ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

‘প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইবায় এআই ব্যবহারের চিন্তা সরকারের’

আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ জুন ২০২৬, ০৪:৪৭ পিএম
শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ও অন্যান্যরা। ছবি: সংগৃহীত

সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান শিক্ষক ও অধ্যক্ষ নিয়োগের ভাইভায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের চিন্তা-ভাবনা করছে সরকার। তবে, প্রযুক্তিগত প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ায় এখনও পরীক্ষা-নিরীক্ষা চলছে বিষয়টি নিয়ে।

সোমবার (৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

মন্ত্রী জানান, প্রধান শিক্ষক ও অধ্যক্ষ নিয়োগের জন্য প্রায় ৫৩ হাজার প্রার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে প্রায় ১৫ হাজার প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। বর্তমানে শূন্যপদের সংখ্যা ১১ হাজার ১৫০।

আরও পড়ুন

তিনি বলেন, নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও নিরপেক্ষ করতে এআইভিত্তিক ভাইভা পদ্ধতি চালুর চেষ্টা করা হচ্ছে। এমন একটি ব্যবস্থা তৈরি করা হচ্ছে, যেখানে কোনো ধরনের পক্ষপাতিত্বের সুযোগ থাকবে না। তবে, প্রযুক্তিগত উন্নয়ন কাজ এখনও শেষ হয়নি।

মন্ত্রী আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যে এ পদ্ধতি চালু করা সম্ভব না হলে প্রচলিত পদ্ধতিতেই ভাইভা নেওয়া হবে। দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে কাজ চলছে বলেও জানান তিনি।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৬ সদস্য নিয়ে অনলাইনে চুয়েটের সিন্ডিকেট সভা আয়োজন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চলমান অচলাবস্থার মধ্যেই মাত্র ছয়জন সদস্যকে নিয়ে অনলাইনে সিন্ডিকেট সভা করেছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম। 
৬ সদস্য নিয়ে অনলাইনে চুয়েটের সিন্ডিকেট সভা আয়োজন
আইন ও বিচার বিভাগে ইন্টার্নশিপের সুযোগ পেল ইবির তিন শিক্ষার্থী
আইন ও বিচার বিভাগের কার্যক্রম সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে ১৪ জনকে ইন্টার্ন হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। তাদের তিন মাস মেয়াদে ইন্টার্নশিপ করার সুযোগ দেন মন্ত্রণালয়। এর মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ থেকে সুযোগ পেল তিন শিক্ষার্থী। 
আইন ও বিচার বিভাগে ইন্টার্নশিপের সুযোগ পেল ইবির তিন শিক্ষার্থী
ক্যাম্পাসে সম্প্রীতি বজায় রাখতে জবি ছাত্রদলের আহ্বান
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শিক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে সব পক্ষের প্রতি সংযম, সহনশীলতা ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল।
ক্যাম্পাসে সম্প্রীতি বজায় রাখতে জবি ছাত্রদলের আহ্বান
জবিতে শনিবারেও গরুভোজ, থাকছে কাওয়ালি সন্ধ্যা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) এবার গরুভোজের আয়োজন করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের বিশ্ববিদ্যালয় শাখা। 
জবিতে শনিবারেও গরুভোজ, থাকছে কাওয়ালি সন্ধ্যা
বাপাজসের কোষাধ্যক্ষ হলেন পাবিপ্রবির জনসংযোগ কর্মকর্তা বাবুল হোসেন
বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতি (বাপাজস)-এর কোষাধ্যক্ষ হয়েছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের উপপরিচালক মো. বাবুল হোসেন। 
বাপাজসের কোষাধ্যক্ষ হলেন পাবিপ্রবির জনসংযোগ কর্মকর্তা বাবুল হোসেন
আরও পড়ুন
কবি নজরুল সরকারি কলেজ টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি সুজিত, সম্পাদক শাহিন
বিশ্বব্যাংক-আইএমএফের চোখে ফ্যামিলি ও কৃষক কার্ড সরকারের কাযর্করী পদক্ষেপ
মসজিদের খুতবা নিয়ন্ত্রণের উদ্যোগ মোদী সরকারের
বাজারে ‘হেসেখেলে’ বেড়াচ্ছে পলিথিন