ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

উৎপাদন শুরুর ২ দিনের মাথায় আবারও বন্ধ যমুনা সার কারখানা 

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬, ০১:২৮ পিএম
ছবি: আরটিভি

জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা সার কারখানা দীর্ঘ আট মাস পর চালু হওয়ার দুই দিনের মাথায় যান্ত্রিক ত্রুটির কারণে আবারও বন্ধ হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) রাতে কারখানার বয়লার প্ল্যান্টে ত্রুটি দেখা দিলে সার উৎপাদন বন্ধ হয়ে যায়।

কারখানা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন গ্যাস সংকটের কারণে কারখানা বন্ধ থাকার পর পুনরায় গ্যাস পেয়ে সোমবার (৫ অক্টোবর) গভীর রাতে যমুনা সার কারখানায় উৎপাদন শুরু হয়। পরে বুধবার (৭ অক্টোবর) রাতে কারখানার বয়লার প্ল্যান্টে ত্রুটি দেখা দিলে উৎপাদন বন্ধ হয়ে যায়।
দীর্ঘদিন বন্ধ থাকার জন্য বয়লার প্ল্যান্টে ত্রুটি দেখা দিয়েছে। তবে কারখানার অন্যান্য যন্ত্রাংশ সচল রয়েছে। বয়লার প্ল্যান্টের সমস্যার সমাধান হলে কারখানা আবারও উৎপাদনে ফিরতে পারবে। পুরোপুরি উৎপাদনে যেতে না পারলেও গত দুইদিনে মোট এক হাজার ৬শ মেট্রিক টন সার উৎপাদন করা হয়েছে।

যমুনা সার কারখানার উপমহাব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন জানান, বয়লার প্ল্যান্টের ত্রুটি মেরামতে কাজ চলছে। ত্রুটি সারিয়ে দুই দিনের মধ্যে উৎপাদন শুরু হতে পারে।

উল্লেখ্য, গ্যাস সংকট ও বিভিন্ন যান্ত্রিক ত্রুটির কারণে ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত দীর্ঘ ২৩ মাস বন্ধ থাকে যমুনা সার কারখানা। পরে গ্যাসের চাপ বৃদ্ধি পাওয়ায় উৎপাদন শুরু হয়। তবে চলতি বছরের ১২ ফেব্রুয়ারি থেকে গ্যাস সংকটের কারণে আবারও যমুনা সার কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায়। দৈনিক ১৭শ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন ক্ষমতাসম্পন্ন যমুনা সার কারখানা দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ২০ সেপ্টেম্বর দুপুরে গ্যাস সংযোগ দেওয়া হয় সার কারখানায়। সব প্রস্তুতি শেষে গত সোমবার ভোররাতে আবারও সার উৎপাদন শুরু করেছিল কারখানা কর্তৃপক্ষ। যমুনা সার কারখানা বিসিআইসির তালিকাভুক্ত এক হাজার ৯০০ ডিলারের মাধ্যমে জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইলসহ উত্তরবঙ্গের ২১টি জেলায় সার সরবরাহ করে আসছে। স্বাভাবিক গ্যাস সরবরাহ ও কারখানাটি সচল থাকলে প্রতিমাসে প্রায় ২০০ কোটি টাকার সার উৎপাদন হয়। এতে কারখানাটির লাভ থাকে প্রায় ৬০ কোটি টাকা।

অন্যদিকে কারখানা বন্ধ থাকালে অন্যান্য খরচ ছাড়া শুধু প্লান্ট সচল রাখতে গ্যাস বিল দিতে হয় প্রায় ৬ কোটি টাকা।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের ব্যারিকেডে আগুন
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের বিভিন্ন এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা।
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের ব্যারিকেডে আগুন
পোশাকশ্রমিকদের মজুরি বোর্ড সভার নতুন তারিখ ঘোষণা
তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে স্থগিত হওয়া মজুরি বোর্ডের তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে।
পোশাকশ্রমিকদের মজুরি বোর্ড সভার নতুন তারিখ ঘোষণা
যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) যুক্তরাজ্যে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আয় ৬ দশমিক ৯২ শতাংশ বেড়েছে। এ সময়ে দেশটির বাজারে ১৬৪ কোটি ৮ লাখ মার্কিন ডলারের পোশাক রপ্তানি হয়েছে।
যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ
আজ আবারও বসছে মজুরি বোর্ডের বৈঠক
তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আজ আবারও বসছে মজুরি বোর্ডের বৈঠক।
আজ আবারও বসছে মজুরি বোর্ডের বৈঠক
পোশাকশিল্প মালিকরা সোমবার নতুন মজুরির লিখিত প্রস্তাব দেবেন: বিজিএমইএ সভাপতি
কারখানার ভেতরে একটি মহল ভীতিকর পরিস্থিতি তৈরি করছে বলে অভিযোগ করে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেছেন, এমন পরিস্থিতিতে সাধারণ শ্রমিকরা কাজ করতে পারছেন না। তবে অস্থিরতার মধ্যেও আগামী সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডে নতুন মজুরির লিখিত প্রস্তাব দেবেন মালিকরা।
পোশাকশিল্প মালিকরা সোমবার নতুন মজুরির লিখিত প্রস্তাব দেবেন: বিজিএমইএ সভাপতি
আরও পড়ুন
জামালপুর সীমান্তে ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ
প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা 
ভারতে পাঁচ বছর দুই মাস কারাভোগ শেষে ফিরলেন ৩ বাংলাদেশি
প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে যান তরুণী, ওত পেতে ছিল কিশোর