ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

ক্লাসে উপস্থিতি ও পরীক্ষা নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন নির্দেশনা

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ মে ২০২৬, ০৫:০১ পিএম
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি ও ইনকোর্স পরীক্ষায় নম্বরের বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। নির্দেশনা অনুযায়ী, কোনো শিক্ষার্থীর ক্লাসে উপস্থিতির ৫ নম্বরের মধ্যে ন্যূনতম ৩ নম্বর না পেলে তাকে চূড়ান্তভাবে ফরম পূরণের জন্য অযোগ্য বিবেচনা করা হবে।

শুক্রবার (২২ মে) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের স্নাতক (সম্মান) তৃতীয়বর্ষ পরীক্ষাকে সামনে রেখে প্রকাশিত ইনকোর্স পরীক্ষা ও নম্বর প্রেরণ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইনকোর্সে ২০ নম্বরের মধ্যে ১৫ নম্বর পরীক্ষার মাধ্যমে এবং ক্লাসে উপস্থিতির জন্য ৫ নম্বর নির্ধারণ করা হয়েছে। তবে কোনো শিক্ষার্থী ক্লাসে উপস্থিতির ক্ষেত্রে ৫ নম্বরের মধ্যে ন্যূনতম ৩ নম্বর না পেলে তাকে চূড়ান্তভাবে ফরম পূরণে যোগ্য বিবেচনা করা হবে না।

এতে আরও উল্লেখ করা হয়, একজন পরীক্ষার্থীকে ক্লাসে কমপক্ষে ৬০ শতাংশ উপস্থিত থাকতে হবে। একই সঙ্গে দুটি ইনকোর্স পরীক্ষার গড় নম্বর ৪০ শতাংশের কম হলে ওই শিক্ষার্থী ফরম পূরণ করতে পারবেন না।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৬ সদস্য নিয়ে অনলাইনে চুয়েটের সিন্ডিকেট সভা আয়োজন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চলমান অচলাবস্থার মধ্যেই মাত্র ছয়জন সদস্যকে নিয়ে অনলাইনে সিন্ডিকেট সভা করেছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম। 
৬ সদস্য নিয়ে অনলাইনে চুয়েটের সিন্ডিকেট সভা আয়োজন
আইন ও বিচার বিভাগে ইন্টার্নশিপের সুযোগ পেল ইবির তিন শিক্ষার্থী
আইন ও বিচার বিভাগের কার্যক্রম সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে ১৪ জনকে ইন্টার্ন হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। তাদের তিন মাস মেয়াদে ইন্টার্নশিপ করার সুযোগ দেন মন্ত্রণালয়। এর মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ থেকে সুযোগ পেল তিন শিক্ষার্থী। 
আইন ও বিচার বিভাগে ইন্টার্নশিপের সুযোগ পেল ইবির তিন শিক্ষার্থী
ক্যাম্পাসে সম্প্রীতি বজায় রাখতে জবি ছাত্রদলের আহ্বান
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শিক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে সব পক্ষের প্রতি সংযম, সহনশীলতা ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল।
ক্যাম্পাসে সম্প্রীতি বজায় রাখতে জবি ছাত্রদলের আহ্বান
জবিতে শনিবারেও গরুভোজ, থাকছে কাওয়ালি সন্ধ্যা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) এবার গরুভোজের আয়োজন করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের বিশ্ববিদ্যালয় শাখা। 
জবিতে শনিবারেও গরুভোজ, থাকছে কাওয়ালি সন্ধ্যা
বাপাজসের কোষাধ্যক্ষ হলেন পাবিপ্রবির জনসংযোগ কর্মকর্তা বাবুল হোসেন
বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতি (বাপাজস)-এর কোষাধ্যক্ষ হয়েছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের উপপরিচালক মো. বাবুল হোসেন। 
বাপাজসের কোষাধ্যক্ষ হলেন পাবিপ্রবির জনসংযোগ কর্মকর্তা বাবুল হোসেন
আরও পড়ুন
অধ্যক্ষ সম্মেলন ২৯ নভেম্বর, প্রধান অতিথি প্রধানমন্ত্রী
আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় অংশ নিতে প্রস্তুত রুয়েট
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু বুধবার, যেভাবে করবেন
জাতীয় পর্যায়ে ১৮ দিবসসহ অন্যান্য দিবস পালনে সরকারের নতুন নির্দেশনা