ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘উল্লাস ২০২৬’ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট সিজন ২-এর উদ্বোধন

আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ১২:৪৫ পিএম
সৌজন্য ছবি

গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের আয়োজনে বহুল প্রতীক্ষিত ‘উল্লাস ২০২৬’ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট সিজন ২-এর উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) ঢাকার গুলশান সেন্ট্রাল পার্ক অ্যান্ড স্পোর্টস কমপ্লেক্সে গুলশান ইয়ুথ ক্লাবের কৃত্রিম ফুটবল টার্ফে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক।

এই প্রাণবন্ত আয়োজনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন সামাজিক ও ক্রীড়া ক্লাবের বিশিষ্ট ব্যক্তিবর্গ, ক্লাব সদস্য, ক্রীড়াবিদ, অতিথি এবং ক্রীড়াপ্রেমীদের মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানস্থল। উদ্বোধনী আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় সপ্তাহব্যাপী ক্রীড়া উৎসব, যা পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি, সৌহার্দ্য ও ক্রীড়া চেতনার এক অনন্য উদাহরণ হয়ে ওঠার প্রত্যাশা জাগিয়েছে।

অনুষ্ঠানের সূচনা হয় ‘উল্লাস ২০২৬’-এর আয়োজক কমিটির চেয়ারম্যান মেহেদী হাসানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে। বক্তব্যে তিনি উৎসবটির গুরুত্ব তুলে ধরেন এবং তরুণদের সম্পৃক্ততা, নেতৃত্বের বিকাশ, দলগত সহযোগিতা ও সামাজিক বন্ধন সুদৃঢ় করার ক্ষেত্রে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর আলোকপাত করেন।

তিনি অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ, অংশগ্রহণকারী ক্লাবসমূহ, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান, সদস্যবৃন্দ এবং গণমাধ্যমকর্মীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তাদের উপস্থিতি, সহযোগিতা ও সমর্থন এ আয়োজনকে সফল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি জানান, ‘উল্লাস ২০২৬’ চলবে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত। এবারের আসরে ১৩টি ক্রীড়া ও প্রতিযোগিতামূলক ইভেন্ট অনুষ্ঠিত হবে। ইভেন্টগুলো হলো—১০০ বল ক্রিকেট, ব্যাডমিন্টন, বাস্কেটবল, দাবা, ফুটবল (৭-এ-সাইড), গলফ, ৮ বল পুল, প্যাডেল বল, সাঁতার, টেবিল টেনিস, টেনিস, কুইজ এবং আর্মরেসলিং।

এবারের উৎসবে ২৪টি স্বনামধন্য ক্লাবের অংশগ্রহণে আনুমানিক ১,২০০-এর বেশি ক্রীড়াবিদ ও প্রতিযোগী অংশ নেবেন। অংশগ্রহণকারী সব ক্লাবের আন্তরিক সহযোগিতা ও ধারাবাহিক সমর্থনের জন্য তিনি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে ‘উল্লাস ২০২৬’-এর গোল্ড স্পনসর ওরিয়ন ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জেরিন করীম উপস্থিত থেকে বক্তব্য দেন। তিনি খেলাধুলা, ক্রীড়াসুলভ মনোভাব, প্রতিভা বিকাশ এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগের প্রতি ওরিয়ন ফার্মা লিমিটেডের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তিনি বিভিন্ন ক্লাবকে একত্রিত করে এমন একটি বৃহৎ ক্রীড়া উৎসব আয়োজনের জন্য উদ্যোক্তাদের প্রশংসা করেন। পাশাপাশি ভবিষ্যতেও ‘উল্লাস’-এর ধারাবাহিকতা ও সাফল্য নিশ্চিত করতে সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

‘উল্লাস ২০২৬’-এর প্রধান অতিথি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক তার বক্তব্যে উৎসবে অংশগ্রহণকারী সব ক্লাব, ক্রীড়াবিদ, পৃষ্ঠপোষক, অতিথি ও সদস্যদের আন্তরিক সহযোগিতা, উৎসাহ এবং উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি ‘উল্লাস ২০২৬’ আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট আয়োজক কমিটি ও গুলশান ইয়ুথ ক্লাবের সদস্যদের নিষ্ঠা ও পরিশ্রমের প্রশংসা করেন।

তিনি বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন বিভিন্ন ক্লাবের মধ্যে সুস্থ প্রতিযোগিতা, বন্ধুত্ব, দলগত সহযোগিতা ও ঐক্য সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি তরুণদের খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

একই দিন সন্ধ্যায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের (সুমন) গুলশান ইয়ুথ ক্লাবের সার্বিক কার্যক্রম ও খেলাধুলা নিয়ে প্রতিটি উদ্যোগের প্রশংসা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, দেশের প্রতিটি মাঠকে সব খেলার উপযোগী করে গড়ে তুলতে পারলে একদিকে খেলাধুলার যেমন মানোন্নয়ন হবে, অন্যদিকে সব বয়সের মানুষ শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকবেন।

পরে তিনি আনুষ্ঠানিকভাবে প্যাডেল কোর্ট ও বাস্কেটবল কমপ্লেক্সের উন্নয়ন-পরবর্তী উদ্বোধন করেন।

গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের সভাপতি ডা. ওয়াহিদুজ্জামান (তমাল) সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানে উপস্থিত সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ‘উল্লাস ২০২৬ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট সিজন ২’-এ অংশগ্রহণকারী সব ক্লাব ও ক্রীড়াবিদদের উৎসাহ, ক্রীড়াসুলভ মনোভাব এবং সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। তিনি পুনর্ব্যক্ত করেন যে, গুলশান ইয়ুথ ক্লাব খেলাধুলার প্রসার, তরুণদের অংশগ্রহণ বৃদ্ধি এবং বিভিন্ন সামাজিক ক্লাবের মধ্যে বন্ধুত্ব, সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি অতিথিবৃন্দ, পৃষ্ঠপোষক ও সহযোগী প্রতিষ্ঠান, আয়োজক কমিটি এবং কার্যনির্বাহী কমিটির সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এই আয়োজনে উপস্থিত হওয়ার জন্য সম্মানিত সাংবাদিক ও গণমাধ্যম প্রতিনিধিদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান। তাদের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতা এ আয়োজনকে সফল ও স্মরণীয় করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, শুধু সংবাদ পরিবেশনই নয়, সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দিতে এবং জনমত গঠনে গণমাধ্যমকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। খেলাধুলার বিকাশ, তরুণদের অনুপ্রেরণা এবং সুস্থ সমাজ গঠনে তাদের সহযোগিতা আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। তাদের সহযোগিতায় ‘উল্লাস ২০২৬’-এর উদ্যোগ ও বার্তা আরও বৃহত্তর পরিসরে মানুষের কাছে পৌঁছে যাবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

বক্তব্যের শেষে তিনি সম্মানিত অতিথি, প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের আনুষ্ঠানিকভাবে ‘উল্লাস ২০২৬’ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট সিজন ২-এর উদ্বোধন ঘোষণা করার জন্য আমন্ত্রণ জানান।

অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। অন্যান্য বিশিষ্ট অতিথি ও অংশগ্রহণকারী ক্লাবের প্রতিনিধিদের উপস্থিতিতে ‘উল্লাস ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন গুলশান ইয়ুথ ক্লাবের সভাপতি ডা. ওয়াহিদুজ্জামান (তমাল), সেক্রটারি জেনারেল ও উল্লাস অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান মেহেদী হাসান, ক্লাবের সহ-সভাপতি ও উল্লাস অর্গানাইজিং কমিটির ভাইস চেয়ারম্যান ইফতেখার রহমান, উল্লাস অর্গানাইজিং কমিটির ভাইস চেয়ারম্যান এম আমির আলী মোস্তফা, ট্রেজারার রেশাদ হোসেন খান, উল্লাস আয়োজক কমিটির স্পোর্টস কো-অর্ডিনেটর ফুয়াদ বিন সাজ্জাদ এবং প্রেস, মিডিয়া ও মার্কেটিং কো-অর্ডিনেটর অজয় কুমার কুন্ডুসহ ক্লাবের কার্যনির্বাহী কমিটি ও উল্লাস অর্গানাইজিং কমিটির সদস্যবৃন্দ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘উল্লাস ২০২৬’ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট সিজন ২-এর গোল্ড স্পনসর ওরিয়ন ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জেরিন করীম, সিলভার স্পনসর আইডিএলসির চেয়ারম্যান কাজী মাহমুদ সাত্তার এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান।

পরবর্তীতে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দের উপস্থিতিতে ‘উল্লাস ২০২৬’-এর ট্রফি উন্মোচন করা হয়। ট্রফি উন্মোচন ও বেলুন ওড়ানোর মধ্য দিয়ে উৎসবের প্রতিযোগিতামূলক পর্বে আনুষ্ঠানিকভাবে নতুন মাত্রা যোগ হয় এবং অংশগ্রহণকারী ক্লাব ও ক্রীড়াবিদদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা আরও বৃদ্ধি পায়।

আনুষ্ঠানিক উদ্বোধনের পর অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। উৎসবের আমেজ আরও প্রাণবন্ত হয়ে ওঠে এই আয়োজনের মধ্য দিয়ে। অনুষ্ঠানে পরিবেশিত হয় “উল্লাস ২০২৬”-এর প্রাণবন্ত আবহ ও থিম, যা পুরো অনুষ্ঠানস্থলে ছড়িয়ে দেয় উৎসবের উচ্ছ্বাস ও আনন্দ। শিল্পীদের সরাসরি পরিবেশনা উপস্থিত অতিথি ও দর্শকদের মুগ্ধ করে এবং এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

সাংস্কৃতিক পর্ব শেষে অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত উদ্বোধনী ফুটবল ম্যাচ। প্রতিদ্বন্দ্বী দুই দলের খেলোয়াড়েরা দক্ষতা, দৃঢ়তা, দলগত সমন্বয় ও ক্রীড়াসুলভ মনোভাবের পরিচয় দেন। তাদের প্রাণবন্ত পারফরম্যান্স দর্শকদের জন্য এক উপভোগ্য অভিজ্ঞতা তৈরি করে এবং ক্রীড়া প্রতিযোগিতার সূচনাকে আরও আকর্ষণীয় করে তোলে।

এবারের ‘উল্লাস ২০২৬’ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট সিজন ২-এ অংশগ্রহণ করছে: অল কমিউনিটি ক্লাব লিমিটেড, বনানী ক্লাব লিমিটেড, বাংলাদেশ চায়না ক্লাব লিমিটেড, বারিধারা কসমোপলিটন ক্লাব, বারিধারা ডিপ্লোম্যাটিক এনক্লেভ ক্লাব, ক্যাডেট কলেজ ক্লাব, ক্লাব নটরডেমিয়ানস বাংলাদেশ লিমিটেড, ক্লাব শাহীন লিমিটেড, করপোরেট এক্সিকিউটিভ ক্লাব, ঢাকা বোট ক্লাব লিমিটেড, ঢাকা ক্লাব লিমিটেড, গুলশান ক্লাব লিমিটেড, গুলশান নর্থ ক্লাব লিমিটেড, আইবিএ অ্যালামনাই ক্লাব লিমিটেড, ইন্টারন্যাশনাল রিক্রিয়েশন ক্লাব লিমিটেড, কুর্মিটোলা গলফ ক্লাব, নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড, নেদারল্যান্ডস রিক্রিয়েশন সেন্টার (ডাচ ক্লাব, ঢাকা), নর্ডিক ক্লাব, সেইন্টস ক্লাব লিমিটেড, সিলেট ক্লাব লিমিটেড, দ্য ব্রিটিশ এইড গেস্ট হাউস অ্যাসোসিয়েশন (বাঘা) ক্লাব, উত্তরা ক্লাব লিমিটেড এবং আয়োজক ক্লাব: গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেড।

এবারের উৎসবের পৃষ্ঠপোষক ও সহযোগী প্রতিষ্ঠানসমূহ হলো:

* গোল্ড স্পনসর: ওরিয়ন ফার্মা লিমিটেড
* সিলভার স্পনসর: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, ঢাকা ব্যাংক পিএলসি, প্রাইম ব্যাংক পিএলসি, আইডিএলসি ফাইন্যান্স পিএলসি, এসিআই ল্যাবরেটরিজ লিমিটেড এবং ফ্রেশ
* ব্রডকাস্ট পার্টনার: টি স্পোর্টস
* হেলথকেয়ার পার্টনার: ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল
* আইসক্রিম পার্টনার: সেভয় আইসক্রিম
* ডেইলি এসেনশিয়ালস পার্টনার: ইউনিমার্ট
* পিআর পার্টনার: মিডিয়াকম লিমিটেড
* চা ও কফি পার্টনার: এমা ব্রাজিলিয়ান কফি ব্লেন্ড
* বেভারেজ পার্টনার: মাম
* হাইড্রেশন পার্টনার: ব্রুভানা
* টি-শার্ট পার্টনার: ওয়েস্ট নিটওয়্যার লিমিটেড
* স্পোর্টস ডেটা পার্টনার: স্পরডিয়াম

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে প্রিজম এআই ক্রিয়েটিভ সামিট অ্যান্ড অ্যাওয়ার্ড শো
বাংলাদেশের এআই-নির্ভর সৃজনশীলতার নতুন সম্ভাবনা তুলে ধরা, উদীয়মান ক্রিয়েটরদের স্বীকৃতি দেওয়া এবং প্রযুক্তি ও সৃজনশীল শিল্পের মধ্যে সংযোগ তৈরির লক্ষ্যে রাজধানীতে অনুষ্ঠিত হচ্ছে প্রাণ-আরএফএল প্রেজেন্টস প্রিজম এআই ক্রিয়েটিভ সামিট অ্যান্ড অ্যাওয়ার্ড শো ২০২৬। 
ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে প্রিজম এআই ক্রিয়েটিভ সামিট অ্যান্ড অ্যাওয়ার্ড শো
ঢাকায় শুরু হলো নির্মাণ, বিদ্যুৎ ও পানি খাতের ছয় আন্তর্জাতিক প্রদর্শনী
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে নির্মাণ, আবাসন, বিদ্যুৎ, সৌরশক্তি, লাইটিং ও পানি ব্যবস্থাপনা খাতের ছয়টি আন্তর্জাতিক প্রদর্শনী।  কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ) আয়োজিত তিন দিনব্যাপী এই প্রদর্শনী আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) শুরু হয়ে চলবে আগামী ১৪ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনীগুলো দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। এবারের আয়োজনের প্রদর্শনীগুলোর মধ্যে রয়েছে—৩১তম বিল্ড বাংলাদেশ ২০২৬ আন্তর্জাতিক প্রদর্শনী, ২৫তম রিয়েল এস্টেট এক্সপো ২০২৬, ২৮তম পাওয়ার বাংলাদেশ ২০২৬ আন্তর্জাতিক প্রদর্শনী, ২৩তম সোলার বাংলাদেশ আন্তর্জাতিক প্রদর্শনী ২০২৬, ৮ম ঢাকা আন্তর্জাতিক লাইটিং এক্সপো ২০২৬ এবং ৮ম ওয়াটার বাংলাদেশ আন্তর্জাতিক এক্সপো ২০২৬। আইসিসিবির ৪ নম্বর হলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।  সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া-প্যাসিফিকের প্রেসিডেন্ট ও গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রাশেদুল ইসলাম, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোসাম্মৎ নার্গিস মুর্শিদা, এইচবিআরআই-এর মহাপরিচালক ড. মোহাম্মদ গিয়াসউদ্দিন হায়দার, স্রেডার সদস্য (যুগ্ম সচিব) ড. আশরাফুল আলম এবং ইনভেস্ট বাংলাদেশের মহাপরিচালক গাজী এ কে এম ফজলুল হক। এবারের ছয়টি প্রদর্শনীতে ২০টিরও বেশি দেশের ২০০টির অধিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে, যেখানে রয়েছে ৫০০টির বেশি বুথ ও আন্তর্জাতিক প্যাভিলিয়ন। নির্মাণ ও আবাসন খাতের ‘বিল্ড সিরিজে’ লেসো বাংলাদেশ, কিংলং, আর আর ক্যাবল, রহিম স্টিল, একেএস ও আকিজ ইলেকট্রনিকসসহ বিভিন্ন প্রতিষ্ঠান নির্মাণসামগ্রী ও প্রযুক্তি তুলে ধরছে। পাশাপাশি শ্রীলঙ্কা এক্সপোর্ট ডেভেলপমেন্ট বোর্ডের অংশগ্রহণে ৪ নম্বর হলে থাকছে বিশেষ ‘শ্রীলঙ্কা প্যাভিলিয়ন’। অন্যদিকে বিদ্যুৎ, সৌরশক্তি ও লাইটিং প্রদর্শনীতে নবায়নযোগ্য জ্বালানি ও স্মার্ট প্রযুক্তি নিয়ে অংশ নিয়েছে এসিআই রিনিউএবেল এনার্জি, ওমেরা, হুয়াওয়ে, রহিমআফরোজ, সিমেন্স ও গ্রামীণ সোলারের মতো শীর্ষ প্রতিষ্ঠানগুলো।  ওয়াটার বাংলাদেশ প্রদর্শনীতে প্রদর্শিত হচ্ছে পানি পরিশোধন ও স্মার্ট ওয়াটার ম্যানেজমেন্ট সমাধান। আয়োজকদের প্রত্যাশা, তিন দিনে ২০ হাজারের বেশি ব্যবসায়ী, পেশাজীবী ও দর্শনার্থী এই প্রদর্শনীতে অংশ নেবেন। এদিকে, প্রদর্শনীর পাশাপাশি ১২ থেকে ১৪ নভেম্বর আইসিসিবিতে অনুষ্ঠিত হচ্ছে ‘ডেল্টা ফেস্টিভ্যাল অব আর্কিটেকচার ২০২৬’। এর উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন আর্কিকানেক্টের প্রতিষ্ঠাতা স্থপতি জালাল আহমেদ, আইএফসির পরামর্শক এ টি এম ইকবাল চৌধুরী এবং ফেস্টিভ্যাল ডিরেক্টর স্থপতি তাহমিদা আফরোজ। এই উৎসবে বিশেষায়িত মাস্টারক্লাস, প্যানেল সেশন এবং পুরস্কারপ্রাপ্ত স্থাপত্য প্রকল্পগুলোর উপস্থাপনা থাকছে। আরটিভি/এসআর
ঢাকায় শুরু হলো নির্মাণ, বিদ্যুৎ ও পানি খাতের ছয় আন্তর্জাতিক প্রদর্শনী
বিনিয়োগ উন্নয়নে আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশ
বাংলাদেশে বিনিয়োগ পরিবেশের উন্নয়নে নেওয়া সংস্কার এবং ৫৫ কোটি ডলারের লালদিয়া কনটেইনার টার্মিনাল প্রকল্প এগিয়ে নিতে ভূমিকার জন্য আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে ইনভেস্ট বাংলাদেশ। সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে ‘আউটস্ট্যান্ডিং এলডিসি ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি’ হিসেবে বিশেষ স্বীকৃতি পেয়েছে সংস্থাটি। মঙ্গলবার (১০ নভেম্বর) জেনেভার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় রাত ১১টা) ইনভেস্ট বাংলাদেশের পক্ষে এ সম্মাননা গ্রহণ করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ। বুধবার (১১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইনভেস্ট বাংলাদেশ এ তথ্য জানায়।  বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বের বিনিয়োগ উন্নয়ন সংস্থাগুলোর আন্তর্জাতিক সংগঠন ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সিজের (ওয়াইপা) উদ্যোগে ১০ থেকে ১২ নভেম্বর জেনেভায় অনুষ্ঠিত হচ্ছে ৩০তম বিশ্ব বিনিয়োগ সম্মেলন। এ সম্মেলনের অংশ হিসেবে বিনিয়োগ উন্নয়ন সংস্থাগুলোকে দেওয়া হয় এ পুরস্কার। স্বল্পোন্নত দেশগুলোর বিনিয়োগ উন্নয়ন সংস্থাগুলোর জমা দেওয়া কার্যক্রমের বিবরণ মূল্যায়ন করে স্বাধীন আন্তর্জাতিক বিচারকমণ্ডলী এ বিশেষ স্বীকৃতির জন্য সংস্থা নির্বাচন করে। ইনভেস্ট বাংলাদেশ জানিয়েছে, দেশে বিনিয়োগ সহজ করতে বিভিন্ন সংস্কার এবং এপিএম টার্মিনালসের ৫৫ কোটি মার্কিন ডলারের লালদিয়া কনটেইনার টার্মিনাল প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে নিতে ভূমিকা রাখায় এ স্বীকৃতি পেয়েছে সংস্থাটি। এত আরও বলা হয়, অত্যাধুনিক ও সম্পূর্ণ বিদ্যুৎচালিত এ টার্মিনাল ২০৩০ সালে চালু হওয়ার কথা রয়েছে। এটি চালু হলে দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রামের কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা ৪৪ শতাংশ বাড়বে বলে আশা করা হচ্ছে। এ স্বীকৃতির প্রতিক্রিয়ায় ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, এসব সংস্কারে সমর্থন দেওয়ার জন্য সরকারকে, সংস্কারগুলো বাস্তবায়নে সহযোগিতার জন্য আমাদের অংশীদারদের এবং বিনিয়োগকারীদের আরও ভালো ও দ্রুত সেবা দেওয়ার পরিবেশ গড়ে তুলতে অবদান রাখা ইনভেস্ট বাংলাদেশের সবাইকে ধন্যবাদ জানাই। এই স্বীকৃতি আমাদের সম্মিলিত প্রচেষ্টার অর্জন। সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশে বিনিয়োগ পরিবেশের উন্নয়নে সংস্কার প্রণয়নের আগে দেশি-বিদেশি প্রায় ২০০ বিনিয়োগকারীর সঙ্গে আলোচনা করা হয়। এসব সংস্কারের মধ্যে ছিল আংশিক রপ্তানিকারকদের জন্য বন্ডেড ওয়্যারহাউস সুবিধা সম্প্রসারণ এবং বিদেশি পেশাজীবীদের নিরাপত্তা ছাড়পত্র দেওয়ার প্রক্রিয়া ডিজিটাল করা ও নির্দিষ্ট সময়সীমার আওতায় আনা। এছাড়া বিদেশ থেকে ঋণ গ্রহণ এবং বিনিয়োগের মূলধন প্রত্যাবাসনের প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নেওয়া হয়। অ্যাম্বাসেডর কর্মসূচির আওতায় বিভিন্ন সরকারি সংস্থার সমন্বয়ে ইয়ংওয়ানসহ বড় বিনিয়োগকারীদের দীর্ঘদিনের সমস্যা সমাধানে কাজ করা হয়। পাশাপাশি প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণে সুনির্দিষ্ট দিকনির্দেশনা দিতে এফডিআই হিটম্যাপের মাধ্যমে ১৯টি অগ্রাধিকার খাত চিহ্নিত করা হয়। এসব উদ্যোগের ধারাবাহিকতায় ২০২৬ সালের মার্চে ১৮০ দিনের বিনিয়োগ কর্মপরিকল্পনা ঘোষণা করে ইনভেস্ট বাংলাদেশ। এতে অবকাঠামোগত উন্নয়ন, বিনিয়োগকারীদের জন্য সরকারি সেবা সহজলভ্য করা এবং সম্ভাব্য বিনিয়োগ প্রকল্পগুলো বাস্তবায়নের দিকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। গত সেপ্টেম্বরে এ কর্মপরিকল্পনার অগ্রগতি প্রতিবেদনও প্রকাশ করে সংস্থাটি। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সময় কয়েকটি সংস্থার একীভূতকরণের মাধ্যমে গঠিত হয় ইনভেস্ট বাংলাদেশ। এর ফলে বিনিয়োগ সহায়তা, অর্থনৈতিক অঞ্চল এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) কার্যক্রম একটি কর্তৃপক্ষের অধীনে আসে। সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশে নিট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) প্রায় ৩৯ শতাংশ বেড়েছে। বর্তমানে বিভিন্ন খাত ও দেশ থেকে আসা সম্ভাব্য প্রায় ১৩০ কোটি মার্কিন ডলারের বিনিয়োগ প্রস্তাবের অগ্রগতি পর্যবেক্ষণ করছে ইনভেস্ট বাংলাদেশ। এসব প্রস্তাবকে বাস্তব বিনিয়োগ প্রকল্পে রূপ দেওয়া এখন সংস্থাটির অন্যতম অগ্রাধিকার। বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদনকেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যেও এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে সংস্থাটি। আরটিভি/এসআর
বিনিয়োগ উন্নয়নে আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশ
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ব্যবসায়িক পর্যালোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত
অ্যাটকোর বার্ষিক সাধারণ সভায় নতুন কার্যনির্বাহী কমিটি গঠন
অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। 
অ্যাটকোর বার্ষিক সাধারণ সভায় নতুন কার্যনির্বাহী কমিটি গঠন
আরও পড়ুন
সিইউজেএ ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্টের নিবন্ধন শুরু
প্রদর্শনীতে হঠাৎ ‘অদ্ভুত গাড়ি’ দেখে চোখ আটকে যায় মানুষের!
একজন ভালো আইনজীবী হতে পড়াশোনার বিকল্প নেই: আইনমন্ত্রী
ঢাকায় ‘নাইটস ইন ইস্তাম্বুল’ তুর্কি ফুড ফেস্টিভ্যাল