ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে পাশে স্টাডিনেট

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০৫:২৫ পিএম
অস্ট্রেলিয়ার এআই-পাওয়ার্ড এডটেক প্রতিষ্ঠান স্টাডিনেটের আয়োজনে এডুকেশন রোডশো। ছবি: সৌজন্য

বিদেশে উচ্চশিক্ষা মানেই শিক্ষার্থী ও অভিভাবকদের প্রথম পছন্দ অস্ট্রেলিয়া। মানসম্পন্ন শিক্ষাব্যবস্থা, গবেষণাভিত্তিক কারিকুলাম, আধুনিক ক্যাম্পাস-সুবিধা এবং পড়াশোনার পাশাপাশি পার্ট-টাইম কাজ করার সুযোগ সব মিলিয়ে প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লক্ষাধিক আন্তর্জাতিক শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান দেশটিতে। এই আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে একটি উল্লেখযোগ্য অংশ যান বাংলাদেশ থেকেও।

অস্ট্রেলিয়াতে বাংলাদেশী শিক্ষার্থীদের সঠিক কোর্স ও প্রতিষ্ঠান নির্বাচন প্রক্রিয়া সহজ করতে এডুকেশন রোডশো আয়োজন করছে অস্ট্রেলিয়ার এআই-পাওয়ার্ড এডটেক প্রতিষ্ঠান স্টাডিনেট। প্রতিষ্ঠানটি এবার নিয়ে আসছে অস্ট্রেলিয়ান হায়ার এডুকেশন রোডশো ২০২৬, যা আগের তুলনায় বৃহত্তর পরিসরে একসাথে অনুষ্ঠিত হবে তিনটি শহরে।

আয়োজনের সূচি অনুযায়ী, ৩১ জুলাই ঢাকার শেরাটন হোটেলে শুরু হবে রোডশো। এরপর ১০ আগস্ট চট্টগ্রামের দ্যা পেনিনসুলায় এবং সবশেষে ১৫ আগস্ট সিলেটে স্টাডিনেটের নিজস্ব অফিসে অনুষ্ঠিত হবে এই আয়োজন। তিনটি ভেন্যুতেই কার্যক্রম চলবে সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

আরও পড়ুন

এই আয়োজনের মূল আকর্ষণ হলো, শিক্ষার্থীরা কোনো সার্ভিস চার্জ ফি ছাড়াই সরাসরি কথা বলতে পারবে অস্ট্রেলিয়ান বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিদের সঙ্গে এবং আবেদনের আগে হোক বা পরে, কোনো পর্যায়েই কোনো ফি প্রযোজ্য নয়। থাকছে ইনস্ট্যান্ট প্রোফাইল অ্যাসেসমেন্টের সুবিধা, যার মাধ্যমে একজন শিক্ষার্থী নিজের যোগ্যতা অনুযায়ী কোন কোর্স বা কোন বিশ্ববিদ্যালয় তার জন্য সবচেয়ে উপযুক্ত, তা সরাসরি জানতে পারবে। এছাড়া থাকছে ১০০% স্কলারশিপ এর সুযোগ এবং ক্রেডিট ট্রান্সফার সুবিধা। এছাড়া স্টাডিনেট কাছ থেকে মিলবে ব্যক্তিগত পরামর্শ এবং প্রতিজন নিবন্ধিত অংশগ্রহণকারীর জন্য থাকছে উপহার।

রোডশোতে একত্র হচ্ছে অস্ট্রেলিয়ার ৩০টিরও বেশি স্বীকৃত বিশ্ববিদ্যালয়, যার মধ্যে রয়েছে দেশটির শীর্ষস্থানীয় গ্রুপ অফ এইট-ভুক্ত প্রতিষ্ঠানও। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য অ্যাডিলেড ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব উলংগং, লা ট্রোব ইউনিভার্সিটি, ফ্লিন্ডার্স ইউনিভার্সিটি, সিকিউ ইউনিভার্সিটি, ফেডারেশন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব সাউদার্ন কুইন্সল্যান্ড এবং টরেন্স ইউনিভার্সিটি অস্ট্রেলিয়া। এত সংখ্যক স্বীকৃত বিশ্ববিদ্যালয় একই আয়োজনে উপস্থিত থাকায় শিক্ষার্থীরা একই দিনে একাধিক প্রতিষ্ঠানের কোর্স, খরচ ও ভর্তি-শর্ত সরাসরি যাচাই করে সিদ্ধান্ত নিতে পারবেন। অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো প্রকৌশল, স্বাস্থ্যবিজ্ঞান, তথ্যপ্রযুক্তি, ব্যবসায় প্রশাসন, আইন, সাংবাদিকতা, নার্সিং ও সমাজবিজ্ঞানসহ বিস্তৃত পরিসরের ক্যারিয়ার-কেন্দ্রিক কোর্স পরিচালনা করে থাকে।

দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা-আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় নির্বাচন, ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত পরামর্শ প্রদান করে আসছে স্টাডিনেট। এই সেবাকে আরও প্রযুক্তিনির্ভর ও সহজলভ্য করতে প্রতিষ্ঠানটি ইতিমধ্যে চালু করেছে দুটি ডিজিটাল প্ল্যাটফর্ম — Studynet.io এবং Studynet.ai — যা শিক্ষার্থীদের কাছে একটি নির্ভরযোগ্য এআই-সহায়ক টুল হিসেবে ইতিমধ্যে পরিচিতি লাভ করেছে।
গত বছরের আয়োজনে স্টাডিনেটের সরাসরি কাউন্সেলিং সেবার আওতায় এসেছেন বিশ হাজারেরও বেশি শিক্ষার্থী, যাদের একটি উল্লেখযোগ্য অংশ বর্তমানে অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সফলভাবে অধ্যয়নরত। এই সাফল্যকে ভিত্তি করেই আবারও আয়োজিত হচ্ছে স্টাডিনেট অস্ট্রেলিয়ান হায়ার এডুকেশন রোডশো ২০২৬।

আয়োজকদের ভাষ্যমতে, যারা অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার সুযোগ খুঁজছেন কিন্তু সঠিক দিকনির্দেশনার অভাবে সিদ্ধান্তহীনতায় ভুগছেন, তাদের জন্য এই রোডশো একটি সময়োপযোগী ও কার্যকর সমাধান হিসেবে কাজ করবে বলে তারা মনে করছেন।

আসন-সংখ্যা সীমিত থাকায় আগ্রহী শিক্ষার্থীদের যথাসম্ভব দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন করার পরামর্শ দিয়েছেন আয়োজকরা। রেজিস্ট্রেশন করা যাবে এই লিংকে: https://events.studynet.com.au/bd_event

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নজরুল বিশ্ববিদ্যালয়ে তুমুল মারামারির ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন 
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তুমুল মারামারির ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খন্দকার নাজমুল হাসানের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তদন্ত কমিটি গঠনের বিষয়টি জানানো হয়। কমিটিতে আহ্বায়ক করা হয়েছে বিদ্রোহী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. সাইফুল ইসলামকে। সদস্যসচিব হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান। কমিটির অন্য সদস্যরা হলেন—চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ সুখন), অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. বখতিয়ার উদ্দিন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. আশরাফুল আলম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টের অধ্যাপক ড. মুরাদ আহমেদ ফারুক এবং হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার। অফিস আদেশে কমিটিকে ঘটনার বিষয়ে তদন্ত করে সুপারিশসহ প্রতিবেদন আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে জমা দিতে বলা হয়েছে। উল্লেখ্য, গতকাল বুধবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে নজরুল প্রিমিয়ার লীগ (এনপিএল) টুর্নামেন্ট চলার সময় ঘটনার সূত্রপাত হলে খেলার মাঠে, অগ্নিবীণা হলের সামনে, কলা ভবনের সামনে এবং পেছনে ৪ দফায় সংঘর্ষ হয়। আহত ৬ শিক্ষার্থীর চারজনকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে আরও দুইজনকেও নিয়ে যাওয়া হয়। আরটিভি/ এসকেডি
নজরুল বিশ্ববিদ্যালয়ে তুমুল মারামারির ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন 
হিন্দু-মুসলিম সম্প্রীতি অটুট রাখতে জবিতে গরুর সঙ্গে কেনা হলো খাসিও
হিন্দু-মুসলিম সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার বার্তা দিতে গরুর পাশাপাশি খাসিও কিনেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। 
হিন্দু-মুসলিম সম্প্রীতি অটুট রাখতে জবিতে গরুর সঙ্গে কেনা হলো খাসিও
মাভাবিপ্রবিতে ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে ৩০০ পশুর চিকিৎসা
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বিনামূল্যে পশু চিকিৎসা ও টিকাদান ক্যাম্পে প্রায় ৩০০ পশুকে সেবা দেওয়া হয়েছে।
মাভাবিপ্রবিতে ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে ৩০০ পশুর চিকিৎসা
অধ্যক্ষ সম্মেলন ২৯ নভেম্বর, প্রধান অতিথি প্রধানমন্ত্রী
জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষদের নিয়ে আগামী ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে ‘অধ্যক্ষ সম্মেলন-২০২৬’। রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অধ্যক্ষ সম্মেলন ২৯ নভেম্বর, প্রধান অতিথি প্রধানমন্ত্রী
৪৪তম বিসিএসে আনসার, ৪৫তমে পুলিশ ক্যাডার হয়েও গেজেটে বাদ রাবি শিক্ষার্থী নূরে আলম
৪৪তম বিসিএসে আনসার ক্যাডারে গেজেটভুক্ত হলেও ৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডারের চূড়ান্ত গেজেট থেকে বাদ পড়েছেন বলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মো. নূরে আলম। 
৪৪তম বিসিএসে আনসার, ৪৫তমে পুলিশ ক্যাডার হয়েও গেজেটে বাদ রাবি শিক্ষার্থী নূরে আলম
আরও পড়ুন
শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির
বৃত্তির তথ্য ও ব্যাংক অ্যাকাউন্ট সংশোধনের সুযোগ দিয়ে মাউশির বিজ্ঞপ্তি
ফ্রান্সে উচ্চশিক্ষার সুযোগ, মাসে মিলবে ১ লাখ ৩৮ হাজার টাকা
ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম