কওমি মাদরাসার শিক্ষার্থীদের জন্য সুখবর

আরটিভি নিউজ

রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫ , ১১:৪২ এএম


কওমি মাদরাসার শিক্ষার্থীদের জন্য সুখবর
কওমি মাদরাসার শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল কওমি মাদরাসার শিক্ষার্থীদের জন্য সুখবর দিয়েছেন।

বিজ্ঞাপন

রোববার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ সুখবর দেন।

আসিফ নজরুল লিখেছেন, এখন থেকে কওমি মাদরাসার স্বীকৃত ডিগ্রিধারীরা নিকাহ রেজিস্ট্রার (কাজী) হতে পারবেন। 

বিজ্ঞাপন
আরও পড়ুন

তিনি আরও লিখেছেন, আগে এই সুযোগ আলিম সনদধারী ব্যক্তিদের জন্য সীমাবদ্ধ ছিলো। আইন মন্ত্রণালয় এই সুযোগ বাড়ানোর জন্য আইন সংশোধন করেছে।  

সবশেষে আইন উপদেষ্টা লিখেছেন, আজ থেকে কওমি মাদরাসার স্বীকৃত বোর্ড হতে দাওরায়ে হাদিস সনদধারী ব্যক্তিরাও এই পদে আবেদন করতে পারবেন।

বিজ্ঞাপন

Posted by Facebook on Date:

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission