ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

শিক্ষার্থীদের নিরাপত্তায় বড় পদক্ষেপ নিল জাবি

আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ মে ২০২৬, ০৯:৩৭ পিএম
ছবি: কোলাজ আরটিভি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আশেপাশের স্থানীয় বাসিন্দাদের চলাচলে বৈধ পাস বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (১৫ মে) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম।

এ সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে চলাচল করতে হলে নির্ধারিত ফরম পূরণ করে অনুমোদিত পাস সংগ্রহ করতে হবে।

এর আগে, মঙ্গলবার (১২ মে) রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বহিরাগত এক দুষ্কৃতিকারী কর্তৃক এক নারী শিক্ষার্থীকে ধর্ষণ ও প্রাণনাশের চেষ্টা এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা করা হয়। এরপর থেকে উত্তাল ক্যাম্পাসটি।

সংবাদ সম্মেলনে প্রক্টর বলেন, ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারের স্বার্থে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে এ নতুন ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়সংলগ্ন এলাকার, বিশেষ করে আমবাগান, গেরুয়া ও ইসলামনগর এলাকার যেসব ব্যক্তি নিয়মিত ক্যাম্পাসের ভেতর দিয়ে ঢাকা-আরিচা মহাসড়কে যাতায়াত করেন, তাদের প্রথমবার প্রবেশের সময় নির্ধারিত ফরম পূরণ করতে হবে। এরপর প্রশাসনের পক্ষ থেকে তাদের বৈধ পাস দেওয়া হবে। পরবর্তীতে ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মীদের কাছে সেই পাস প্রদর্শন করে তারা চলাচল করতে পারবেন। কিন্তু তারা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ঘোরাফেরা করতে পারবে না।

তিনি আরও বলেন, বহিরাগতদেরও পরিচয়পত্র প্রদর্শন, লগবুকে তথ্য লিপিবদ্ধ ও স্বাক্ষরের মাধ্যমে ক্যাম্পাসে প্রবেশ করতে হবে বলে জানান প্রক্টর।

নিরাপত্তা জোরদারে অন্যান্য সিদ্ধান্তগুলো হলো- কুইক রেসপন্স টিম গঠন, নিরাপত্তা হটলাইন চালু, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের পরিচয়পত্র বহন বাধ্যতামূলক, বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণ, নির্মাণ শ্রমিকদের আইডি কার্ড, দোকান কর্মচারী এবং নির্মাণ প্রকল্পের শ্রমিকদের পরিচয়পত্র বহন, ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ, নিরাপত্তা প্রহরী ও আনসার সদস্য বৃদ্ধি, গেইট, সীমানা প্রাচীর নির্মাণ ও আলোর ব্যবস্থা জোরদার, ঝুঁকিপূর্ণ স্থানে সিসিটিভি স্থাপন, আলবেরুনী হলের টিনশেড ভবন অপসারণ, সাইবার বুলিং ও র্যাগিং প্রতিরোধ কমিটি গঠন।

আরও পড়ুন

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমানসহ সহকারী প্রক্টররা উপস্থিত ছিলেন।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নজরুল কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কবি নজরুল সরকারি কলেজ ক্যাম্পাস ইংরেজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা (ফেয়ারওয়েল) অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১২টায় কলেজ অডিটোরিয়ামে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক নার্গিস বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক সুমাইয়া খানম এবং সহযোগী অধ্যাপক তসলিমা হাসিন মুন্নি। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক সালমা সুলতানা, সহকারী অধ্যাপক মারজাহান আক্তার, সহকারী অধ্যাপক উম্মে জামিলা রাবেয়া এবং প্রভাষক মোসাঃ নুরুন্নাহারসহ বিভাগের সাধারণ শিক্ষার্থীরা। প্রধান অতিথির বক্তব্যে ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক নার্গিস বেগম বলেন, 'বিদায় এক মধুর বেদনা' শেক্সপিয়রের এই বাণীর মতোই আজ গ্র্যাজুয়েশন শেষে তোমাদের নতুন যাত্রা শুরু হচ্ছে। চার বছর আগে প্রথম বর্ষে তোমরা যে অনিশ্চয়তা নিয়ে এসেছিলে, তা কাটিয়ে আজ সুশিক্ষিত, পরিপক্ক ও সৃজনশীল ব্যক্তিত্বে পরিণত হয়েছ। শিক্ষক হিসেবে তোমাদের এই অগ্রগতিই আমাদের সবচেয়ে বড় সাফল্য। শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, যেকোনো সমাপ্তিই আসলে নতুন সূচনার ইঙ্গিত দেয়। পরিবার, সমাজ বা কর্মক্ষেত্রে সবসময় সৎ ও মানবিক মানুষ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে এবং কখনো হাল ছাড়বে না। মনে রাখবে, পৃথিবীকে বদলানোর আগে নিজেকে বদলানোই আসল প্রজ্ঞা। আমাদের আশীর্বাদ সবসময় তোমাদের সাথে থাকবে; নতুন উদ্যমে এগিয়ে যাও এবং আমাদের গর্বিত করো। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের স্মারক হিসেবে ক্রেস্ট, ব্যাজ, প্যাড, ফটোফ্রেম ও কলমসহ নানা উপহারসামগ্রী দেওয়া হয়। আনুষ্ঠানিক আলোচনা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনমুগ্ধকর নাচ, গান ও বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। আরটিভি/ এসকেডি
নজরুল কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ম্যাডামের মেসেজে হাহা রিঅ্যাক্ট দিয়েছিলেন শিক্ষার্থী, অতঃপর...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মার্কেটিং বিভাগের এক শিক্ষকের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়াকে কেন্দ্র করে সনদ উত্তোলনে জটিলতায় পড়েছিলেন শিক্ষার্থী মুজিবুর রহমান। তবে সৌভাগের বিষয় জটিলতা কাটিয়ে তিনি সনদটি হাতে পেয়েছেন।
ম্যাডামের মেসেজে হাহা রিঅ্যাক্ট দিয়েছিলেন শিক্ষার্থী, অতঃপর...
মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি ও ধর্ম অবমাননাকর মন্তব্যের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
‘বেশি মানুষ দেখে ভয় পেয়ে যাই, ব্রেক দিতে গিয়ে অ্যাকসিলারেটরে চাপ দিই’
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রাইভেটকারের ধাক্কায় সাত শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের (এফবিএস) গেটসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
‘বেশি মানুষ দেখে ভয় পেয়ে যাই, ব্রেক দিতে গিয়ে অ্যাকসিলারেটরে চাপ দিই’
আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় অংশ নিতে প্রস্তুত রুয়েট
গাজীপুরের অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা চ্যাম্পিয়নশিপ ২০২৬ এ অংশ নিতে যাচ্ছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা।
আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় অংশ নিতে প্রস্তুত রুয়েট
আরও পড়ুন
মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
জন্মনিয়ন্ত্রক ট্যাবলেটসহ জাবির জঙ্গল থেকে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিংয়ে দেশসেরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক নূরুল ইসলাম