
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতি কার্যকরী পরিষদ নির্বাচনে বিএনপি জামায়তপন্থি শিক্ষকদের সংগঠন সাদাদল অনংশগ্রহণ না নেওয়ায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করতে যাচ্ছে আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন নীলদল।
আজ রোববার (২০ ডিসেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।
করোনা পরিস্থিতির কারণে বিএনপি জামায়াতপন্থি শিক্ষকদের সংগঠন সাদাদল নির্বাচনে অংশ নেয়নি। ফলে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করতে যাচ্ছে নীলদল। আগামীকাল সোমবার শিক্ষক সমিতি কার্যকরী পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।
এ বিষয়ে নির্বাচন পরিচালক অধ্যাপক জাকির হোসেন ভূইয়া বলেন, আজকে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। এখানে সাদাদলের কোনো প্রার্থী অংশগ্রহণ করেনি। ফলে সোমবার নীলদলের প্যানেলকে জয়ী ঘোষণা করা হবে।
নীলদল থেকে সভাপতি পদে আইন অনুষদের ডিন অধ্যাপক রহমত উল্লাহ, সহ-সভাপতি পদে অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাবিতা রিজওয়ানা রহমান, সাধারণ সম্পাদক পদে হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক নিজামুল হক ভূইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ও সহকারী প্রক্টর ড. আবদুর রহিম, কোষাধ্যক্ষ পদে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আকরাম হোসেন মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
সদস্য পদে অধ্যাপক ড. জিয়া রহমান, অধ্যাপক ড. সাদেকা হালিম, অধ্যাপক ড. এজেএম শফিউল আলম ভুইয়া, অধ্যাপক ড. ইসতিয়াক মঈন সৈয়দ, অধ্যাপক ড. সাইফুল ইসলাম, অধ্যাপক ড. আমজাদ আলী, অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, অধ্যাপক ড. আবু সারা শামসুর রউফ, অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল মঈন এবং অধ্যাপক ড. নিসার হোসেন মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এফএ




