৭০ দেশের সঙ্গে লড়াইয়ে হাফেজ আনাসের বিশ্বজয়

আরটিভি নিউজ  

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫ , ০২:৫৪ এএম


৭০ দেশের সঙ্গে লড়াইয়ে আবারও হাফেজ আনাসের বিশ্বজয়
মিশরের কায়রোতে বিশ্ব কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে তার স্বীকৃতি গ্রহণ করছেন হাফেজ আনাস বিন আতিক। ছবি: সংগৃহীত

আবারও বিশ্বজয় করেছেন হাফেজ আনাস বিন আতিক। তিনি মিসরের কায়রোতে অনুষ্ঠিত ৩২তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ৭০টি মুসলিম দেশের প্রতিনিধিদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে প্রথম হয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার (১০ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টায় এ ফলাফল ঘোষণা করা হয় বলে নিশ্চিত করেছেন রাজধানীর মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র আনাসের ওস্তাদ হাফেজ নেছার আহমদ আন নাছিরী।

তিনি বলেন, শনিবার (৭ ডিসেম্বর) কায়রোতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় ৩২তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা। চার দিনব্যাপী এই মর্যাদাপূর্ণ আয়োজনে বিশ্বের ৭০টি মুসলিম দেশের প্রতিনিধিদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে প্রথম হয়েছেন হাফেজ আনাস বিন আতিক।

বিজ্ঞাপন

বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত জাতীয় বাছাইপর্বে প্রথম স্থান অর্জন করে তিনি এ বৈশ্বিক মঞ্চে অংশগ্রহণের যোগ্যতা লাভ করেন।

আনাসের মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার (১১ ডিসেম্বর) সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে সংবর্ধনা প্রদান করা হবে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, সৌদি আরব এবং লিবিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায়ও চ্যাম্পিয়ন হয়েছিলেন আনাস। তিনবারের বিশ্বজয়ী এই হাফেজের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের লোপাড়া গ্রামে।

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission