ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা 

জামালপুর প্রতিনিধি, আরটিভি নিউজ, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পিএম
ছবি: আরটিভি

জামালপুরের বকশীগঞ্জে নাশকতার মামলায় গ্রেপ্তার হওয়া নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা আশিক মাহমুদ (২৫) প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) পরিবারের আবেদনের প্রেক্ষিতে জামালপুর জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী ৫ ঘন্টার জন্য আশিক মাহমুদকে জেলা কারাগার থেকে মুক্তির নির্দেশ দেন। পরে দুপুর ১টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জেলা কারাগার থেকে মুক্তি পেয়ে বিকেল ৩টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকার সীমারপাড় ঈদ গাহ মাঠে বাবার জানাজায় অংশ নেন আশিক মাহমুদ।

এর আগে গত বৃহস্পতিবার পৌর শহরের সীমারপাড় এলাকার নিজ বাড়ি থেকে নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয় পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আশিক মাহমুদকে।

তার বাবা চিক্কু মিয়া অসুস্থ অবস্থায় সোমবার (১৬ নভেম্বর) রাত ৯টার দিকে মারা যান তিনি।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পাবনায় স্কুল থেকে গান পাউডার ও ৫০ ককটেল উদ্ধার, এলাকায় আতঙ্ক
‎পাবনার সাঁথিয়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষ থেকে গান পাউডার জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় কক্ষটিতে অন্তত ৫০টি ককটেল সদৃশ বস্তু পাওয়া যায়। পরে সেগুলো ঘিরে রাখেন এসআরবি সদস্যরা। বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছানোর পর বস্তুগুলো নিষ্ক্রিয় করা হবে।
পাবনায় স্কুল থেকে গান পাউডার ও ৫০ ককটেল উদ্ধার, এলাকায় আতঙ্ক
বায়তুল মোকাররমের খতিবকে তাওবা করতে বললেন আমির হামজা
দেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব আল্লামা মুফতি আব্দুল মালেককে তাওবা করার আহ্বান জানিয়েছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও ইসলামী বক্তা মুফতি আমির হামজা।
বায়তুল মোকাররমের খতিবকে তাওবা করতে বললেন আমির হামজা
মানসিক ভারসাম্যহীন বৃদ্ধকে শিকলে বেঁধে গলায় সুপারি-কলা ঝুলিয়ে নির্যাতন
পিরোজপুরের জিয়ানগরে এক ছড়া সুপারি ও এক ফালি কলা নেওয়ার অভিযোগে ৭৫ বছর বয়সী এক মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধকে মারধর করে শিকলে বেঁধে গ্রাম ঘোরানোর অভিযোগ উঠেছে। এ সময় তার গলায় ঝুলিয়ে দেওয়া হয় ওই কলা ও সুপারি।
মানসিক ভারসাম্যহীন বৃদ্ধকে শিকলে বেঁধে গলায় সুপারি-কলা ঝুলিয়ে নির্যাতন
রাজশাহীতে যাত্রীবাহী বাস থেকে দুই বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার
রাজশাহীতে ঢাকামুখী বাসে অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে এক সন্দেহভাজন যাত্রী কৌশলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
রাজশাহীতে যাত্রীবাহী বাস থেকে দুই বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার
টিকটকে পরিচয়, বিয়ের দাবিতে এক তরুণের বাড়িতে আরেক তরুণ
মাদারীপুরের কালকিনিতে নবদ্বীপ চন্দ্র দাশ (১৯) নামে এক তরুণের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নিয়েছেন মাহিন মুন্সি নামে আরেক তরুণ। 
টিকটকে পরিচয়, বিয়ের দাবিতে এক তরুণের বাড়িতে আরেক তরুণ
আরও পড়ুন
ভারতে পাঁচ বছর দুই মাস কারাভোগ শেষে ফিরলেন ৩ বাংলাদেশি
প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে যান তরুণী, ওত পেতে ছিল কিশোর
৫৬ বছর ধরে এক ব্রিজের জন্য অপেক্ষা, দুর্ভোগে ১৫ হাজার মানুষ
বিএসএফের পুশ ইন চেষ্টা: জামালপুরে সীমান্তের শূন্যরেখা থেকে উধাও সেই নারী