
ম্যারিয়ট ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠান শেরাটন ঢাকা আয়োজন করেছে ‘নাইটস ইন ইস্তাম্বুল’ শীর্ষক বিশেষ তুর্কি ফুড ফেস্টিভ্যাল। আগামী ৩ থেকে ১২ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত বনানীর শেরাটন ঢাকার ১৪তম তলায় দ্য গার্ডেন কিচেনে এ আয়োজন চলবে।
ফেস্টিভ্যালে তুরস্কের ঐতিহ্যবাহী ও জনপ্রিয় নানা খাবারের স্বাদ নেওয়ার সুযোগ পাবেন অতিথিরা। তুরস্কের রন্ধনশৈলীর বিশেষজ্ঞ শেফ রিমুন ওবায়েদ ও শেফ সাইত দোরসুনের সঙ্গে শেরাটন ঢাকার শেফ মাহবুবুর রশীদ আখন্দ ও শেফ দুলাক পল যৌথভাবে খাবার পরিবেশন করবেন।
আয়োজনে থাকছে আদানা কাবাব, তাভুক কানাত, হুনকার বেয়েন্দি, তাভুক ডোনার, কুজু পিরজোলা, তাভুক কুলবাস্তি, তাস কাবাবি, আলি পাশা পিলাভিসহ বিভিন্ন তুর্কি পদ। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে নানা ধরনের খাঁটি তুর্কি কাবাব ও গ্রিল।
তুর্কি খাবারের পাশাপাশি অতিথিরা উপভোগ করতে পারবেন আইরিশ ল্যাম্ব স্টু, গ্রিক ল্যাম্ব শ্যাঙ্ক, মাটন নিহারি ও মাটন রোগান জোশসহ বিভিন্ন আন্তর্জাতিক পদ।
মিষ্টান্নের আয়োজনে থাকছে সোউক বাকলাভা, পিস্তাচিও অ্যান্ড কোকোনাট বাকলাভা, তুর্কিশ রাওয়ানি, তুলুম্বা, কুনাফা, লাইভ তেপ্পানিয়াকি আইসক্রিম, ম্যাচা মুস কেকসহ আরও নানা ডেজার্ট।
শুধু রাতের খাবারের সময় উপভোগ করা যাবে ‘নাইটস ইন ইস্তাম্বুল’। বুফের মূল্য জনপ্রতি ৯ হাজার ৯৫০ টাকা (নেট)। পাশাপাশি ২০টিরও বেশি অংশগ্রহণকারী ব্যাংকের কার্ডধারীদের জন্য থাকছে একটি কিনলে তিনটি ফ্রি, একটি কিনলে দুটি ফ্রি এবং একটি কিনলে একটি ফ্রি অফার।
ফেস্টিভ্যালটি উপভোগ করতে আগাম টেবিল বুকিংয়ের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
আরটিভি/এসকে




