ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

শুক্রবার জাবিতে বসছে প্রজাপতি মেলা, থাকছে নানা আয়োজন

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ১০:১৮ এএম
ছবি: সংগৃহীত

প্রজাপতি সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রকৃতির প্রতি মানুষের আগ্রহ তৈরি করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘প্রজাপতি মেলা-২০২৬’। শুক্রবার (২৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তন প্রাঙ্গণে দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখার উদ্যোগে আয়োজিত এ মেলায় প্রজাপতির জীবনচক্র, পরিবেশে তাদের ভূমিকা, সংরক্ষণের প্রয়োজনীয়তা এবং এ বিষয়ে গবেষণার বিভিন্ন দিক তুলে ধরা হবে। পাশাপাশি দর্শনার্থীদের জন্য থাকছে আলোকচিত্র প্রদর্শনী, প্রজাপতির হাট, ছবি আঁকা, কুইজ, বিতর্ক ও প্রজাপতি চেনার প্রতিযোগিতাসহ নানা আয়োজন।

মেলায় প্রজাপতি ও পরিবেশ সংরক্ষণে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘বাটারফ্লাই অ্যাওয়ার্ড-২০২৬’ পাচ্ছেন অধ্যাপক ড. আইনুন নিশাত। এ ছাড়া ‘বাটারফ্লাই ইয়াং এনথুসিয়াস্ট-২০২৬’ পুরস্কার পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী নাবিলা জামান।

এবারের মেলার বিশেষ আকর্ষণ ‘লার্ভাল হোস্ট প্ল্যান্টস অব বাটারফ্লাইজ ইন বাংলাদেশ’ শীর্ষক প্রদর্শনী। এতে বাংলাদেশের ৫০টি প্রজাতির প্রজাপতির লার্ভার ছবি, পোষক উদ্ভিদের বিবরণ, পূর্ণাঙ্গ প্রজাপতির নমুনা এবং গবেষণাভিত্তিক বিভিন্ন তথ্য উপস্থাপন করা হবে। এ ছাড়া প্রজাপতি পালন, বাগান ও গবেষণাকেন্দ্র ঘিরেও থাকবে বিশেষ আয়োজন।

মেলার কার্যক্রম শুরু হবে সকাল ৯টায়। সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত উদ্বোধনী অনুষ্ঠান, পুরস্কার প্রদান ও বর্ণিল প্রজাপতি উন্মোচন করা হবে। এরপর সকাল ১০টা থেকে ১০টা ১৫ মিনিট পর্যন্ত র‍্যালি, প্রজাপতির গল্প নিয়ে পাপেট শো ও প্রজাপতির অ্যারিয়াম অনুষ্ঠিত হবে।

সকাল ১০টা ১৫ মিনিট থেকে ১১টা পর্যন্ত শিশু-কিশোরদের ছবি আঁকা প্রতিযোগিতা এবং সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত প্রজাপতি ও প্রকৃতিবিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পাশাপাশি দিনব্যাপী চলবে প্রজাপতির আলোকচিত্র প্রদর্শনী, আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রজাপতির হাট।

সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত থাকবে প্রজাপতির আদলে ঘুড়ি ওড়ানোর আয়োজন। দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হবে বারোয়ারি বিতর্ক ও প্রজাপতি চেনা প্রতিযোগিতা। বিকেল ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত প্রদর্শিত হবে প্রজাপতিবিষয়ক প্রামাণ্যচিত্র। বিকেল সাড়ে ৩টা থেকে ৪টা পর্যন্ত পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার পর্দা নামবে।

ছবি আঁকা প্রতিযোগিতায় নার্সারি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। এ ক্ষেত্রে ‘ক’ বিভাগে নার্সারি থেকে তৃতীয় শ্রেণি এবং ‘খ’ বিভাগে চতুর্থ থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ রয়েছে। প্রতিযোগিতার দিন সকাল সাড়ে ৯টার মধ্যে নাম নিবন্ধন করতে হবে।

প্রজাপতি ও প্রকৃতিবিষয়ক কুইজে সব শিশু-কিশোর অংশ নিতে পারবে। এ প্রতিযোগিতার নিবন্ধনও সকাল সাড়ে ৯টা থেকে শুরু হবে।

বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতার বিষয় নির্ধারণ করা হয়েছে ‘নগরায়ণ ও প্রজাপতি সংরক্ষণ’। এতে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী অংশ নিতে পারবেন। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য দুপুর ১২টার মধ্যে নাম নিবন্ধন করতে হবে।

এ ছাড়া প্রজাপতি চেনা প্রতিযোগিতায় ছবি দেখে প্রজাপতির প্রজাতি শনাক্ত করতে হবে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। এ প্রতিযোগিতায় অংশ নিতে সকাল সাড়ে ৯টার মধ্যে নাম নিবন্ধন করতে হবে। প্রতিটি প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ দুটি দল অংশগ্রহণের সুযোগ পাবে।

এবারের মেলার টাইটেল স্পনসর হিসেবে রয়েছে ‘কিডস’। সহযোগী সংগঠন হিসেবে রয়েছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, আইইউসিএন, আরাক ফাউন্ডেশন ও বাংলাদেশ বন বিভাগ। মিডিয়া পার্টনার হিসেবে থাকছে চ্যানেল আই।

মেলার আয়োজন সম্পর্কে আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন বলেন, প্রজাপতি সংরক্ষণ ও প্রকৃতির প্রতি মানুষের আগ্রহ বাড়াতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদী।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চলমান সংকটের স্থায়ী সমাধান না হওয়ায় আবারও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে এ কর্মসূচি কার্যকর হবে বলে জানিয়েছেন তারা। শাটডাউন চলাকালে বিশ্ববিদ্যালয়ের সকল ব্যাচের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।  বুধবার (২৫ নভেম্বর) রাতে চলমান আন্দোলনকে আরও বেগবান ও কার্যকর করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত সভা শেষে শিক্ষার্থীদের পক্ষ থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণার কথা জানানো হয়। ঘোষণায় বলা হয়, গত দুই মাসের বেশি সময় ধরে চলমান আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন এবং ঘোষিত কর্মসূচিগুলো শান্তিপূর্ণভাবে পালন করেছেন। তবে দুঃখজনকভাবে, চুয়েটের বিদ্যমান সংকট নিরসনে এখন পর্যন্ত কোনো কার্যকর ও টেকসই সমাধান পাওয়া যায়নি। ফলে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি ক্যাম্পাসের প্রশাসনিক কর্মকাণ্ডেও চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে, যার ভুক্তভোগী হচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা।এ অবস্থায় সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত ২৬ নভেম্বর থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ঘোষণায় উল্লেখ করা হয়। আলোচনা সভা শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। এ বিষয়ে যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোস্তফা খালিদ বিন শামস বলেন, “বিগত দুইটি মাস যাবৎ চুয়েটের চলমান আন্দোলনে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে অংশগ্রহণ করে আসছে। কিন্তু চুয়েটে চলমান সংকট সমাধানে কোনো কার্যকর পদক্ষেপ দেখতে পাওয়া যায়নি। তাই এই সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত আগামীকাল বৃহস্পতিবার থেকে সকল ব্যাচের সম্মতিক্রমে শিক্ষার্থীদের পক্ষ থেকে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হচ্ছে।” এদিকে, শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুর ২টায় চট্টগ্রামের ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা। একই দিন চুয়েটের উপাচার্য ইস্যুতে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে আইইবির। উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর চুয়েটের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার পর থেকেই বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থার সূত্রপাত হয়। এর প্রতিবাদে শিক্ষার্থীরা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেন। টানা ৩৬ দিন বন্ধ থাকার পর গত ২৮ অক্টোবর একাডেমিক কার্যক্রম শুরু হলেও উপাচার্য পুনর্বহালের দাবিতে আন্দোলন অব্যাহত রয়েছে। এমতাবস্থায় প্রায় এক মাস পর পুনরায় কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আরটিভি/জেএমএ
চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা
ইবি রিসার্চ সোসাইটির নেতৃত্বে নোমান-ফাহিম
ইসলামী বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ (আইইউআরএস) ২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
ইবি রিসার্চ সোসাইটির নেতৃত্বে নোমান-ফাহিম
যবিপ্রবি টেক্সটাইল ক্লাবের চতুর্থ কার্যনির্বাহী কমিটির বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের টেক্সটাইল ক্লাবের ২০২৫-২৬ সেশনের চতুর্থ কার্যনির্বাহী কমিটির বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বেলা ২টায় বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ গ্যালারিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদায়ী কমিটির সভাপতি মো. শাফি বলেন, বিগত এক বছর আমি ক্লাবের দায়িত্বে ছিলাম। ক্লাবকে আরও এগিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা করেছি। এর পরও দায়িত্ব পালনকালে কোনো ভুলত্রুটি হয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি পরবর্তী কমিটিকে ক্লাবের কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখে নতুন ও সময়োপযোগী উদ্যোগ গ্রহণের আহ্বান জানাই। তিনি আরও বলেন, ক্লাবের আনুষ্ঠানিক নিবন্ধন দ্রুত সম্পন্ন করার জন্য ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালকের দৃষ্টি আকর্ষণ করছি। সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্য বজায় রেখে ক্লাবের বৃহত্তর স্বার্থে একসঙ্গে কাজ করতে হবে। নেতৃত্বের পরিবর্তন হলেও ক্লাবের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও দায়িত্ববোধ অটুট থাকবে বলে আশা করি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. অভিনু কিবরিয়া ইসলাম। এ সময় তিনি বিদায়ী কমিটির কার্যক্রমের প্রশংসা করেন এবং ক্লাবের ভবিষ্যৎ কার্যক্রম ও অগ্রযাত্রায় শিক্ষার্থীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. চঞ্চল কুমার কুণ্ডু, বিভাগের প্রভাষক স্বরাজ মল্লিক, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা। আরটিভি/টিআর
যবিপ্রবি টেক্সটাইল ক্লাবের চতুর্থ কার্যনির্বাহী কমিটির বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
উপাচার্য পুনর্বহালের এক দফা দাবি থেকে সরে এলেন চুয়েট শিক্ষকরা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চলমান অচলাবস্থা নিরসনে পূর্বঘোষিত এক দফা দাবির অবস্থান থেকে সরে এসেছেন শিক্ষকরা। এত দিন সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে অনড় থাকলেও এখন তারা চুয়েটের যেকোনো জ্যেষ্ঠ শিক্ষককে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার প্রস্তাব দিয়েছেন। আজ বুধবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিরসনে পরবর্তী করণীয় নির্ধারণের বিষয়ে চুয়েট শিক্ষক সমিতির এক জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে দুপুর ১টার দিকে সমিতির পক্ষ থেকে নতুন এ অবস্থানের কথা জানানো হয়। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আহসান উল্লাহ বলেন, চুয়েটের চলমান অচলাবস্থা আর দীর্ঘায়িত হওয়া উচিত নয়। দ্রুততম সময়ের মধ্যে এ পরিস্থিতির সমাধানে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। তিনি আরও বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে ৯৫ জন অধ্যাপক রয়েছেন, যাঁদের প্রত্যেকেই এ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্ব পালনের যোগ্য। তাদের মধ্য থেকে একজনকে দায়িত্ব দিয়ে সরকার যেন আমাদের এই চরম সংকটাবস্থা থেকে উত্তরণের ব্যবস্থা করে। এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) গভীর রাতে জরুরি মতবিনিময় সভা করেন চুয়েটের শিক্ষার্থীরা। সভা শেষে মধ্যরাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিল থেকে বর্তমান উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমের বিরুদ্ধে ‘শরীফুল বয়কট, শরীফুল মানি না’ এবং ‘যে ভিসি ছাত্র মারে, সে ভিসি আমার না’—এমন বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। অধ্যাপক শেখ শরীফুল আলম উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার প্রায় ৬৬ দিন পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। এর আগে গত ২১ সেপ্টেম্বর বিকেলে তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অপসারণ করা হয়। এর প্রতিবাদে এবং তাকে পুনর্বহালের দাবিতে পরদিন ২২ সেপ্টেম্বর থেকে ‘সর্বাত্মক শাটডাউন’ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। পরবর্তী সময়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও বিভিন্ন কর্মসূচিতে যুক্ত হন। এতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম এখনো স্থবির হয়ে আছে। আরটিভি/টিআর
উপাচার্য পুনর্বহালের এক দফা দাবি থেকে সরে এলেন চুয়েট শিক্ষকরা
নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সমাবেশ
সারা দেশে ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং নৈরাজ্যের প্রতিবাদে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ২৫ নভেম্বর (বুধবার) বিশ্ববিদ্যালয়ের একটি ভবনের সামনে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। দেশকে অস্থিতিশীল করার চেষ্টাকারীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন সমাবেশের বক্তারা। একই সঙ্গে জড়িত ব্যক্তিদের কঠোর শাস্তি নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় ভূমিকা পালনের দাবি জানিয়েছেন তাঁরা। অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মোহাম্মদ আসলাম বলেন, দেশ বাঁচলে আমরা বাঁচব, দেশ ভালো থাকলে আমরা ভালো থাকব। তাই আজ দেশের সর্বত্র যেভাবে সন্ত্রাস, জ্বালাও-পোড়াও শুরু হয়েছে, তা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক।’ তিনি আরও বলেন, ‘আমরা কোনো মারামারি, হানাহানি, সন্ত্রাস, অগ্নিসংযোগ কিংবা লুটতরাজ চাই না। আমরা আমাদের দেশকে জীবনের চেয়েও বেশি ভালোবাসি। কম্পিউটার অপারেটর মো. নূরুল ইসলাম বলেন, সম্প্রতি সারা দেশে যে অস্থিতিশীলতা, সহিংসতা এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের খবর আমরা দেখেছি, তা কেবল কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা স্থানের সমস্যা নয়। এটি আমাদের সামগ্রিক নিরাপত্তা, মানবিক বোধ এবং স্বাভাবিক জীবনযাত্রার ওপর আঘাত। সহিংসতা কখনোই কোনো সমস্যার সমাধান হতে পারে না। সন্ত্রাসের পথ মানুষকে কেবল পেছনে টানে, কেড়ে নেয় সাধারণ মানুষের স্বস্তি, স্বপ্ন আর নিরাপদ আগামী। অফিস সহায়ক মো. শাহজালাল বলেন, ২৪ জুলাইয়ের গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশ যখন একটি গণতান্ত্রিক পন্থায় নির্বাচিত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই ২০২৪ সালের পরাজিত শক্তি ও সন্ত্রাসী গোষ্ঠী আবারও এ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। আমরা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে নিষিদ্ধ সংগঠনটির কর্মকাণ্ডের ধিক্কার জানাই। জাবিপ্রবির রেজিস্ট্রার মো. সারওয়ার জাহান বলেন, বিগত কিছুদিন ধরে একটি নিষিদ্ধ সংগঠনের নেতৃবৃন্দ ও সমর্থকেরা বাংলাদেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, নৈরাজ্য এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছেন। এই নৈরাজ্যের প্রতিবাদে আমরা দাঁড়িয়েছি। এটি আমাদের নৈতিক দায়িত্ব। সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। আরটিভি/টিআর
নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সমাবেশ
আরও পড়ুন
প্রজাপতি সংরক্ষণে ৫৪ বন্য মধুবাহী উদ্ভিদ শনাক্ত
যেখানে মানুষ অতিথি, রাজত্ব শুধু প্রজাপতির!