ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুধবার শুরু হচ্ছে বিসিকের শরৎ মেলা 

আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৫০ এএম
ছবি: সংগৃহীত

দেশীয় ক্ষুদ্র, কুটির ও হস্তশিল্পের প্রচার এবং উদ্যোক্তাদের উৎসাহিত করতে পাঁচ দিনব্যাপী ‘বিসিক শরৎ মেলা-২০২৬’ আয়োজন করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।

আগামী ৭ অক্টোবর রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত বিসিক ভবনের নিচতলায় এই মেলা উদ্বোধন করা হবে।

বিসিকের এই মেলা চলবে ১১ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য মেলা প্রাঙ্গণ খোলা থাকবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিক জানিয়েছে, ৭ অক্টোবর ঢাকা-৩ আসনের সংসদ সদস্য এবং কৃষি মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি গয়েশ্বর চন্দ্র রায়ের মেলা উদ্বোধন করার কথা রয়েছে। এ সময় বিশেষ অতিথি হিসেবে থাকবেন শিল্পসচিব আবদুন নাসের খান।

এ বিষয়ে বিসিকের কর্মকর্তারা জানান, দেশীয় ঐতিহ্য, সৃজনশীলতা ও ক্ষুদ্র উদ্যোক্তাদের কর্মপ্রয়াসকে উৎসাহিত করতেই এই মেলার আয়োজন করা হয়েছে। মেলায় দেশের বিভিন্ন অঞ্চলের ক্ষুদ্র, কুটির ও হস্তশিল্প উদ্যোক্তারা তাঁদের নান্দনিক ও মানসম্পন্ন ঐতিহ্যবাহী পণ্যের প্রদর্শনী ও বিক্রির সুযোগ পাবেন।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রধানমন্ত্রীর সফরের পর মোংলায় বিনিয়োগের নতুন গতি
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের পর মোংলায় উন্নয়ন ও বিনিয়োগের নতুন উদ্যোগ দৃশ্যমান হচ্ছে। বন্দরের আধুনিকায়নে চার হাজার কোটি টাকার বেশি ব্যয়ের প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর এবার মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) নতুন শিল্পকারখানা স্থাপনের চুক্তি হয়েছে।
প্রধানমন্ত্রীর সফরের পর মোংলায় বিনিয়োগের নতুন গতি
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের ব্যারিকেডে আগুন
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের বিভিন্ন এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা।
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের ব্যারিকেডে আগুন
পোশাকশ্রমিকদের মজুরি বোর্ড সভার নতুন তারিখ ঘোষণা
তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে স্থগিত হওয়া মজুরি বোর্ডের তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে।
পোশাকশ্রমিকদের মজুরি বোর্ড সভার নতুন তারিখ ঘোষণা
যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) যুক্তরাজ্যে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আয় ৬ দশমিক ৯২ শতাংশ বেড়েছে। এ সময়ে দেশটির বাজারে ১৬৪ কোটি ৮ লাখ মার্কিন ডলারের পোশাক রপ্তানি হয়েছে।
যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ
আজ আবারও বসছে মজুরি বোর্ডের বৈঠক
তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আজ আবারও বসছে মজুরি বোর্ডের বৈঠক।
আজ আবারও বসছে মজুরি বোর্ডের বৈঠক
আরও পড়ুন
৫১১ উদ্যোক্তাকে ১৪ কোটি টাকার ঋণ দিচ্ছে বিসিক
স্কুল কমিটির সভাপতি হয়ে এলাকা ‘দাপিয়ে বেড়াচ্ছেন’ বিসিক কর্মকর্তা
২০ লাখ টাকা পর্যন্ত ঋণ মিলবে বিসিক কার্যালয় থেকেই, যারা পাবেন
অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৬০ শতাংশের বেশি করতে হবে : শিল্পমন্ত্রী