ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ১১:১৮ এএম
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ১০ থেকে ২১ জানুয়ারি ২০২৭ তারিখে অনুষ্ঠিত হবে। শুক্র ও শনিবার বাদে অন্যান্য দিন পরীক্ষা নেওয়া হবে।

বুধবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শাখার ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ মোহাম্মদ আলী রেজা এ তথ্য নিশ্চিত করেন।

আলী রেজা বলেন, আজ ভর্তি পরীক্ষা-সংক্রান্ত আমাদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১০ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ সময় শুক্র ও শনিবার বাদে অন্যান্য দিন পরীক্ষা নেওয়া হবে। তবে এবারও বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে না। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকেন্দ্রিক পদ্ধতিতেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

ভর্তি পরীক্ষার ফি নিয়ে আলী রেজা বলেন, এ বিষয়ে সভায় আলোচনা হয়েছে। তবে ফি পরিবর্তনের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ভর্তি পরীক্ষার ফলাফল-সংক্রান্ত পর্যবেক্ষণও বাকি রয়েছে। পরবর্তী সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

তিনি আরও জানান, এ বছর ভর্তি পরীক্ষার ইউনিট বিন্যাস গত বছরের মতোই থাকবে। তবে আইন বিভাগ এবার সমাজবিজ্ঞান অনুষদের অধীনে ভর্তি পরীক্ষায় অংশ নেবে বলে সভায় সিদ্ধান্ত হয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৬ষ্ঠ মাভাবিপ্রবি
আন্তর্জাতিক র‍্যাঙ্কিং সংস্থা টাইমস হায়ার এডুকেশন (THE) প্রকাশিত ‘ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‍্যাঙ্কিংস (ISR) ২০২৭’-এ বিশ্বে ৫০১–৬০০তম অবস্থানের ব্যান্ডে স্থান পেয়েছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)। একই র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ষষ্ঠ অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয়টি।
পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৬ষ্ঠ মাভাবিপ্রবি
রাবিতে ইসলামিক স্টাডিজ অ্যালামনাইয়ের তৃতীয় সম্মেলন ১৯-২০ ডিসেম্বর
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে দুই দিনব্যাপী ‘অ্যালামনাই তৃতীয় সম্মেলন-২০২৬’ আয়োজন করতে যাচ্ছে ইসলামিক স্টাডিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
রাবিতে ইসলামিক স্টাডিজ অ্যালামনাইয়ের তৃতীয় সম্মেলন ১৯-২০ ডিসেম্বর
নিষিদ্ধ সংগঠনের কোনো নৈরাজ্য পরিস্থিতি আমরা বরদাশত করবো না: শাবিপ্রবি ছাত্র উপদেষ্টা
সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 
নিষিদ্ধ সংগঠনের কোনো নৈরাজ্য পরিস্থিতি আমরা বরদাশত করবো না: শাবিপ্রবি ছাত্র উপদেষ্টা
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আমলে ‘একাডেমিক পূর্ণতা পায়’ চবি
১৯৬৬ সালের ১৮ নভেম্বর চারটি বিভাগ ও ২০০ জন শিক্ষার্থী নিয়ে প্রতিষ্ঠিত হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। আর এই পথচলায় উল্লেখযোগ্য সংযোজন ঘটেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের তিন মেয়াদে। 
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আমলে ‘একাডেমিক পূর্ণতা পায়’ চবি
‘নিষিদ্ধ সংগঠনের অস্থিতিশীল কর্মকাণ্ডে জড়িত প্রমাণিত হলে চাকরি শেষ করে ফেলব’
সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 
‘নিষিদ্ধ সংগঠনের অস্থিতিশীল কর্মকাণ্ডে জড়িত প্রমাণিত হলে চাকরি শেষ করে ফেলব’
আরও পড়ুন
নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি ঘিরে জাবির সব ফটকে ছাত্রদলের অবস্থান 
ডিসিইউর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের শিক্ষার্থীদের অনলাইন নিবন্ধন শুরু
ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের
১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত