ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

সুতা আমদানি নিয়ে বড় সুখবর দিলো এনবিআর

আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ পিএম
রাজস্ব বোর্ড। ছবি: সংগৃহীত

স্থানীয় টেক্সটাইল শিল্পের স্বার্থ সংরক্ষণ ও প্রকৃত রপ্তানিকারকদের কাঁচামাল প্রাপ্তি সহজ করার লক্ষ্যে ১০ থেকে ৩০ কাউন্টের কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

তবে ব্যাংক গ্যারান্টি দাখিলের মাধ্যমে নির্দিষ্ট তিনটি শর্তে এ সুতা আমদানির সুযোগ পাবেন ওয়্যারহাউস লাইসেন্সধারী প্রকৃত রপ্তানিকারকরা।

সোমবার (৭ সেপ্টেম্বর) এনবিআরের কাস্টমস, রপ্তানি ও বন্ড শাখার দ্বিতীয় সচিব কাজী রায়হানুজ্জামান স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

আদেশে বলা হয়েছে, বাংলাদেশ কাস্টমস ট্যারিফের এইচএস হেডিং ৫২০৫, ৫২০৬ ও ৫২০৭-এর আওতাধীন ১০ থেকে ৩০ কাউন্টের কটন সুতা আমদানির ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে। ওয়্যারহাউস লাইসেন্সধারী প্রকৃত রপ্তানিকারক আমদানিকারকরা এ সুবিধা পাবেন।

সুবিধা পেতে তিনটি শর্ত পূরণ করতে হবে। প্রথমত, বিজিএমইএ, বিকেএমইএ বা বিটিএমএর প্রত্যয়নপত্র সংশ্লিষ্ট কাস্টমস স্টেশনে দাখিল করতে হবে। দ্বিতীয়ত, আমদানি পর্যায়ে প্রযোজ্য শুল্ক ও করের সমপরিমাণ অর্থের নিঃশর্ত ও অব্যাহত ব্যাংক গ্যারান্টি সংশ্লিষ্ট কাস্টমস স্টেশনে জমা দিতে হবে।

তৃতীয়ত, খালাস করা কাঁচামাল দিয়ে প্রস্তুতকৃত পণ্য সম্পূর্ণরূপে রপ্তানি হওয়ার পর সংশ্লিষ্ট লাইসেন্সিং কর্তৃপক্ষের প্রত্যয়নপত্রের ভিত্তিতে দাখিল করা ব্যাংক গ্যারান্টি অবমুক্ত করা হবে।

গত ২০ আগস্ট বাণিজ্যমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত টেক্সটাইল শিল্পের সমস্যা পর্যালোচনা কমিটির সভায় গৃহীত সিদ্ধান্তের আলোকে এনবিআর এ আদেশ জারি করে।

কাস্টমস আইন, ২০২৩-এর ২৬৬ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জারি করা এ নির্দেশ অবিলম্বে কার্যকর হবে। তবে আদেশ জারির আগে জাহাজীকরণ করা পণ্যচালানের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আইসিএসবি প্রতিনিধিদলের সাক্ষাৎ
ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের (আইসিএসবি) প্রেসিডেন্ট মোহাম্মদ শাহজাহানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।
বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আইসিএসবি প্রতিনিধিদলের সাক্ষাৎ
বন্ধ পাটকল চালুতে সরকারের বড় উদ্যোগ, তৈরি হবে ৫০ হাজার কর্মসংস্থান
বিএনপি সরকারের উদ্যোগে বাংলাদেশ জুটমিলস করপোরেশনের (বিজেএমসি) দীর্ঘদিন বন্ধ থাকা পাটকলগুলো পর্যায়ক্রমে চালুর কার্যক্রম এগিয়ে চলেছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে দেশে প্রায় ৫০ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
বন্ধ পাটকল চালুতে সরকারের বড় উদ্যোগ, তৈরি হবে ৫০ হাজার কর্মসংস্থান
সবুজের ছায়ায় স্বস্তির ঠিকানা: কর্ণফুলী ইপিজেডের লিড কারখানা
দুপুরের খাবার শেষ। কর্মব্যস্ততার মাঝেই মিলেছে খানিকটা অবসর। কাজের জায়গা থেকে দু’কদম এগোলেই চারপাশে সবুজের সমারোহ।
সবুজের ছায়ায় স্বস্তির ঠিকানা: কর্ণফুলী ইপিজেডের লিড কারখানা
কর্ণফুলী ইপিজেডে বিনিয়োগে নতুন রেকর্ড, ২০ বছরে বেড়েছে ৪১২ গুণ
চট্টগ্রামের কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (কেইপিজেড) গত দুই দশকে বিদেশি ও স্থানীয় বিনিয়োগ বেড়েছে ৪১২ গুণ। 
কর্ণফুলী ইপিজেডে বিনিয়োগে নতুন রেকর্ড, ২০ বছরে বেড়েছে ৪১২ গুণ
ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি
জুলাইয়ে সামান্য কমার পর আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি। আগস্টে দেশটিতে পোশাক রপ্তানি বেড়েছে ১০ দশমিক ৫৩ শতাংশ। ফলে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে যুক্তরাজ্যে তৈরি পোশাক রপ্তানি থেকে আয় বেড়েছে ৩ দশমিক ৭৪ শতাংশ।
ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি
আরও পড়ুন
রাজস্ব বাড়াতে এনবিআরের বড় পরিকল্পনা
কর-জিডিপি নিয়ে এনবিআরের নতুন পরিকল্পনা
সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতের জন্য এনবিআরের নতুন আদেশ 
সৌর বিদ্যুৎ সরঞ্জাম আমদানিতে করভার কমিয়ে ১ শতাংশ করল এনবিআর