ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইবিতে সমাবর্তনের নিবন্ধন ফি কমানোর দাবিতে স্মারকলিপি

ইবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ০৮:২৪ পিএম
ছবি: আরটিভি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৫ম সমাবর্তনের নিবন্ধন ফি কমানো এবং নিবন্ধনের সময়সীমা বৃদ্ধির দাবিতে প্রশাসন বরাবর স্মারকলিপি দিয়েছেন ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে উপাচার্যের পক্ষ বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. মামুন আল রশীদ এই স্মারকলিপি গ্রহণ করেন।

স্মারকলিপিতে বলা হয়, সমাবর্তনের জন্য নির্ধারিত নিবন্ধন ফি অনেক শিক্ষার্থীর আর্থিক সামর্থ্যের তুলনায় অত্যধিক। বিশেষত নিয়মিত শিক্ষার্থীদের একটি বড় অংশের জন্য নির্ধারিত ফি পরিশোধ করা কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। ফলে আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেক শিক্ষার্থী কাঙ্ক্ষিত এই সমাবর্তনে অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা করছেন। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে না পারার আশঙ্কাও অনেক শিক্ষার্থীর মধ্যে রয়েছে। এমতাবস্থায়, শিক্ষার্থীদের আর্থিক বাস্তবতা, সামর্থ্য এবং বৃহত্তর অংশগ্রহণের বিষয়টি বিবেচনায় নিয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের পক্ষ থেকে দু’টি দাবি প্রদান করা হয়।

তাদের দাবিগুলো হলো— নিয়মিত শিক্ষার্থীদের জন্য পঞ্চম সমাবর্তনের নিবন্ধন ফি ৩,০০০ (তিন হাজার) টাকা এবং ব্যাচেলর (স্নাতক) সনদ ফি ৫০০ (পাঁচশত) টাকা নির্ধারণ করে সর্বসাকুল্যে ৩,৫০০ (তিন হাজার পাঁচশত) টাকা নির্ধারণ করতে হবে এবং শিক্ষার্থীদের নিবন্ধন সম্পন্ন করার পর্যাপ্ত সুযোগ নিশ্চিত করতে, সমাবর্তনের নিবন্ধনের নির্ধারিত সময়সীমা বৃদ্ধি করতে হবে।

স্মারকলিপি প্রদান শেষে ২০-২১ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী রিনি বলেন, আমরা ২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। সদ্য স্নাতক শেষ করে মাস্টার্সে ভর্তি হয়েছি। আমাদের দাবি, সমাবর্তন ফি ৫,০০০ টাকা থেকে কমিয়ে ৩,০০০ টাকা করা হোক। এ দাবি নিয়ে আমরা মাননীয় উপাচার্য ও উপ-উপাচার্য স্যারের সাথে দেখা করে স্মারকলিপি জমা দিয়েছি। স্যার বিষয়টি ভেবে দেখবেন বলে আশ্বস্ত করেছেন। আমরা জেনেছি, সব সেশন মিলিয়ে মাত্র প্রায় ১,৫০০ জন নিবন্ধন করেছেন, যার মধ্যে ২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খুবই কম। আমরা চাই, আমাদের সামর্থ্যের মধ্যে থেকে সবাই যেন সমাবর্তনে অংশ নিতে পারে। আশা করি প্রশাসন আমাদের এই যৌক্তিক দাবি গ্রহণ করবে।

স্মারকলিপি গ্রহণ করে ছাত্র উপদেষ্টা ড. মামুন উল রশীদ বলেন, ২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা পঞ্চম সমাবর্তনের নিবন্ধন ফি কমানো এবং রেজিস্ট্রেশনের সময় বাড়ানোর দাবিতে স্মারকলিপি দিয়েছে। বিষয়টি আমি ভিসি স্যারের নজরে এনেছি এবং তার সাথে কথা বলব। আশা করি প্রশাসন যৌক্তিক দাবি বিবেচনা করবে। এটি ১-২ দিনে সিদ্ধান্ত নেওয়ার বিষয় নয়, তাই শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি।

উল্লেখ্য, সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী সমাবর্তনের রেজিষ্ট্রেশন ফি ৫,০০০ টাকা থেকে কমিয়ে ৪৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জবির চারুকলা অনুষদে নতুন বিভাগ চালুর পরিকল্পনা উপাচার্যের
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) চারুকলা অনুষদে নতুন বিভাগ চালু করার পরিকল্পনা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি অনুষদটির অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষক-কর্মকর্তার সংকট দূরীকরণ এবং শিক্ষা ও গবেষণার পরিধি বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন।
জবির চারুকলা অনুষদে নতুন বিভাগ চালুর পরিকল্পনা উপাচার্যের
বুটেক্সে হামলার তিন মাসেও চূড়ান্ত শাস্তি নেই, বহিষ্কারাদেশের মধ্যেই ক্লাস-ইন্টার্নশিপ 
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) শিক্ষার্থীদের উপর ছাত্রদলের হামলার ঘটনার তিন মাস পেরিয়ে গেলেও শাস্তির চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি প্রশাসন। সাময়িক বহিষ্কার থাকাকালীন শাস্তিপ্রাপ্ত ছাত্রদলের পদধারী শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করতে দেখা যাচ্ছে।
বুটেক্সে হামলার তিন মাসেও চূড়ান্ত শাস্তি নেই, বহিষ্কারাদেশের মধ্যেই ক্লাস-ইন্টার্নশিপ 
বেরোবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন
রংপুরে অবস্থিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন এবং ভলিবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
বেরোবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন
জাবিপ্রবি শিক্ষককে অবাঞ্ছিত ঘোষণা শিক্ষার্থীদের, ব্যবস্থা নিতে উপাচার্যকে স্মারকলিপি
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) সহকারী অধ্যাপক ড. সৈয়দ নাজমুল হুদার বিরুদ্ধে জ্যেষ্ঠ শিক্ষক ও প্রক্টরকে অপমান, অসৌজন্যমূলক আচরণ ও হুমকি-ধমকিসহ একাধিক অভিযোগ তুলে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন প্রতিবাদকারী শিক্ষকরা। একই সময় শিক্ষার্থীরা তাকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেন। 
জাবিপ্রবি শিক্ষককে অবাঞ্ছিত ঘোষণা শিক্ষার্থীদের, ব্যবস্থা নিতে উপাচার্যকে স্মারকলিপি
রুয়েটে অনুষ্ঠিত হচ্ছে দ্বীনি সম্মেলন, প্রধান বক্তা শায়খ আহমাদুল্লাহ
ক্যাম্পাস জীবনের বিদায়প্রান্তে দাঁড়িয়ে ইসলামী মূল্যবোধ ও জ্ঞানচর্চার সংস্কৃতি অব্যহত রাখার প্রত্যয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘লিগ্যাসি অব দ্বীন কনফারেন্স ২০২৬’। বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের বিদায়ী শিক্ষার্থীদের উদ্যোগ ‘ফাতিহ ’২১’-এর আয়োজনে আগামী ২ ডিসেম্বর রুয়েটের সেন্ট্রাল ফিল্ডে সম্মেলনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।
রুয়েটে অনুষ্ঠিত হচ্ছে দ্বীনি সম্মেলন, প্রধান বক্তা শায়খ আহমাদুল্লাহ
আরও পড়ুন
বিভিন্ন বিভাগে ১৮ জন শিক্ষক নেবে ইসলামী বিশ্ববিদ্যালয়
এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার
৪৮ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়, আবাসিক সুবিধার বাইরে ৮৩ শতাংশ শিক্ষার্থী
রাত পোহালেই ৪৮তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস, নানা কর্মসূচি গ্রহণ