সাজেকে শ্রমিকবাহী ট্রাক খাদে, নিহত বেড়ে ৯ 

রাঙ্গামাটি প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ , ১১:০৯ পিএম


সাজেকে শ্রমিকবাহী ট্রাক খাদে, নিহত বেড়ে ৯ 
ছবি : আরটিভি

রাঙ্গামাটির সাজেকের শ্রমিকবাহী ডাম্পট্রাক খাদে পড়ে মৃতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। 

বিজ্ঞাপন

বুধবার (২৪ এপ্রিল) রাতে এ বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ির সহকারী পুলিশ সুপার আব্দুল আওয়াল।

তিনি জানান, আহত শ্রমিকদের উদ্ধার করে খাগড়াছড়ি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন। 

বিজ্ঞাপন

এর আগে বিকেলে সাজেকের উদয়পুর সীমান্ত সড়কের ৯০ ডিগ্রি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, খাগড়াছড়ি হতে সাজেক উদয়পুর সীমান্তবর্তী সড়ক নির্মাণের জন্য ডাম্পট্রাকে ১৪ জন শ্রমিক জামান ইঞ্জিনিয়ার কোম্পানির ব্রিজের কাজে যাওয়ার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের ঢালে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে ৬ জন মারা যান। 

বিজ্ঞাপন

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার গণমাধ্যমকে জানান, যেখানে দুর্ঘটনাটি ঘটেছে সেটি খুবই দুর্গম এলাকা। আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ ও সেনাবাহিনী। তবে তাৎক্ষণিকভাবে কারও নাম-পরিচয় জানা যায়নি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission