ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই পাঠ্যবই বিতরণের পরিকল্পনা

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪২ এএম
বই হাতে শিক্ষার্থীরা। পুরোনো ছবি

বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে শতভাগ নতুন পাঠ্যবই তুলে দেওয়ার পরিকল্পনা করছে সরকার। সে অনুযায়ী আগামী ২৪ থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে নতুন বই বিতরণের প্রস্তুতি চলছে।

২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের হাতে মানসম্মত বই দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এজন্য শিক্ষাবর্ষ শুরুর অনেক আগেই এবার মুদ্রণ, বাঁধাই ও মাঠ পর্যায়ে সরবরাহের কাজ শেষ হচ্ছে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ফখরুল মাওলা এক সাক্ষাৎকারে এ কথা জানান।

সাক্ষাৎকারে তিনি পাঠ্যপুস্তক মুদ্রণ ও সরবরাহের সর্বশেষ অবস্থা, নতুন বইয়ের মান এবং বিতরণের দিনক্ষণ নিয়ে বিস্তারিত কথা বলেন।

এনসিটিবি চেয়ারম্যান জানান, ২০২৭ শিক্ষাবর্ষে প্রাক-প্রাথমিক, প্রাথমিক, ইবতেদায়ি ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য মোট ৩০ কোটি ৯৬ লাখ ৩৬ হাজার পাঠ্যবই ছাপা হচ্ছে। এর মধ্যে প্রাক-প্রাথমিক স্তরের বই ছাপা ও সরবরাহের কাজ প্রায় শেষ হয়েছে। প্রাথমিক স্তরের প্রায় ৯৭ শতাংশের বেশি এবং মাধ্যমিক স্তরের প্রায় ৯২ শতাংশের বেশি বই ইতোমধ্যে উপজেলা পর্যায়ে সরবরাহ করা হয়েছে।

তিনি জানান, প্রাক-প্রাথমিক স্তরের ৫৭ লাখ ৩০ হাজার ৬৪০ কপি বইয়ের কাজ শতভাগ শেষ হয়েছে। প্রাথমিকের (প্রথম-পঞ্চম শ্রেণি) ৭ কোটি ৬০ লাখ ৯৭ হাজার ৯৬ কপি বইয়ের মধ্যে ৯৭.২৮ শতাংশ এবং ইবতেদায়ির ৪ কোটি ১৬ লাখ ৩৯ হাজার ৫৭৪ কপি বইয়ের ৯৪.১২ শতাংশের প্রাক-সরবরাহ পরিদর্শন (পিডিআই) সম্পন্ন হয়েছে।

এনসিটিবি চেয়ারম্যান আরও জানান, ২৫ নভেম্বর পর্যন্ত মাধ্যমিক স্তরের (ষষ্ঠ-দশম শ্রেণি) ১৭ কোটি ৯৫ লাখ ৪৩ হাজার ১৮ কপি বইয়ের মধ্যে ৯২.৯৭ শতাংশ পিডিআই ও ৯২ শতাংশ বই সরবরাহ করা হয়েছে। এর বাইরে দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য ৯ হাজার ৪ কপি ব্রেইল বই ছাপা হচ্ছে।

বই বিতরণের সময়সূচি ও প্রস্তুতি প্রসঙ্গে ফখরুল মাওলা বলেন, ‘আগে পহেলা জানুয়ারি বই উৎসবকে কেন্দ্র করে বিপুল পরিমাণ অর্থের অপচয় করা হতো। প্রধানমন্ত্রী তারেক রহমান এমনিতেই যেকোনো অপ্রয়োজনীয় ব্যয় সাশ্রয় নীতি গ্রহণ করেছেন। তাই এবার সে ধারা থেকে বেরিয়ে এসে শুধু বইয়ের মোড়ক উন্মোচন করার ব্যাপারে চিন্তা করা হচ্ছে। পাশাপাশি স্কুলগুলোকে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিন শিক্ষার্থীদের হাতে সব বই বিতরণ করার নির্দেশনা দেওয়ার প্রস্তুতি চলছে।’

তিনি বলেন, স্কুলগুলোতে বার্ষিক পরীক্ষার ফলাফল আগামী ২৪ ডিসেম্বর প্রকাশ করার কথা রয়েছে। এজন্য আমরা ২৪ থেকে ২৭ ডিসেম্বরের সময়টিকে সামনে রেখে যেকোনো একদিন বই বিতরণের পরিকল্পনা করছি। তবে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়ার পর সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করে সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হবে।

তিনি আরও বলেন, সরকার যখন চাইবে, তখনই বই দিতে এনসিটিবি এখন পর্যন্ত প্রস্তুত রয়েছে।

এনসিটিবি চেয়ারম্যান জানান, আগামী ৩০ নভেম্বরের মধ্যেই প্রাথমিক ও মাধ্যমিকের সব বই উপজেলা পর্যায়ে সরবরাহ করা হবে। আর নতুন চারটি বইয়ের ছাপা ও বাঁধাই কাজ আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে শেষ করা হবে। সে লক্ষ্যে কাজ চলমান রয়েছে।

বিগত বছরগুলোতে বইয়ের রেপ্লিকা দেখিয়ে উদ্বোধনের সংস্কৃতি বদলানোর কথা তুলে ধরে প্রফেসর মোহাম্মদ ফখরুল মাওলা বলেন, ‘আগে দেখা যেত কিছু বই ছাপা বা বাঁধাই না হলেও অল্প কিছু বই বা রেপ্লিকা দেখিয়ে উৎসব করা হতো, আর বাকি বই যেত মার্চ বা এপ্রিল মাসে। এবার এমনটা হবে না; শতভাগ প্রস্তুতি ও বই সরবরাহের পরই বিতরণ কার্যক্রম শুরু হবে।’

বইয়ের গুণগত মান সম্পর্কে চেয়ারম্যান বলেন, ‘কাগজের মান, ছাপা, বাঁধাই, চোখের ওপর আলোর প্রতিফলন এবং সহজে ছিঁড়ে না যাওয়ার মতো বিষয়গুলো যাচাই করে বইয়ের মান নিশ্চিত করা হয়েছে। গত কয়েক বছরের তুলনায় এবারের বইয়ের গুণগত মান অনেক ভালো হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে শতভাগ বই সরবরাহ নিশ্চিত করা হবে; যা এনসিটিবির ইতিহাসে একটি বড় মাইলফলক।’

দ্রুত সময়ে প্রাথমিক ও মাধ্যমিকের বই পরিমার্জনসহ ছাপা ও সরবরাহের অগ্রগতির নেপথ্যে প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধানের পাশাপাশি শিক্ষামন্ত্রী, শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সংশ্লিষ্ট সবার নিবিড় পর্যবেক্ষণের ভূয়সী প্রশংসা করেন চেয়ারম্যান।

নতুন বই ও কারিকুলামের বিষয়ে এনসিটিবি চেয়ারম্যান জানান, প্রাথমিক স্তরে খেলাধুলা ও বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক নতুন বই যুক্ত করা হয়েছে; যাতে শিশুরা মোবাইল ও সামাজিক যোগাযোগমাধ্যমের আসক্তি কাটিয়ে খেলার মাঠে ফেরে এবং স্কুলে আনন্দময় পরিবেশ পায়। পাশাপাশি কারিগরি শিক্ষার বইগুলো ধাপে ধাপে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণিতে সম্প্রসারণ করা হবে।

এ ছাড়া ২০২৮ শিক্ষাবর্ষের পরিমার্জিত কারিকুলামের রূপরেখা প্রণয়নে ১২ থেকে ১৪টি দেশের কারিকুলাম বিশ্লেষণ করা হচ্ছে। শিগগিরই নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা শুরু হবে বলেও জানান তিনি। সূত্র: বাসস

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বরিশালের প্রথম সরকারি মহিলা পলিটেকনিকের যাত্রা শুরু, ভর্তি হতে লাগবে যে যোগ্যতা
দক্ষিণাঞ্চলের নারী শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে যাত্রা শুরু করেছে বরিশাল সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট। বরিশাল বিভাগে মেয়েদের জন্য প্রতিষ্ঠিত প্রথম সরকারি মহিলা পলিটেকনিক এটি। আধুনিক প্রযুক্তিনির্ভর এই শিক্ষার মাধ্যমে নারীদের কর্মসংস্থান, আত্মনির্ভরশীলতা ও ক্ষমতায়নের নতুন সুযোগ তৈরি হবে বলে মনে করছেন শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বরিশালের প্রথম সরকারি মহিলা পলিটেকনিকের যাত্রা শুরু, ভর্তি হতে লাগবে যে যোগ্যতা
শুক্রবার জাবিতে বসছে প্রজাপতি মেলা, থাকছে নানা আয়োজন
প্রজাপতি সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রকৃতির প্রতি মানুষের আগ্রহ তৈরি করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘প্রজাপতি মেলা-২০২৬’।
শুক্রবার জাবিতে বসছে প্রজাপতি মেলা, থাকছে নানা আয়োজন
চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চলমান সংকটের স্থায়ী সমাধান না হওয়ায় আবারও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে এ কর্মসূচি কার্যকর হবে বলে জানিয়েছেন তারা। শাটডাউন চলাকালে বিশ্ববিদ্যালয়ের সকল ব্যাচের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।  বুধবার (২৫ নভেম্বর) রাতে চলমান আন্দোলনকে আরও বেগবান ও কার্যকর করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত সভা শেষে শিক্ষার্থীদের পক্ষ থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণার কথা জানানো হয়। ঘোষণায় বলা হয়, গত দুই মাসের বেশি সময় ধরে চলমান আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন এবং ঘোষিত কর্মসূচিগুলো শান্তিপূর্ণভাবে পালন করেছেন। তবে দুঃখজনকভাবে, চুয়েটের বিদ্যমান সংকট নিরসনে এখন পর্যন্ত কোনো কার্যকর ও টেকসই সমাধান পাওয়া যায়নি। ফলে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি ক্যাম্পাসের প্রশাসনিক কর্মকাণ্ডেও চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে, যার ভুক্তভোগী হচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা।এ অবস্থায় সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত ২৬ নভেম্বর থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ঘোষণায় উল্লেখ করা হয়। আলোচনা সভা শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। এ বিষয়ে যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোস্তফা খালিদ বিন শামস বলেন, “বিগত দুইটি মাস যাবৎ চুয়েটের চলমান আন্দোলনে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে অংশগ্রহণ করে আসছে। কিন্তু চুয়েটে চলমান সংকট সমাধানে কোনো কার্যকর পদক্ষেপ দেখতে পাওয়া যায়নি। তাই এই সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত আগামীকাল বৃহস্পতিবার থেকে সকল ব্যাচের সম্মতিক্রমে শিক্ষার্থীদের পক্ষ থেকে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হচ্ছে।” এদিকে, শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুর ২টায় চট্টগ্রামের ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা। একই দিন চুয়েটের উপাচার্য ইস্যুতে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে আইইবির। উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর চুয়েটের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার পর থেকেই বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থার সূত্রপাত হয়। এর প্রতিবাদে শিক্ষার্থীরা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেন। টানা ৩৬ দিন বন্ধ থাকার পর গত ২৮ অক্টোবর একাডেমিক কার্যক্রম শুরু হলেও উপাচার্য পুনর্বহালের দাবিতে আন্দোলন অব্যাহত রয়েছে। এমতাবস্থায় প্রায় এক মাস পর পুনরায় কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আরটিভি/জেএমএ
চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা
ইবি রিসার্চ সোসাইটির নেতৃত্বে নোমান-ফাহিম
ইসলামী বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ (আইইউআরএস) ২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
ইবি রিসার্চ সোসাইটির নেতৃত্বে নোমান-ফাহিম
যবিপ্রবি টেক্সটাইল ক্লাবের চতুর্থ কার্যনির্বাহী কমিটির বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের টেক্সটাইল ক্লাবের ২০২৫-২৬ সেশনের চতুর্থ কার্যনির্বাহী কমিটির বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বেলা ২টায় বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ গ্যালারিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদায়ী কমিটির সভাপতি মো. শাফি বলেন, বিগত এক বছর আমি ক্লাবের দায়িত্বে ছিলাম। ক্লাবকে আরও এগিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা করেছি। এর পরও দায়িত্ব পালনকালে কোনো ভুলত্রুটি হয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি পরবর্তী কমিটিকে ক্লাবের কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখে নতুন ও সময়োপযোগী উদ্যোগ গ্রহণের আহ্বান জানাই। তিনি আরও বলেন, ক্লাবের আনুষ্ঠানিক নিবন্ধন দ্রুত সম্পন্ন করার জন্য ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালকের দৃষ্টি আকর্ষণ করছি। সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্য বজায় রেখে ক্লাবের বৃহত্তর স্বার্থে একসঙ্গে কাজ করতে হবে। নেতৃত্বের পরিবর্তন হলেও ক্লাবের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও দায়িত্ববোধ অটুট থাকবে বলে আশা করি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. অভিনু কিবরিয়া ইসলাম। এ সময় তিনি বিদায়ী কমিটির কার্যক্রমের প্রশংসা করেন এবং ক্লাবের ভবিষ্যৎ কার্যক্রম ও অগ্রযাত্রায় শিক্ষার্থীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. চঞ্চল কুমার কুণ্ডু, বিভাগের প্রভাষক স্বরাজ মল্লিক, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা। আরটিভি/টিআর
যবিপ্রবি টেক্সটাইল ক্লাবের চতুর্থ কার্যনির্বাহী কমিটির বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
আরও পড়ুন
জবির চারুকলা অনুষদে নতুন বিভাগ চালুর পরিকল্পনা উপাচার্যের
টিসিবির পণ্য সংরক্ষণে ‘নতুন পরিকল্পনা’
এনটিআরসিএতে নতুন ডিডি, এনসিটিবিতে ঊর্ধ্বতন বিশেষজ্ঞ
মানচিত্রের নেশা থেকে পেশা, জুনিয়র প্ল্যানার থেকে সিইও