ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

হায়ারের প্রথম ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন, তিনটি প্রিমিয়াম পণ্যের উন্মোচন

আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ পিএম
ছবি: সংগৃহীত

হায়ার বাংলাদেশে একটি নতুন মাইলফলক স্পর্শ করেছে।

বুধবার (১৫ এপ্রিল) ঢাকার গুলশান-১ এ হায়ারের প্রথম ফ্ল্যাগশিপ স্টোর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়, যেখানে প্রদর্শিত হয়েছে গ্রুপের সর্বশেষ গ্লোবাল ভিজ্যুয়াল আইডেন্টিটি (VI) সিস্টেম।

এই উদ্বোধন বাংলাদেশে হায়ারের ব্র্যান্ড আপগ্রেড ও বাজার সম্প্রসারণে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। নতুন এই ফ্ল্যাগশিপ স্টোরে রেফ্রিজারেটর, ফ্রিজার, ওয়াশিং মেশিন, এয়ার কন্ডিশনার ও টেলিভিশনসহ হায়ারের সম্পূর্ণ হোম অ্যাপ্লায়েন্স পণ্যসম্ভার প্রদর্শিত হচ্ছে। এর মাধ্যমে দেশীয় ভোক্তাদের জন্য এক ছাদের নিচে আধুনিক ও সমন্বিত স্মার্ট হোম অভিজ্ঞতা নিশ্চিত করা হয়েছে।

গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে হায়ার তাদের প্রোডাক্ট সিরিজের আওতায় তিনটি প্রিমিয়াম নতুন পণ্য উন্মোচন করে। এগুলো হলো- "Gravity Al Series ফ্যাব্রিক ফিনিশ এয়ার কন্ডিশনার”, “ট্রিপল-টাব ওয়াশার-ড্রায়ার কম্বো”, এবং “১০০ ইঞ্চি QD-Mini LED 4K টেলিভিশন”। স্থানীয় ভোক্তাদের চাহিদা ও জীবনযাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে এসব উদ্ভাবনী পণ্য ডিজাইন করা হয়েছে, যা বাংলাদেশে হায়ারের প্রিমিয়াম পণ্য পোর্টফোলিওকে আরও সমৃদ্ধ করেছে।

আরও পড়ুন

লঞ্চ ইভেন্টের উপহার হিসেবে, হায়ার ঘোষণা করেছে- যে সকল ব্যবহারকারী পুরনো ও নতুন (যারা ১ জানুয়ারি ২০২৪ এর পর এয়ার-কন্ডিশনার ক্রয় করেছেন), এখন থেকে তাদের হায়ার এয়ার কন্ডিশনারে ৫ বছরের পূর্ণাঙ্গ ওয়ারেন্টি উপভোগ করবেন। এটি হলো নতুন যুগের 'জিরো লেবার ফ্রি ওয়ারেন্টি' নীতি, যা হায়ার বাংলাদেশ চালু করেছে।

স্থানীয় বাজার ও গ্রাহকের চাহিদাকে ভিত্তি করে নিরবচ্ছিন্ন উন্নয়নের লক্ষ্যে হায়ার বাংলাদেশ ভবিষ্যতেও পণ্য উদ্ভাবন, উচ্চমানের সেবা প্রদান এবং দেশের ব্যবহারকারীদের জন্য আরও স্মার্ট ও উন্নত জীবনযাত্রা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আপনার যা লাগছে, সব মুক্ত অ্যাপে থাকছে
বাংলালিংকের মাইবিএল অ্যাপ এখন ‘মুক্ত’!
আপনার যা লাগছে, সব মুক্ত অ্যাপে থাকছে
ঢাকায় বেসরকারি খাতের অংশীদারদের নিয়ে আইডিই বাংলাদেশের সভা
গ্রামীণ ও নিম্ন আয়ের মানুষের কাছে টেকসই পণ্য ও সেবা পৌঁছে দিতে বেসরকারি খাতের সঙ্গে সহযোগিতা, বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের সুযোগ তৈরিতে ঢাকায় সভা করেছে আইডিই বাংলাদেশ।  মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর শেরাটন হোটেলে আয়োজিত এ সভায় বর্তমান ও সম্ভাব্য বেসরকারি খাতের অংশীদাররা অংশ নেন। এতে কৃষি, পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি, নবায়নযোগ্য জ্বালানি, পুষ্টি এবং জলবায়ু-সহনশীল খাতের বিভিন্ন বাজারভিত্তিক উদ্ভাবন তুলে ধরা হয়। অনুষ্ঠানে আইডিই বাংলাদেশের বেসরকারি খাতের অংশীদারদের পণ্য, নমুনা, প্রযুক্তি ও সেবা নিয়ে ১৭টি প্রদর্শনী স্টল ছিল। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল গ্রামীণ ড্যানোন ফুডস লিমিটেড, এটেক, সিপিআইএল, আবেদিন ইকুইপমেন্ট লিমিটেড, বায়ার ক্রপসায়েন্স লিমিটেড বাংলাদেশ, টিএমএসএস, সার্পভ, আরএফএল, সেফপ্যাড বাংলাদেশ, মেটাল, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, এসিআই পিএলসি, লাল তীর সিড লিমিটেড, রুরাল সান পাওয়ার, এনআরবিসি ব্যাংক পিএলসি ও এসএমসি। অনুষ্ঠানে বিশেষ বক্তব্য দেন আইডিই গ্লোবালের প্রধান নির্বাহী কর্মকর্তা রিড অ্যান্ড্রু পিটারসন। তিনি বাজারভিত্তিক উদ্যোগের মাধ্যমে কীভাবে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে পৌঁছাতে পারে, তা তুলে ধরেন। কক্সবাজারে সাম্প্রতিক সফরের অভিজ্ঞতা উল্লেখ করে তিনি বলেন, নিম্ন আয়ের মানুষ শুধু সহায়তা গ্রহণকারী নন; তাঁরা একই সঙ্গে ক্রেতা, উৎপাদক ও উদ্যোক্তা।  পণ্যের উপযোগী পরিবর্তন, সরবরাহব্যবস্থার শেষ ধাপ পর্যন্ত পৌঁছানোর নেটওয়ার্ক এবং যৌথ বিনিয়োগের মাধ্যমে এসব জনগোষ্ঠীর সঙ্গে ব্যবসায়িক সংযোগ তৈরিতে আইডিই কাজ করছে। ২০৩৫ সালের মধ্যে ১০ লাখ উদ্যোক্তাকে ক্ষমতায়িত করার বৈশ্বিক লক্ষ্যও তুলে ধরেন তিনি। আইডিই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সমীর কারকি বলেন, বেসরকারি খাতের অংশীদারেরা এমন পণ্য ও সেবা সরবরাহের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর বাস্তব সমস্যার সমাধানে ভূমিকা রাখতে পারেন, যা গ্রামীণ ও নিম্ন আয়ের মানুষের কাছে পৌঁছায়। তিনি আইডিই বাংলাদেশের বেসরকারি খাতের সঙ্গে সম্পৃক্ততা কৌশলের আওতায় যৌথ উদ্যোগ, সহবিনিয়োগ ও পণ্য উদ্ভাবনের সম্ভাবনার কথাও তুলে ধরেন। এ কৌশল আইডিইর বৈশ্বিক লক্ষ্য অর্জনে সহায়ক। অনুষ্ঠানে বেসরকারি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও বক্তব্য দেন। তাঁদের মধ্যে ছিলেন লাল তীর সিডের পরিচালক তাজওয়ার এম আওয়াল, এসএমসির ব্যবস্থাপনা পরিচালক তসলিম উদ্দিন, আরএফএলের প্রধান পরিচালন কর্মকর্তা সুকান্ত দাস, সেফপ্যাড বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক তাহমিদ কে. চৌধুরী, এনআরবিসি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ড. মো. তৌহিদুল আলম খান, বায়ার ক্রপসায়েন্স লিমিটেডের কান্ট্রি লিড, ফিল্ড সলিউশনস অ্যান্ড ক্রপসায়েন্স গবেষণা ও উন্নয়ন বিভাগের রাজাউল করিম, টিএমএলের ব্যবস্থাপনা পরিচালক মো. সাদিদ জামিল, আবেদিন ইকুইপমেন্ট লিমিটেডের মো. আমির হোসেন এবং আরএসপির মো. নাজমুল হাসান। তাঁরা বেসরকারি খাতের অংশগ্রহণ ও বাজার উন্নয়ন নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। অনুষ্ঠানের মাধ্যমে আইডিই বাংলাদেশ সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য টেকসই সমাধানের সুযোগ বাড়াতে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। প্রতিষ্ঠানটির লক্ষ্য, অন্তর্ভুক্তিমূলক ও বাণিজ্যিকভাবে টেকসই বাজারব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে এসব জনগোষ্ঠীর কাছে প্রয়োজনীয় পণ্য, সেবা ও অর্থনৈতিক সুযোগ পৌঁছে দেওয়া। আরটিভি/এসআর
ঢাকায় বেসরকারি খাতের অংশীদারদের নিয়ে আইডিই বাংলাদেশের সভা
ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি ইলেকট্রনিক্স পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা
এবার দেশের নাম্বার ওয়ান রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটনের ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি নানান ইলেকট্রনিক্স পণ্য উপহার পেয়েছেন চট্টগ্রামের চান্দগাঁও এলাকার গৃহিণী আছমা সুলতানা রীমা।
ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি ইলেকট্রনিক্স পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা
ডিএসসিসিকে ৩০০ ওয়েস্ট বিন দিল বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক
পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও বাসযোগ্য নগরী গড়ে তোলার লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) কাছে আনুষ্ঠানিকভাবে ৩০০টি ‘টেকসই ও দৃষ্টিনন্দন ওয়েস্ট বিন’ হস্তান্তর করেছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক।
ডিএসসিসিকে ৩০০ ওয়েস্ট বিন দিল বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক
সাফের ‘প্লে অন পিরিয়ড’ প্রজেক্টের ফেমিনিন হাইজিন পার্টনার হলো সেনোরা
সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) ‘প্লে অন পিরিয়ড’ প্রজেক্টের অফিশিয়াল ফেমিনিন হাইজিন পার্টনার হিসেবে যুক্ত হয়েছে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্র্যান্ড সেনোরা।
সাফের ‘প্লে অন পিরিয়ড’ প্রজেক্টের ফেমিনিন হাইজিন পার্টনার হলো সেনোরা
আরও পড়ুন
‘উল্লাস ২০২৬’ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট সিজন ২-এর উদ্বোধন
গুলশান লেকে ভাসছিল যুবকের মরদেহ
অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট কাজী গুলশান আরা গ্রেপ্তার
নিউগিনি প্রোপার্টিজে হামলা, জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার