ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

স্কলারশিপ পেয়ে রাশিয়া যাচ্ছে ২ শতাধিক বাংলাদেশি শিক্ষার্থী

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ০১:১১ পিএম
ছবি: সংগৃহীত

রাশিয়ান গভর্মেন্ট স্কলারশিপ বিজয়ী বাংলাদেশি শিক্ষার্থীদের নিয়ে এক বিশেষ সভার আয়োজন করে রাশিয়ান হাউস ঢাকা, যেখানে সফল স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীরা তাদের রাশিয়ান ভিসা পাওয়ার পর পাসপোর্ট গ্রহণ করেন, যা রাশিয়ায় তাদের শিক্ষাজীবন শুরুর ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ধাপ।

এই আয়োজনে রাশিয়ায় যাওয়ার প্রস্তুতি নেওয়া স্কলারশিপ বিজয়ী, রাশিয়ান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, রাশিয়ায় একাডেমিক ও পেশাগত অভিজ্ঞতা অর্জনকারী ব্যক্তিবর্গ এবং বর্তমানে অধ্যয়নরত স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীরা (অনলাইনের মাধ্যমে) একত্রিত হন, যাতে নতুন যাত্রা শুরু করতে যাওয়া শিক্ষার্থীদের সাথে নিজস্ব অভিজ্ঞতা ও ব্যবহারিক পরামর্শ শেয়ার করা যায়।

অনুষ্ঠানের শুরুতে রাশিয়ান হাউস ঢাকার পরিচালক অ্যালেক্সান্দ্রা এ. খলেভনায়া স্বাগত বক্তব্য দেন। এরপর বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিবৃন্দ ও রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীগণ, যার মধ্যে ছিলেন সোভিয়েত অ্যালুমনি অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (SAAB)এর নির্বাহী কমিটির সদস্য প্রফেসর ড. মো. নাসিম আক্তার SAAB-এর ১৪তম নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক স্থপতি তানিয়া আতিক; ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ-এর সহকারী অধ্যাপক এবং আরইউডিএন বিশ্ববিদ্যালয়ের স্নাতক ড. বারেক কায়সার; মস্কোর এন. এন. ব্লোখিন ন্যাশনাল মেডিকেল রিসার্চ সেন্টার অব অনকোলজির অনকোপ্লাস্টিক অ্যান্ড রিকনস্ট্রাক্টিভ ব্রেস্ট সার্জন এবং পিরোগভ রাশিয়ান ন্যাশনাল রিসার্চ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্নাতক ড. মাহমুদুল হাসান; এবং আরইউডিএন বিশ্ববিদ্যালয়ের ২০২৬ সালের স্নাতক ও রাশিয়ান নিউক্লিয়ার এডুকেশন অ্যাম্বাসেডর এরাদা তুদ দিনিয়াত।

image

আমন্ত্রিত বক্তারা রাশিয়ায় তাদের পড়াশোনা, জীবনযাপন এবং পেশাগত উন্নয়নের নিজস্ব অভিজ্ঞতা তুলে ধরেন, যা স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবন, নতুন পরিবেশে খাপ খাইয়ে নেওয়া, একাডেমিক সুযোগ-সুবিধা এবং একটি আন্তর্জাতিক ক্যারিয়ার গড়ার অভিজ্ঞতার সম্যক ধারণা দেয়।

প্রোগ্রামের একটি বিশেষ গুরুত্বপূর্ণ অংশ ছিল বর্তমানে রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণ, যারা রাশিয়া থেকে অনলাইনে এই যুক্ত হন। তারা দেশ ছাড়ার পূর্বপ্রস্তুতি, শিক্ষার্থীদের জীবনধারা, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ, আবাসন ব্যবস্থা, পড়াশোনা এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উপলব্ধ সুযোগগুলোর সর্বোচ্চ ব্যবহার সম্পর্কিত নানা মূল্যবান পরামর্শ শেয়ার করেন।

এই সরাসরি মতবিনিময়ের মাধ্যমে নতুন স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীরা ইতোমধ্যে একই পথ অতিক্রম করা শিক্ষার্থীদের কাছ থেকে পরামর্শ পাওয়ার সুযোগ পান এবং রাশিয়ায় পৌঁছানোর পর তাদের জন্য কী কী অভিজ্ঞতা অপেক্ষা করছে, সে সম্পর্কে আরও পরিষ্কার ধারণা অর্জন করেন।

স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছে ভিসা সহ পাসপোর্ট ফেরত পাওয়া কেবল একটি প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়া নয় এটি রাশিয়ায় এক নতুন শিক্ষাগত ও ব্যক্তিগত অধ্যায়ের শুভসূচনার চূড়ান্ত পর্ব।

রাশিয়ান হাউস ঢাকা সকল স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীর সফল যাত্রা, ফলপ্রসূ অধ্যয়ন এবং রাশিয়ায় একটি স্মরণীয় অভিজ্ঞতার জন্য শুভকামনা জানায়!


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দেশের গণ্ডি পেরিয়ে অ্যামাজনে রুয়েটের আকিব
বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজন ওয়েব সার্ভিসেসে (এডব্লিউএস) সম্প্রতি যোগ দিয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সাবেক শিক্ষার্থী আকিব জাবেদ। তিনি প্রতিষ্ঠানটির নন-ডেস্ট্রাকটিভ টেস্টিং (এনডিটি) প্রকৌশলী হিসেবে যোগ দেবেন। আকিব রুয়েটের ২০১৬–১৭ শিক্ষাবর্ষের ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। পরে যুক্তরাষ্ট্রের দ্য ক্যাথলিক ইউনিভার্সিটি অব আমেরিকা থেকে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে একই বিশ্ববিদ্যালয়ে পিএইচডিতে অধ্যয়নরত আছেন। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে একাডেমিক সাফল্য, নেতৃত্ব ও বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ আকিব জাবেদ বেশ কিছু পুরস্কার ও সম্মাননা অর্জন করেন। এর মধ্যে ‘দ্য এডওয়ার্ড এল. জুনিয়র অ্যান্ড রুথ এস. হেনেসি ডিস্টিংগুইশড স্কলারশিপ অ্যাওয়ার্ড’ এবং ‘দ্য ভাইস অ্যাডমিরাল লিডারশিপ অ্যাওয়ার্ড’ উল্লেখযোগ্য। উচ্চশিক্ষার পাশাপাশি পেশাগত জীবনেও ধারাবাহিকভাবে এগিয়ে চলেছেন আকিব। গবেষণার সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি এবার অ্যামাজন ওয়েব সার্ভিসেসে নন-ডেস্ট্রাকটিভ টেস্টিং প্রকৌশলী হিসেবে যোগ দিয়ে আন্তর্জাতিক প্রযুক্তি অঙ্গনে নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। এটি একই সঙ্গে রুয়েটের শিক্ষার্থীদের বৈশ্বিক অঙ্গনে দক্ষতার সঙ্গে এগিয়ে চলার বিষয়টিও তুলে ধরে। রুয়েটের ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে অ্যামাজন ওয়েব সার্ভিসেসের মতো বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠানে আকিবের যোগদান বিভাগের জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলক। তিনি এ বিভাগের প্রথম অ্যালামনাই হিসেবে এফএএএনজি-ভুক্ত কোনো প্রতিষ্ঠানে যোগ দিয়েছেন বলে রুয়েট-সংশ্লিষ্টরা মনে করছেন। এটি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিসেবে তার অন্যতম অর্জন বলেও মনে করছেন তারা। আকিব জাবেদের পথচলায় রয়েছে রুয়েট থেকে প্রকৌশল শিক্ষা, যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা, একাডেমিক স্বীকৃতি, গবেষণা এবং আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানে পেশাগত সাফল্যের সমন্বয়। তার এ অর্জন রুয়েটের পাশাপাশি বাংলাদেশের প্রকৌশল শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণার। উচ্চশিক্ষা ও গবেষণার মাধ্যমে আন্তর্জাতিক কর্মক্ষেত্রে নিজেদের সক্ষমতা তুলে ধরার ক্ষেত্রে তার সাফল্য শিক্ষার্থীদের উৎসাহিত করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। আরটিভি/টিআর
দেশের গণ্ডি পেরিয়ে অ্যামাজনে রুয়েটের আকিব
শেষের পথে চাকসুর মেয়াদ, শপথ নিচ্ছেন সেই আকাশ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ছাত্রশিবির-সমর্থিত প্যানেল থেকে প্রার্থী হয়ে আলোচনায় আসেন দৃষ্টিপ্রতিবন্ধী ও সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী আকাশ দাস। নির্বাচনে নির্বাহী সদস্য পদে জয়ও পান তিনি। 
শেষের পথে চাকসুর মেয়াদ, শপথ নিচ্ছেন সেই আকাশ
ইলিশের উৎপাদন কমায় সংরক্ষণে নতুন উদ্যোগ বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির
দেশে ইলিশের উৎপাদন টানা দুই বছর ধরে কমছে। এ অবস্থায় মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা কার্যকর করতে সরকারি সংস্থাগুলোর পাশাপাশি জেলে, গবেষক, বিশ্ববিদ্যালয়, এনজিও ও স্থানীয় জনগোষ্ঠীকে নিয়ে সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে।
ইলিশের উৎপাদন কমায় সংরক্ষণে নতুন উদ্যোগ বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির
রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ইবি রিপোর্টার্স ইউনিটির প্রতিবাদ
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর দেশীয় অস্ত্রধারী ছাত্রদল নেতা-কর্মীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি (ইবিরিইউ)।
রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ইবি রিপোর্টার্স ইউনিটির প্রতিবাদ
একের পর এক চুরি বুটেক্সে, বাদ যায়নি পানির ট্যাপও
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) চুরির ঘটনা বেড়েই চলেছে। বুটেক্স ক্যাম্পাসের মাঠ সংলগ্ন রাস্তা, ডে-কেয়ার সেন্টার ও অ্যাকাডেমিক ভবন থেকে চুরি হয়েছে একাধিক মুঠোফোন, মানিব্যাগ ও বেসিনের পানির নল।
একের পর এক চুরি বুটেক্সে, বাদ যায়নি পানির ট্যাপও
আরও পড়ুন
রাশিয়ায় প্লেগ গবেষণাগারে তরুণীর মৃত্যু, কোয়ারেন্টিনে শত শত মানুষ
‘পুতিন কখনোই জিতবেন না’, রাশিয়ার কড়া বার্তা পেয়ে ন্যাটোর জবাব
জবির সেমিনারে যাচ্ছেন ইরান-রাশিয়ার রাষ্ট্রদূত
বাংলাদেশ-রাশিয়ার নতুন এক সমঝোতা স্মারক স্বাক্ষর