
সারা দেশে মাঠপর্যায়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের আগে অধিদপ্তর বদলি করতো। এখন থেকে কর্মকর্তাদের এই বদলির কাজটি স্বয়ং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় করবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব আক্তারুন্নাহারের সোমবার (১৪ ডিসেম্বর) স্বাক্ষরিত আদেশটি মঙ্গলবার (১৫ ডিসেম্বর) প্রকাশ করা হয়েছে। নতুন নীতিমালা প্রণয়ন না হওয়ায় বিদ্যমান নীতিমালা বাতিল করে এই আদেশ জারি করা হয়।
আদেশে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বদলি/পদায়ন বিষয়ে বিদ্যমান নীতিমালা যথাযথভাবে বাস্তবায়িত না হওয়ায় তা বাতিল করা হলো।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরেরর আওতাধীন কর্মকর্তাদের নতুন বদলি/পদায়ন নীতিমালা না হওয়া পর্যন্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, টিপিআই সুপার ও পিটিআই ইনস্ট্রাক্টরদের বদলি/পদায়ন সংক্রান্ত কার্যক্রম প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে সম্পাদিত হবে।
আদেশে আরও বলা হয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রয়োজনে বদলি/পদায়ন প্রস্তাব অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠাবে।
এফএ




