ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত

আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ০৫:৫৩ পিএম

রাজধানীর সাতটি কলেজ নিয়ে গঠিত হতে যাওয়া ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

রোববার (১৮ জানুয়ারি) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং শিক্ষা মন্ত্রণালয় পর্যায়ের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে অধ্যাদেশের চূড়ান্ত খসড়া রোববার মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। আশা করা যাচ্ছে, দ্রুততম সময়ের মধ্যে অধ্যাদেশটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন লাভ করবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্তকরণের পূর্বে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের মতামত সংগ্রহ, ওয়েবসাইটে প্রকাশের মাধ্যমে জনমত গ্রহণ, শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের সাথে মতবিনিময় এবং বিশেষজ্ঞদের অভিমত গ্রহণের মতো গুরুত্বপূর্ণ ধাপগুলো সম্পন্ন করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, খসড়া চূড়ান্ত করার ক্ষেত্রে অংশীজনদের যৌক্তিক প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে এবং স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার উপযোগী কাঠামো নির্ধারণ করাই ছিল শিক্ষা মন্ত্রণালয়ের মূল লক্ষ্য। মন্ত্রণালয়ের ধারাবাহিক প্রেস রিলিজের মাধ্যমে অগ্রগতির তথ্য সর্বসাধারণকে সময়মতো অবহিত করা হয়েছে।

আরও পড়ুন

গত বছরের ১৬ মার্চ প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুর রহমান এক সংবাদ সম্মেলনে জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজ নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠিত হতে যাচ্ছে। ঘোষণা এলেও অধ্যাদেশ জারি না হওয়ায় রাজধানীতে গত সপ্তাহেও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এই ৭ কলেজের শিক্ষার্থীরা।

শিক্ষা মন্ত্রণালয় আরও বলছে, একটি বিশ্বমানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে সংস্কার কাজগুলো ধাপে ধাপে সম্পন্ন করতে হয়। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা বিশৃঙ্খলা পুরো উদ্যোগকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই জনদুর্ভোগ সৃষ্টি হয় বা স্বাভাবিক জনজীবন ব্যাহত হয় এমন কোনো কর্মসূচি থেকে বিরত থাকার জন্য শিক্ষার্থীদের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়েছে। মন্ত্রণালয় বিশ্বাস করে, সকলের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অতি দ্রুত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে, যা বাংলাদেশের উচ্চশিক্ষার প্রসারে এক নতুন দিগন্ত উন্মোচন করবে।

২০১৭ সালে এই ৭ কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত করা হয়। এগুলো হলো, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অবশেষে আলোর মুখ দেখছে পাবনা কৃষি বিশ্ববিদ্যালয়
পাবনায় একটি পূর্ণাঙ্গ সরকারি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার স্বপ্ন আলোর মুখ দেখার পথে আরও একধাপ এগিয়ে গেলো। পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাড.শামছুর রহমান শিমুল বিশ্বাসের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে জেলায় কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে (ইউজিসি) নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। 
অবশেষে আলোর মুখ দেখছে পাবনা কৃষি বিশ্ববিদ্যালয়
এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হচ্ছে সেই রাবি শিক্ষার্থীকে
পূজার দাওয়াত খেয়ে ফেরার পথে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়ে আইসিউতে থাকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী চেসি ত্রিপুরাকে জরুরি ভিত্তিতে এয়ার এম্বুলেন্সে ঢাকায় স্থানান্তর করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।  
এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হচ্ছে সেই রাবি শিক্ষার্থীকে
সংকট নিরসনে ইউজিসির কমিটি গঠন, নেই চুয়েটের কোনো প্রতিনিধি
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চলমান অচলাবস্থা নিরসনে ছয় সদস্যের পরামর্শক কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
সংকট নিরসনে ইউজিসির কমিটি গঠন, নেই চুয়েটের কোনো প্রতিনিধি
আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্মদিন, ব্রহ্ম স্কুল থেকে যেভাবে হলো জবি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সূচনা ১৮৫৮ সালে ‘ঢাকা ব্রহ্ম স্কুল’ প্রতিষ্ঠার মধ্য দিয়ে।
আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্মদিন, ব্রহ্ম স্কুল থেকে যেভাবে হলো জবি
পূজার ছুটিতে কবি নজরুল কলেজের রিডিং রুমে প্রশাসনের তালা, শিক্ষার্থীদের ক্ষোভ
শারদীয় দুর্গাপূজার ছুটিতে কলেজ বন্ধ থাকার কথা জানিয়ে কবি নজরুল সরকারি কলেজের রিডিং রুম থেকে শিক্ষার্থীদের বের করে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে কলেজ প্রশাসনের বিরুদ্ধে।
পূজার ছুটিতে কবি নজরুল কলেজের রিডিং রুমে প্রশাসনের তালা, শিক্ষার্থীদের ক্ষোভ
আরও পড়ুন
ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনে বিশেষ অধ্যাদেশের খসড়া অনুমোদন
সচিবালয়কে আগারগাঁওয়ে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত
ভ্যাট রিটার্ন দাখিলে নতুন অধ্যাদেশ জারি
পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুর