
আগামী এক বছরের জন্য বাংলাদেশ ছাত্রলীগের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখার নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী জাহিদুর রহমানকে (নাঈম রহমান) সভাপতি ও পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী জাহিদ হাসান শুভকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
শুক্রবার (১৩ অক্টোবর) রাতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি মো. মাকছুদুল কাদের সোহান, মোহাইমেনুল ইসলাম নুহাশ, নাজমুল ইসলাম দুর্জয়, আব্দুল্লাহ আল মাসুদ তানিম, মাফিন শিকদার, রেদোয়ান হোসেন, সাফি সারোয়ার, শাহ আবজাল খান তপু, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নাঈম, আখতারুজ্জামান জিসান, জহিরুল ইসলাম জাহিদ ও আফনান ইয়ামিন খান, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, মিফতাউল হাসান সাব্বির,ইসরাত জাহান শিলা, মিরাজ মাহতাব, মো. সাইফুল ইসলাম, আরাফাতুল হক আশিক।




