশকে বর্ষসেরা পণ্য ঘোষণা
এক হাজার দুইশো পণ্যকে পেছনে ফেলে হাড্ডাহাড্ডি লড়াই শেষে বর্ষসেরা পণ্যের মুকুট জিতেছে লিলি হুইপড শিয়া বডিওয়াশ। 
লিলি হুইপড শিয়া বডিওয়াশকে বর্ষসেরা পণ্য ঘোষণা
ডিবিএইচ ফাইন্যান্সের ৩০ বছর পূর্তি 
দেশের শীর্ষস্থানীয় হোম লোন স্পেশালিস্ট প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি গৃহঋনকে সাধারণ মানুষের জন্য সহজ করা এবং দেশের আবাসন খাতের উন্নয়নে অবদান রাখার মধ্য দিয়ে সাফল্যের ৩০ বছর পূর্ণ করেছে।
ডিবিএইচ ফাইন্যান্সের ৩০ বছর পূর্তি 
লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’
আন্তর্জাতিক স্মার্টফোন ব্র্যান্ড রিভারসং (Riversong) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে যাত্রা শুরু করেছে। লিনেক্স ইলেকট্রনিক্স বাংলাদেশ লিমিটেডের হাত ধরে রিভারসংয়ের অ্যাস্ট্রো সিরিজের একাধিক স্মার্টফোন পর্যায়ক্রমে দেশের বাজারে উন্মোচন করা হবে। এরই ধারাবাহিকতায় আজ বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’ । অ্যাস্ট্রো ৬ একটি ‘Made in Bangladesh’ স্মার্টফোন, যা লিনেক্স ইলেকট্রনিক্স বাংলাদেশ লিমিটেডের নিজস্ব কারখানায় উৎপাদিত হয়েছে। ফোনটিতে রয়েছে ৬.৫৬ ইঞ্চি LCD ডিসপ্লে, ৮ GB পর্যন্ত Extendable RAM, ৬৪ GB ROM, ৫০০০ mAh এর ব্যাটারি, ১৬ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, Fingerprint এবং Face Unlock সহ আধুনিক বিভিন্ন ফিচার।   উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিনেক্স ইলেকট্রনিক্স বাংলাদেশ লিমিটেডের COO ইঞ্জিনিয়ার মো. নাহিদুল ইসলাম, রিভারসং বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ শরিফুল ইসলাম, বেঙ্গল গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ এর চীফ পিপল অফিসার হাসান তৈয়ব ইমাম এবং হেড অব সেলসসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মীরা।    অনুষ্ঠানে লিনেক্স ইলেকট্রনিক্স বাংলাদেশ লিমিটেডের COO বলেন, নিজস্ব কারখানায় রিভারসং অ্যাস্ট্রো ৬ উৎপাদন করতে পেরে আমরা গর্বিত। বাংলাদেশে স্মার্টফোন উৎপাদনের সক্ষমতা আরও শক্তিশালী করতে লিনেক্স ইলেকট্রনিক্স ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায়। তিনি আরও বলেন, আমাদের নিজস্ব SMT সুবিধা, ল্যাবরেটরি এবং PCBA, চার্জার ও ব্যাটারি উৎপাদনের সক্ষমতা রয়েছে। আন্তর্জাতিক মানের কোয়ালিটি কন্ট্রোলের মাধ্যমে আমরা Made in Bangladesh স্মার্টফোন বাজারজাত করছি। ভবিষ্যতে বাংলাদেশের মানুষের জন্য আরও সাশ্রয়ী মূল্যে আধুনিক স্মার্টফোন সহজলভ্য করার লক্ষ্য রয়েছে। রিভারসং বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ শরিফুল ইসলাম বলেন, রিভারসং একটি আন্তর্জাতিক ব্র্যান্ড এবং বিশ্বের বিভিন্ন দেশে আমাদের কার্যক্রম রয়েছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশেও আমরা স্মার্টফোন নিয়ে এসেছি। বাংলাদেশের মানুষের ক্রয়ক্ষমতার বিষয়টি বিবেচনায় রেখে আধুনিক প্রযুক্তির স্মার্টফোন বাজারজাত করাই আমাদের লক্ষ্য। তিনি জানান, অ্যাস্ট্রো সিরিজের আরও বেশ কয়েকটি মডেল শিগগিরই বাংলাদেশের বাজারে আসবে। পাশাপাশি ভবিষ্যতে উচ্চ স্পেসিফিকেশনের স্মার্টফোন ও গেমিং ফোন বাজারজাত করার পরিকল্পনাও রয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশে রিভারসংয়ের ভবিষ্যৎ পরিকল্পনা, স্থানীয় উৎপাদন এবং নতুন স্মার্টফোন লাইনআপ নিয়ে আলোচনা করা হয়। বর্ণিল এই আয়োজনে চীন থেকে আসা রিভারসংয়ের একটি প্রকৌশলী দলও উপস্থিত ছিল। তারা উদ্বোধনী অনুষ্ঠানের উদযাপনে অংশ নেওয়ার পাশাপাশি রিভারসং অ্যাস্ট্রো ৬-এর প্রযুক্তি ও উৎপাদন প্রক্রিয়া পরিদর্শন করেন এবং ফোনটির মান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।  এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া। তিনি রিভারসংয়ের বাংলাদেশে যাত্রা শুরুর এই আয়োজনে অংশ নেন। সবশেষে একটি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। আরটিভি/এসআর
লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’
আরও পড়ুন
আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট
বাংলাদেশ ব্যাংকের দুটি আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন
রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সেই শেখ আজিজুরের
স্বচ্ছতার আন্তর্জাতিক স্বীকৃতিতে আলোচনায় হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটির কার্যক্রম