ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল দেখবেন যেভাবে

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০৭:১৫ পিএম
ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল বুধবার (২১ জানুয়ারি) প্রকাশ হতে পারে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সূত্র মতে, ফলাফল তৈরির কাজ শেষের ধাপে রয়েছে এবং আজই ফলাফল প্রকাশ করা সম্ভব বলে আশা করা হচ্ছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোখলেছুর রহমান এনডিসি জানান, দ্রুত সময়ের মধ্যে সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করা হবে। তবে ফল প্রকাশ সংক্রান্ত বিস্তারিত তথ্য এই মুহূর্তে দেওয়া সম্ভব হয়নি।

একজন মন্ত্রণালয়ের কর্মকর্তা, যিনি নাম প্রকাশে অনিচ্ছুক, বলেন যে ফলাফল প্রকাশ সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়েছে এবং যে কোনো সময় ফলাফল প্রকাশ হতে পারে।

ফলাফল জানার জন্য প্রার্থীরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট dpe.gov.bd অথবা মন্ত্রণালয়ের ওয়েবসাইট mopme.gov.bd-এ গিয়ে রোল নম্বর দিয়ে তাদের ফলাফল দেখতে পারবেন। এছাড়া উত্তীর্ণ প্রার্থীদের মোবাইলে টেলিটকের মাধ্যমে এসএমএসের মাধ্যমে ফলাফল জানানো হবে।

উল্লেখ্য, গত ৯ জানুয়ারি দেশের ৬১ জেলায় সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার আগে থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে পড়েছিল। পরীক্ষা চলাকালীন ডিজিটাল জালিয়াতি ও অসাধু উপায় অবলম্বনের অভিযোগে ২০৭ জন প্রার্থীকে গ্রেফতার করা হয়েছে। তবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, পরীক্ষায় কোনো প্রশ্ন ফাঁসের সত্যতা পাওয়া যায়নি। এই তথ্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ বিকেলে জানানো হয়েছে।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দীর্ঘ এক যুগ পর রুয়েট পেল উপ-উপাচার্য, অগ্রাধিকার গবেষণা-একাডেমিক উন্নয়ন
দীর্ঘ এক যুগ পর রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) উপ-উপাচার্য (প্রো-ভিসি) পদে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. আখতার হোসেন।
দীর্ঘ এক যুগ পর রুয়েট পেল উপ-উপাচার্য, অগ্রাধিকার গবেষণা-একাডেমিক উন্নয়ন
পা দিয়ে লিখে এইচএসসি পাস, বিসিএস ক্যাডার হতে চান রংপুরের কলি
রংপুরের কাউনিয়া ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে তার এই সাফল্যে আনন্দিত কলির পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকাবাসী।
পা দিয়ে লিখে এইচএসসি পাস, বিসিএস ক্যাডার হতে চান রংপুরের কলি
রাবির ব্যবসায় শিক্ষা অনুষদে ডিনস অ্যাওয়ার্ড পেলেন ৭৪ শিক্ষক-শিক্ষার্থী
ভালো ফলাফল অর্জনের স্বীকৃতিস্বরূপ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের ৬৮ শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।
রাবির ব্যবসায় শিক্ষা অনুষদে ডিনস অ্যাওয়ার্ড পেলেন ৭৪ শিক্ষক-শিক্ষার্থী
পোশাক শ্রমিকদের ওপর পুলিশি হামলায় ইবি ছাত্র ইউনিয়নের নিন্দা
পোশাক শ্রমিকদের ন্যায্য দাবি ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ এবং শ্রমিকদের ওপর পুলিশি হামলার...
পোশাক শ্রমিকদের ওপর পুলিশি হামলায় ইবি ছাত্র ইউনিয়নের নিন্দা
ব্রুবার নতুন নেতৃত্বে সভাপতি পাপ্পু, সম্পাদক শুভ
স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমকে আরও গতিশীল করা এবং মানবিক সেবার পরিধি বাড়ানোর লক্ষ্যে...
ব্রুবার নতুন নেতৃত্বে সভাপতি পাপ্পু, সম্পাদক শুভ
আরও পড়ুন
প্রাথমিক শিক্ষকদের এখন থেকে বদলি করবে স্থানীয় প্রশাসন: ববি হাজ্জাজ 
প্রাথমিকে ৬০ হাজার শিক্ষক নিয়োগ শিগগিরই
প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা
প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ কবে, জানালেন প্রাথমিকের ডিজি