ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুবিতে মেডেল ও প্রত্নবস্তু প্রদর্শনীর মধ্য দিয়ে শুরু আর্কিওলজি ফেস্ট

কুবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ পিএম
প্রত্নতাত্ত্বিক নিদর্শনের প্রদর্শনী শুরু : ছবি আরটিভি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী সংগঠন আর্টস অ্যান্ড হেরিটেজ সোসাইটির উদ্যোগে দুর্লভ মেডেল, মুদ্রা ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনের প্রদর্শনীর মধ্য দিয়ে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ‘আর্কিওলজি ফেস্ট’। প্রদর্শনী পরিদর্শন করে বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসে একটি প্রত্নতত্ত্ব জাদুঘর প্রতিষ্ঠার আশাবাদ ব্যক্ত করেছেন উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম।

সোমবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের চিঠি চত্বরে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

আয়োজনের শুরুতে উপাচার্য, উপ-উপাচার্য, প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের সামনে থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি গোলচত্বর ও বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক প্রদক্ষিণ করে চিঠি চত্বরে গিয়ে শেষ হয়। পরে প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক এম এম শরীফুল করিম ফিতা কেটে প্রদর্শনীর স্টলগুলোর উদ্বোধন করেন। এ সময় তিনি বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

প্রদর্শনীতে বিভিন্ন সময়ের দুর্লভ মেডেল, মুদ্রা ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন স্থান পেয়েছে। এর মধ্যে রয়েছে সুলতানি ও মুঘল আমলের মুদ্রা, প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের মেডেল এবং মহান মুক্তিযুদ্ধের স্মারক মেডেল। এসব নিদর্শনের মাধ্যমে শিক্ষার্থীদের সামনে বিভিন্ন সময়ের ইতিহাস, ঐতিহ্য ও ঐতিহাসিক ঘটনাবলি তুলে ধরা হচ্ছে। প্রদর্শনী ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা যায়।

প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মো. লাবিব বলেন, পৃথিবীর ইতিহাসে গুরুত্বপূর্ণ প্রত্নবস্তুর মধ্যে মেডেল অন্যতম। বিভিন্ন মেডেলের মাধ্যমে যুদ্ধসহ নানা ঐতিহাসিক ঘটনার স্মৃতি সংরক্ষিত থাকে। আজকের আয়োজনে সুলতানি ও মুঘল আমলের মুদ্রা, প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের মেডেল এবং মুক্তিযুদ্ধের মেডেল প্রদর্শন করা হয়েছে। এসব সংগ্রহের মাধ্যমে দর্শনার্থীরা দেশের ইতিহাসের বিভিন্ন অধ্যায় সম্পর্কে জানতে পারবেন।

উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করিম বলেন, আজকের আয়োজন দেখে আমি সত্যিই আনন্দিত ও অভিভূত। আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের আর্টস অ্যান্ড হেরিটেজ সোসাইটির এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আমার জানা মতে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরেই আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রত্নতত্ত্ব বিভাগ রয়েছে। আমাদের কাছেই ঐতিহাসিক শালবন বিহার, যার ধ্বংসাবশেষের ঐতিহাসিক প্রেক্ষাপটের সঙ্গে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ওতপ্রোতভাবে জড়িত।

তিনি আরও বলেন, মেডেল কালেকশন সোসাইটির নিয়ে আসা দুর্লভ মেডেলগুলো দেখে আমি সমৃদ্ধ হয়েছি। বিশেষ করে ত্রিপুরা অঞ্চলের মেডেলগুলো আমাকে ব্যক্তিগতভাবে আনন্দিত করেছে। আমরা বিভিন্ন জেলায় জাদুঘর দেখতে যাই, অথচ আজ একটি জীবন্ত জাদুঘর আমাদের কাছে চলে এসেছে। এ আয়োজনের জন্য প্রত্নতত্ত্ব বিভাগ ও সোসাইটিকে ধন্যবাদ জানাই।

ফেস্টের আহ্বায়ক ও প্রত্নতত্ত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমাদের একটি জাদুঘর প্রতিষ্ঠার পরামর্শ দিয়েছেন। প্রত্নতত্ত্ব বিভাগ শুধু শ্রেণিকক্ষের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির চর্চা ছড়িয়ে দিতেও কাজ করবে। আমাদের প্রতিটি আয়োজনে একাডেমিক কার্যক্রম তুলে ধরার চেষ্টা থাকে। ফেস্টে খেলাধুলার পাশাপাশি গবেষণামূলক কাজগুলোও প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরছি। আজকের মেডেলগুলো শুধু পুরস্কার নয়, প্রতিটি মেডেলের পেছনে রয়েছে একজন মানুষের ত্যাগ, তিতিক্ষা ও সংগ্রামের গল্প।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জবির চারুকলা অনুষদে নতুন বিভাগ চালুর পরিকল্পনা উপাচার্যের
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) চারুকলা অনুষদে নতুন বিভাগ চালু করার পরিকল্পনা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি অনুষদটির অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষক-কর্মকর্তার সংকট দূরীকরণ এবং শিক্ষা ও গবেষণার পরিধি বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন।
জবির চারুকলা অনুষদে নতুন বিভাগ চালুর পরিকল্পনা উপাচার্যের
ইবিতে সমাবর্তনের নিবন্ধন ফি কমানোর দাবিতে স্মারকলিপি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৫ম সমাবর্তনের নিবন্ধন ফি কমানো এবং নিবন্ধনের সময়সীমা বৃদ্ধির দাবিতে প্রশাসন বরাবর স্মারকলিপি দিয়েছেন ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। 
ইবিতে সমাবর্তনের নিবন্ধন ফি কমানোর দাবিতে স্মারকলিপি
বুটেক্সে হামলার তিন মাসেও চূড়ান্ত শাস্তি নেই, বহিষ্কারাদেশের মধ্যেই ক্লাস-ইন্টার্নশিপ 
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) শিক্ষার্থীদের উপর ছাত্রদলের হামলার ঘটনার তিন মাস পেরিয়ে গেলেও শাস্তির চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি প্রশাসন। সাময়িক বহিষ্কার থাকাকালীন শাস্তিপ্রাপ্ত ছাত্রদলের পদধারী শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করতে দেখা যাচ্ছে।
বুটেক্সে হামলার তিন মাসেও চূড়ান্ত শাস্তি নেই, বহিষ্কারাদেশের মধ্যেই ক্লাস-ইন্টার্নশিপ 
বেরোবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন
রংপুরে অবস্থিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন এবং ভলিবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
বেরোবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন
জাবিপ্রবি শিক্ষককে অবাঞ্ছিত ঘোষণা শিক্ষার্থীদের, ব্যবস্থা নিতে উপাচার্যকে স্মারকলিপি
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) সহকারী অধ্যাপক ড. সৈয়দ নাজমুল হুদার বিরুদ্ধে জ্যেষ্ঠ শিক্ষক ও প্রক্টরকে অপমান, অসৌজন্যমূলক আচরণ ও হুমকি-ধমকিসহ একাধিক অভিযোগ তুলে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন প্রতিবাদকারী শিক্ষকরা। একই সময় শিক্ষার্থীরা তাকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেন। 
জাবিপ্রবি শিক্ষককে অবাঞ্ছিত ঘোষণা শিক্ষার্থীদের, ব্যবস্থা নিতে উপাচার্যকে স্মারকলিপি
আরও পড়ুন
‘লীগ পেলে আগে পেটাব, তারপর পুলিশে সোপর্দ করব’—কুবি ছাত্রদল আহ্বায়ক
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে কুবি শিক্ষকদের কর্মসূচি
ঢাকায় শুরু হলো নির্মাণ, বিদ্যুৎ ও পানি খাতের ছয় আন্তর্জাতিক প্রদর্শনী
কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যাকারী মোবারকের মৃত্যুদণ্ড