ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ০৮:১৯ পিএম
ছবি: আরটিভি

কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঈদগাঁও থানার সামনে ভাবির দোকান নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কক্সবাজারমুখী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন হতাহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় দুজনকে উদ্ধার করে ঈদগাহ মেডিকেল সেন্টারে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে জানা গেছে, দুর্ঘটনায় ঘটনাস্থল ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোট চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিস্তারিত তথ্য ও নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিখোঁজের দু‘দিন পর পুকুরে ভেসে উঠল বৃদ্ধের মরদেহ 
মানিকগঞ্জ সদর উপজেলায় পুকুরে ডুবে ইউসুফ (৫৫) নমের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই বৃদ্ধ মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে জানিয়েছে স্থানীয়রা। 
নিখোঁজের দু‘দিন পর পুকুরে ভেসে উঠল বৃদ্ধের মরদেহ 
লাইটের লোভ দেখিয়ে মাহফিল থেকে শিশুকে নিয়ে যান ইমাম, অতঃপর... 
জামালপুরের মেলান্দহে ওয়াজ মাহফিল থেকে ১০ বছর বয়সী এক মাদরাসাছাত্রকে অপহরণের পর মুক্তিপণ আদায়ের অভিযোগে আবু রায়হান (২৭) নামের এক মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
লাইটের লোভ দেখিয়ে মাহফিল থেকে শিশুকে নিয়ে যান ইমাম, অতঃপর... 
মানব পাচার চক্রের মূল হোতা জানু গ্রেপ্তার
সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে মানব পাচার মামলার এজাহারনামীয় আসামি ও মানব পাচার চক্রের মূল হোতা হিসেবে অভিযুক্ত মো. মামুন ওরফে জানু (২৪) গ্রেপ্তার হয়েছেন।
মানব পাচার চক্রের মূল হোতা জানু গ্রেপ্তার
তাজরীন ট্র্যাজেডি: নিহত শ্রমিকদের স্মরণে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-১ এর শ্রদ্ধা নিবেদন
ঢাকার আশুলিয়ায় নরসিংহপুর এলাকায় তাজরীন গার্মেন্টস ফ্যাশন লি. কারখানায় সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১৭ জন শ্রমিক নিহত ও ২ শতাধিক শ্রমিক আহত হন। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে তাজরীন ট্র্যাজেডির ১৪তম বার্ষিকীতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া, পিপিএম তাজরীন গার্মেন্টস ফ্যাশন লি. কারখানার সামনে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে নিহত শ্রমিকদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
তাজরীন ট্র্যাজেডি: নিহত শ্রমিকদের স্মরণে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-১ এর শ্রদ্ধা নিবেদন
আলীকদম পিআইওর প্রকল্পে ব্যাপক ‘নয়ছয়’
বান্দরবানের আলীকদম উপজেলায় গ্রামীণ সড়ক সংস্কারের একটি প্রকল্পে কাজ না করেই ২ লাখ ৯০ হাজার টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে। ২০২৫-২৬ অর্থবছরের এ প্রকল্পের সভাপতি রেহেনা বেগমের নামে বরাদ্দের টাকা ছাড় করা হয়েছে। কিন্তু তার দাবি, প্রকল্পের কাজের সময় তিনি ঘটনাস্থলে যাননি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নজরুল ইসলাম নিজেই কাজটি বাস্তবায়ন করেছেন এবং তার নামে বিল তুলেছেন।
আলীকদম পিআইওর প্রকল্পে ব্যাপক ‘নয়ছয়’
আরও পড়ুন
সময় পেরিয়ে গেলেও ঘরে ফিরলেন না চম্পা
ছেলের বিয়েতে যাওয়া হলো না মা-বাবার!
বাফেলোতে ১০ কৃষ্ণাঙ্গ হত্যায় দায়ী নয় সামাজিক যোগাযোগমাধ্যম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার চালক-যাত্রীর