ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ঈদ বোনাস বাড়ছে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের

আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ০১:০০ পিএম
ছবি: সংগৃহীত

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের ঈদ বোনাস বৃদ্ধি পাবে। বর্তমানে তারা মূল বেতনের ৫০ শতাংশ হারে বোনাস পান। নতুন উদ্যোগ অনুযায়ী এটি ৬০ শতাংশে উন্নীত করার প্রস্তাব দিয়েছে সরকার।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, উদ্যোগ বাস্তবায়নের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) কাছে প্রস্তাবনা চাওয়া হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী, বোনাস ৬০ শতাংশ করা হলে বাড়তি প্রায় ২০০-২৫০ কোটি টাকা প্রয়োজন হতে পারে। প্রস্তাবনার ভিত্তিতে অর্থ মন্ত্রণালয়ে পাঠানোর পরই চূড়ান্ত অনুমোদন এবং বোনাস বিতরণ কার্যক্রম শুরু হবে।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, তারা চেষ্টা করছেন আসন্ন ঈদুল ফিতরের আগে শিক্ষক ও কর্মচারীরা বাড়তি বোনাস পান। এজন্য অধিদপ্তরগুলোকে দ্রুত প্রস্তাব পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষকরা আগে মূল বেতনের ২৫ শতাংশ এবং কর্মচারীরা ৫০ শতাংশ বোনাস পেতেন। তবে গত বছর শিক্ষকদের আন্দোলনের প্রভাবে শিক্ষক বোনাস ২৫ শতাংশ বাড়িয়ে ৫০ শতাংশ করা হয়।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নজরুল কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কবি নজরুল সরকারি কলেজ ক্যাম্পাস ইংরেজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা (ফেয়ারওয়েল) অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১২টায় কলেজ অডিটোরিয়ামে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক নার্গিস বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক সুমাইয়া খানম এবং সহযোগী অধ্যাপক তসলিমা হাসিন মুন্নি। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক সালমা সুলতানা, সহকারী অধ্যাপক মারজাহান আক্তার, সহকারী অধ্যাপক উম্মে জামিলা রাবেয়া এবং প্রভাষক মোসাঃ নুরুন্নাহারসহ বিভাগের সাধারণ শিক্ষার্থীরা। প্রধান অতিথির বক্তব্যে ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক নার্গিস বেগম বলেন, 'বিদায় এক মধুর বেদনা' শেক্সপিয়রের এই বাণীর মতোই আজ গ্র্যাজুয়েশন শেষে তোমাদের নতুন যাত্রা শুরু হচ্ছে। চার বছর আগে প্রথম বর্ষে তোমরা যে অনিশ্চয়তা নিয়ে এসেছিলে, তা কাটিয়ে আজ সুশিক্ষিত, পরিপক্ক ও সৃজনশীল ব্যক্তিত্বে পরিণত হয়েছ। শিক্ষক হিসেবে তোমাদের এই অগ্রগতিই আমাদের সবচেয়ে বড় সাফল্য। শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, যেকোনো সমাপ্তিই আসলে নতুন সূচনার ইঙ্গিত দেয়। পরিবার, সমাজ বা কর্মক্ষেত্রে সবসময় সৎ ও মানবিক মানুষ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে এবং কখনো হাল ছাড়বে না। মনে রাখবে, পৃথিবীকে বদলানোর আগে নিজেকে বদলানোই আসল প্রজ্ঞা। আমাদের আশীর্বাদ সবসময় তোমাদের সাথে থাকবে; নতুন উদ্যমে এগিয়ে যাও এবং আমাদের গর্বিত করো। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের স্মারক হিসেবে ক্রেস্ট, ব্যাজ, প্যাড, ফটোফ্রেম ও কলমসহ নানা উপহারসামগ্রী দেওয়া হয়। আনুষ্ঠানিক আলোচনা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনমুগ্ধকর নাচ, গান ও বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। আরটিভি/ এসকেডি
নজরুল কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ম্যাডামের মেসেজে হাহা রিঅ্যাক্ট দিয়েছিলেন শিক্ষার্থী, অতঃপর...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মার্কেটিং বিভাগের এক শিক্ষকের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়াকে কেন্দ্র করে সনদ উত্তোলনে জটিলতায় পড়েছিলেন শিক্ষার্থী মুজিবুর রহমান। তবে সৌভাগের বিষয় জটিলতা কাটিয়ে তিনি সনদটি হাতে পেয়েছেন।
ম্যাডামের মেসেজে হাহা রিঅ্যাক্ট দিয়েছিলেন শিক্ষার্থী, অতঃপর...
মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি ও ধর্ম অবমাননাকর মন্তব্যের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
‘বেশি মানুষ দেখে ভয় পেয়ে যাই, ব্রেক দিতে গিয়ে অ্যাকসিলারেটরে চাপ দিই’
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রাইভেটকারের ধাক্কায় সাত শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের (এফবিএস) গেটসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
‘বেশি মানুষ দেখে ভয় পেয়ে যাই, ব্রেক দিতে গিয়ে অ্যাকসিলারেটরে চাপ দিই’
আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় অংশ নিতে প্রস্তুত রুয়েট
গাজীপুরের অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা চ্যাম্পিয়নশিপ ২০২৬ এ অংশ নিতে যাচ্ছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা।
আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় অংশ নিতে প্রস্তুত রুয়েট
আরও পড়ুন
৭ বছর বেতন পান না শিক্ষক-কর্মচারী, তবু চলছে গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল
পে-স্কেল নিয়ে এবার সুখবর পেতে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
কচুয়ায় অবসরপ্রাপ্ত ও মরণোত্তর ৮৪ শিক্ষক-কর্মচারীকে সম্মাননা প্রদান
অবসর ভাতা না পাওয়া এমপিও শিক্ষক-কর্মচারীর জন্য সুখবর