ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

শিক্ষাপ্রতিষ্ঠানে কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ০৬:০৫ পিএম
ফাইল ছবি

বৈশ্বিক জ্বালানি সংকট, তীব্র যানজট ও ভবিষ্যৎ প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার বাস্তবতা বিবেচনায় নিয়ে করোনাকালের মতো আবারও অনলাইন ক্লাস ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে, অনলাইনের সঙ্গে এবার অফলাইন ক্লাসের মিশেলে সমন্বিত এক পদ্ধতি (ব্লেন্ডেড) চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী সপ্তাহেই পরীক্ষামূলকভাবে নির্বাচিত কিছু শিক্ষাপ্রতিষ্ঠান দিয়ে শুরু হতে যাচ্ছে এই ব্লেন্ডেড পদ্ধতির যাত্রা। আর নতুন এ শিক্ষা পদ্ধতি চালুর সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যাচ্ছে শনিবারের সাপ্তাহিক ছুটি।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেন, আগামী সপ্তাহেই পরীক্ষামূলক এই ব্লেন্ডেড পদ্ধতি শুরু হবে। ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

আরও পড়ুন

ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, সিদ্ধান্ত অনুযায়ী সপ্তাহে ছয় দিন ক্লাস হবে। এর মধ্যে তিন দিন অনলাইনে ও তিনদিন সশরীরে ক্লাস হবে।

মন্ত্রী বলেন, শনিবার, সোমবার ও বুধবার সশরীরে ক্লাস হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস হবে। শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকবে। শিক্ষকেরা শিক্ষা প্রতিষ্ঠানে সশরীরে উপস্থিত হয়ে ক্লাস নেবেন। যেসব শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু করতে সক্ষম, সেখানেই তা চালু হবে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাভাবিপ্রবিতে উপ-প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ 
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) উচ্চশিক্ষার মানোন্নয়ন ও রূপান্তর ত্বরান্বিতকরণ প্রকল্পের (হিট) আওতায় উপ-প্রকল্প দলের সদস্যদের আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মাভাবিপ্রবিতে উপ-প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ 
বাস্তবতা বুঝতে হলে কিছুদিন বেকার থাকা প্রয়োজন: খুবি শিক্ষক খুরশীদ
জীবনের বাস্তবতা ও একটি চাকরির প্রকৃত মূল্য বুঝতে হলে মানুষের অন্তত কিছুদিন বেকার থাকা প্রয়োজন বলে মন্তব্য করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের নবনিযুক্ত শিক্ষক খুরশীদ আলম। 
বাস্তবতা বুঝতে হলে কিছুদিন বেকার থাকা প্রয়োজন: খুবি শিক্ষক খুরশীদ
উপাচার্য ক্যাম্পাসে ফিরলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি চুয়েট শিক্ষার্থীদের
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম পুনরায় ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে আন্দোলন আরও কঠোর করার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। 
উপাচার্য ক্যাম্পাসে ফিরলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি চুয়েট শিক্ষার্থীদের
সামুদ্রিক খাতে সহযোগিতা বাড়াতে বিএমইউ ও বিআইডব্লিউটিসির চুক্তি
সামুদ্রিক ও নৌপরিবহন খাতে একাডেমিক ও পেশাগত সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি (বিএমইউ) ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।
সামুদ্রিক খাতে সহযোগিতা বাড়াতে বিএমইউ ও বিআইডব্লিউটিসির চুক্তি
ফেনী ইউনিভার্সিটির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন
ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের সর্বসম্মত সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয়ের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়টির বোর্ড অফ ট্রাস্টিজের এক জরুরি সভায় সার্বিক উন্নয়ন, অ্যাকাডেমিক উৎকর্ষ ও প্রাতিষ্ঠানিক অগ্রগতি নিশ্চিত করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়।  
ফেনী ইউনিভার্সিটির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রে ফুটবল ও ক্যাম্পাস উৎসবে বাড়ছে গুলির আতংক
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে মাউশির জরুরি নির্দেশনা
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি
দুর্গাপূজা উপলক্ষে টানা ৯ দিন বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান