ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রাচ্যের অক্সফোর্ড বানিয়েছিলেন জিয়াউর রহমান: শিক্ষামন্ত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ মে ২০২৬, ০৭:৪০ পিএম
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন : ছবি সংগৃহিত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘প্রাচ্যের অক্সফোর্ড’ হিসেবে গড়ে তুলেছিলেন বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেন, জিয়াউর রহমান শিক্ষকদের বিদেশে ছুটি কাটানোর পরিবর্তে দেশে থেকে পাঠদানের সুব্যবস্থা করেছিলেন।

মঙ্গলবার (১২ মে) সকালে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ১৯৯২ সালে দেশমাতা বেগম খালেদা জিয়ার শাসনামলে ডক্টর ইয়াজউদ্দিন আহম্মেদের নেতৃত্বে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন পাসের মাধ্যমেই দেশে ১১৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল।

আরও পড়ুন

তিনি বলেন, বর্তমানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৫৭-তে দাঁড়িয়েছে। উচ্চশিক্ষায় আমরা সংখ্যার দিক থেকে এগিয়ে গেলেও গুণগত মান বা কোয়ালিটির দিক থেকে কতটুকু অর্জন করতে পেরেছি, তা নিয়ে ভাবার সময় এসেছে।

ড. মিলন আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালীন দেশের শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছিলেন এবং পরবর্তীতে বেগম খালেদা জিয়াও শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিলেন।

বর্তমান সরকারের প্রেক্ষাপট টেনে তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রীও একইভাবে শিক্ষাকে গুরুত্ব দিচ্ছেন এবং তার নির্দেশনা অনুযায়ী আগামী দিনের শিক্ষাব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনতে সরকার কাজ করে যাচ্ছে।

বাংলাদেশে উচ্চশিক্ষার রূপান্তর: টেকসই উৎকর্ষের রূপরেখা’ শীর্ষক এই কর্মশালায় সরকারের নীতিনির্ধারক, ইউজিসি সদস্যবৃন্দ, বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক, গবেষক এবং দেশি-বিদেশি কূটনীতিক ও উন্নয়ন সহযোগীরা অংশ নেন।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৩০ ঘন্টা অবরুদ্ধ থাকার পর ক্যাম্পাস ছাড়লেন চুয়েট উপাচার্য
চট্রগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) প্রায় ৩০ ঘন্টা অবরুদ্ধ থাকার পর ক্যাম্পাস ত্যাগ করলেন চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল ইসলাম।
৩০ ঘন্টা অবরুদ্ধ থাকার পর ক্যাম্পাস ছাড়লেন চুয়েট উপাচার্য
অপ্রতিম হত্যার দ্রুত বিচারের দাবিতে কুবিতে মানববন্ধন
‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের নৃশংস হত্যার প্রতিবাদ ও বিচার ত্বরান্বিত করার দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। 
অপ্রতিম হত্যার দ্রুত বিচারের দাবিতে কুবিতে মানববন্ধন
একাদশে ভর্তি নিয়ে শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে দ্বিতীয় ধাপে মনোনীত শিক্ষার্থীদের সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অনলাইনে ভর্তির তারিখ নির্ধারণ করে দেওয়া হয়েছে। আগামী ১৫ অক্টোবর বিকেল ৫টার মধ্যে নির্ধারিত লিংকে প্রবেশ করে এ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক চিঠিতে এ তথ্য জানা যায়। উচ্চমাধ্যমিক পর্যায়ের দেশের সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষককে এ চিঠি পাঠানো হয়েছে। এতে জানা যায়, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে নিশ্চায়ন করা শিক্ষার্থীদের সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক অনলাইন সিস্টেমে ভর্তি আগামী ১৫ অক্টোবর বিকেল ৫টার মধ্যে ভর্তি সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হলো। একাদশ শ্রেণিতে ভর্তির ওয়েবসাইটের প্যানেলে (কলেজের ইআইআইএন ও পাসওয়ার্ড দিয়ে) লগ-ইন করে কলেজে সিলেকশনপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র যাচাই সাপেক্ষে অনলাইন ভর্তি সম্পন্ন করার জন্য নির্দেশনা দেওয়া হলো। ভর্তির ওয়েবসাইটে ভিজিট করতে ক্লিক করুন এখানে আরটিভি/ এসকেডি  
একাদশে ভর্তি নিয়ে শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা
খালেদা জিয়াকে নিয়ে চাকসু ভিপির ব্যঙ্গাত্মক ভিডিও, তদন্ত চায় ছাত্রদল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সহ-সভাপতি (ভিপি) ও বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম রনির বিরুদ্ধে বেগম খালেদা জিয়াকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও তৈরি করার অভিযোগ উঠেছে।
খালেদা জিয়াকে নিয়ে চাকসু ভিপির ব্যঙ্গাত্মক ভিডিও, তদন্ত চায় ছাত্রদল
ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির ধাক্কায় আহত ৬ শিক্ষার্থী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের (এফবিএস) মূল ফটকের সামনে গাড়ির ধাক্কায় মার্কেটিং বিভাগের ৩২তম ব্যাচের ছয় শিক্ষার্থী আহত হয়েছেন।
ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির ধাক্কায় আহত ৬ শিক্ষার্থী
আরও পড়ুন
এসএসসিতে অকৃতকার্যদের ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষার ব্যবস্থা করা হবে: শিক্ষামন্ত্রী
উচ্চতর ডিগ্রিধারী তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী
ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী
র‌্যাংকিংয়ে ৫০০’র মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়কে শাখা খোলার অনুমতি দেবে বাংলাদেশ