ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

শিক্ষা ক্ষেত্রে অবশ্যই গুণগত পরিবর্তন আনতে হবে: শিক্ষামন্ত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ মে ২০২৬, ০৪:৫৭ এএম
যুক্তরাজ্যের লন্ডনস্থ কুইন এলিজাবেথ-২ সেন্টারে শিক্ষামন্ত্রী। ছবি: সংগৃহীত

শিক্ষা ক্ষেত্রে অবশ্যই গুণগত পরিবর্তন আনতে হবে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (২০ মে) যুক্তরাজ্যের লন্ডনস্থ কুইন এলিজাবেথ-২ সেন্টারে এডুকেশন ওয়ার্ল্ড ফোরাম-২০২৬-এর প্লেনারি সেশনে এ কথা বলেন তিনি।

আন্তর্জাতিক এই অনুষ্ঠানে বিশ্বের প্রায় ১৫০ টি দেশের শিক্ষামন্ত্রী অংশগ্রহণ করেন।

যুক্তরাজ্যের লন্ডনস্থ কুইন এলিজাবেথ-২ সেন্টারে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এডুকেশন ওয়ার্ল্ড ফোরাম ২০২৬ এর প্লেনারি সেশনে বক্তব্য দিয়েছেন। এটি সারাবিশ্বের শিক্ষা মন্ত্রীদের সবচেয়ে বড় বার্ষিক সমাবেশ। এ বছর বিশ্বের প্রায় ১৫০ টি দেশের শিক্ষা মন্ত্রী এই ফোরামে অংশগ্রহণ করছেন।

প্লেনারি সেশনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, দীর্ঘদিন অগণতান্ত্রিক শাসনের পর বাংলাদেশ আবার গণতন্ত্রের পথে ফিরেছে। জনগণের বিপুল সমর্থনের মাধ্যমে বিজয়ী হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা সরকার গঠন করেছি। এই জনসমর্থন আমাদেরকে শিক্ষাক্ষেত্রে অর্থবহ পরিবর্তনের গুরুদায়িত্ব প্রদান করেছে। জনগণের এই সমর্থন এটাই বার্তা দেয় যে, শিক্ষা ক্ষেত্রে অবশ্যই গুণগত পরিবর্তন আনতে হবে। এই পরিবর্তন শুধু তরুণদের শিক্ষিত করা নয়, বরং তাদেরকে কর্মক্ষেত্রে যোগ্য হিসেবে গড়ে তোলা। এক্ষেত্রে এমন পরিবর্তন আনতে হবে যাতে শিক্ষার্থীরা শুধু পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে দক্ষতা, আত্মবিশ্বাস, সৃজনশীলতা ও মূল্যবোধ অর্জন করতে সক্ষম হয়। পাশাপাশি এই শিক্ষা অর্জন যেন চাকরি, উদ্যোক্তা সৃষ্টি, উদ্ভাবন ও মর্যাদা অর্জনের পথ তৈরি করতে পারে।

বিশ্বের শিক্ষামন্ত্রীদের বার্ষিক সমাবেশে ‘আনন্দের সাথে শিক্ষা’ গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য আনন্দের সঙ্গে শেখার পরিবেশ তৈরি করতে হবে। মুখস্ত করার প্রবণতা থেকে বেরিয়ে এসে কৌতূহল, সৃজনশীলতা, সমস্যা সমাধান, মূল্যবোধ, খেলাধুলা, সংস্কৃতি ও মানসিক দৃঢ়তা গড়ে তোলার দিকে মনোযোগ দিতে হবে। তিনি শিক্ষাক্ষেত্রে বাংলাদেশের পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, সরকার তৃতীয় ভাষা শিক্ষার প্রসার, মাধ্যমিক স্তরে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সংযোজন, স্কুল ফিডিং (মিড ডে মিল) কর্মসূচি সম্প্রসারণ, শিক্ষার্থীদের ইউনিফর্ম, জুতা ও ব্যাগ সরবরাহ, এবং ধীরে ধীরে শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বিনিয়োগ বৃদ্ধিসহ সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

তিনি শিক্ষক ও শিক্ষায় প্রযুক্তির ব্যবহার প্রসঙ্গে বলেন, শিক্ষকরাই পরিবর্তনের নেতা। তিনি সরকারের ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ উদ্যোগের কথা উল্লেখ করে বলেন, এই উদ্যোগ শিক্ষকদের প্রযুক্তিগতভাবে আরো দক্ষ করে তুলবে। কৃত্রিম বুদ্ধিমত্তাসহ সকল আধুনিক প্রযুক্তি শিক্ষকদের সহায়ক হতে হবে। এ সকল প্রযুক্তি শিক্ষার্থীদের সহযোগিতা করতে এবং শিক্ষার মান উন্নত করতে ব্যবহার করতে হবে। পাশাপাশি, প্রযুক্তি যেন বৈষম্য কমানোর পরিবর্তে বৈষম্য বৃদ্ধি না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে মাভাবিপ্রবিতে জব ফেয়ার
বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬ উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ক্যারিয়ার অ্যান্ড জব ফেয়ার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে বহুজাতিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন খাতের ৩১টি প্রতিষ্ঠান অংশ নেবে। আগামী ২৭ অক্টোবর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ মেলা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে মাভাবিপ্রবিতে জব ফেয়ার
রাষ্ট্রপতির সঙ্গে বুটেক্স প্রতিনিধিদলের সাক্ষাৎ
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিনের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।
রাষ্ট্রপতির সঙ্গে বুটেক্স প্রতিনিধিদলের সাক্ষাৎ
সাক্ষাৎকার / গবেষণা এখনো দেশে নিরাপদ ও দীর্ঘমেয়াদি পেশা হিসেবে প্রতিষ্ঠিত হয়নি: ড. নুরুজ্জামান
বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় টানা কয়েকবার জায়গা করে নেওয়া নিঃসন্দেহে বড় অর্জন। তবে এই স্বীকৃতির পেছনে রয়েছে দীর্ঘদিনের গবেষণা, নানা সীমাবদ্ধতা ও প্রতিকূলতার মধ্যেও কাজ করে যাওয়ার গল্প।
গবেষণা এখনো দেশে নিরাপদ ও দীর্ঘমেয়াদি পেশা হিসেবে প্রতিষ্ঠিত হয়নি: ড. নুরুজ্জামান
চুয়েট: উপাচার্য পুনর্বহালের দাবির মধ্যেই ক্লাসে ফিরছেন শিক্ষক-শিক্ষার্থীরা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) দ্রুত ক্লাস-পরীক্ষা চালুর দাবি জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা। তবে সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার অবস্থানে অনড় রয়েছেন শিক্ষার্থীরা। 
চুয়েট: উপাচার্য পুনর্বহালের দাবির মধ্যেই ক্লাসে ফিরছেন শিক্ষক-শিক্ষার্থীরা
চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বইয়ের অনুমোদন
আগামী ২০২৭ শিক্ষাবর্ষের জন্য চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের ‘খেলাধুলা’ ও ‘বাংলাদেশের সংস্কৃতি’ এবং ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ও ‘আমার কারিগরি শিক্ষা’ শীর্ষক নতুন চারটি বইয়ের প্রয়োজনীয় পরিমার্জন সাপেক্ষে অনুমোদন দিয়েছে ‘জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি’ (এনসিসি)।
চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বইয়ের অনুমোদন
আরও পড়ুন
চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বইয়ের অনুমোদন
যুবদল নেতা কামাল হোসেন বাবুলের কবর জিয়ারত করলেন শিক্ষামন্ত্রী
শিক্ষকদের জন্য মন্ত্রীর জরুরি বার্তা
শিক্ষায় প্রযুক্তির অগ্রগতির সঙ্গে নৈতিকতা নিশ্চিতের আহ্বান শিক্ষামন্ত্রীর