প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ কবে, জানালেন প্রাথমিকের ডিজি 

আরটিভি নিউজ 

রোববার, ১১ জানুয়ারি ২০২৬ , ১১:২৭ পিএম


প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ কবে, জানাল শিক্ষা অধিদপ্তর
ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল চলতি মাসের মধ্যেই প্রকাশের পরিকল্পনা করছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। রোববার(১১ জানুয়ারি) অধিদপ্তরের মহাপরিচালক(ডিজি) আবু নূর মো. শামসুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান ফলাফল দ্রুত সময়ের মধ্যে প্রস্তুত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তারা বর্তমানে পুরোদমে কাজ করছেন। 

বিজ্ঞাপন

লিখিত পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ওঠা অভিযোগগুলো খতিয়ে দেখেছে অধিদপ্তর। মহাপরিচালক এই অভিযোগগুলো সম্পূর্ণ গুজব বলে উড়িয়ে দিয়েছেন। তিনি জানান পরীক্ষায় কোনো প্রশ্ন ফাঁসের প্রমাণ পাওয়া যায়নি তবে কিছু অসাধু চক্র চেষ্টারত ছিল। স্বচ্ছতার সাথে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে কর্তৃপক্ষ কঠোর অবস্থানে রয়েছে।

আরও পড়ুন

এবারের নিয়োগ পরীক্ষায় দুই ধাপে বিপুল সংখ্যক প্রার্থী অংশ নিয়েছেন। প্রথম ধাপে রাজশাহী ও রংপুরসহ ছয় বিভাগে দশ হাজারেরও বেশি পদের বিপরীতে সাড়ে সাত লাখের বেশি আবেদন জমা পড়েছিল। দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চার হাজার পদের জন্য লড়াই করেছেন তিন লাখের বেশি চাকরিপ্রার্থী।

বিজ্ঞাপন

অধিদপ্তর এখনো পরীক্ষায় উপস্থিত ও অনুপস্থিত পরীক্ষার্থীদের চূড়ান্ত সংখ্যা প্রকাশ করেনি। তবে লিখিত পরীক্ষার ফল প্রকাশের পরপরই মৌখিক পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হবে বলে ধারণা করা হচ্ছে। দ্রুততম সময়ে নিয়োগ প্রক্রিয়া শেষ করে যোগ্য প্রার্থীদের বিদ্যালয়ে পদায়ন করাই এখন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মূল লক্ষ্য।

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission