ঢাকা শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

কামিল পরীক্ষার ফল প্রকাশ

আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ০৬:০১ পিএম
ছবি: সংগৃহীত

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে এক বছর মেয়াদী কামিল (মাস্টার্স) পরীক্ষা-২০২৪ এর ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় ৮৮ দশমিক ২০ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এর আগে পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. ওয়ালিউর রহমান ভাইস-চ্যান্সেলর এর কাছে পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকী, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন প্রফেসর ড. মুহাম্মদ গোলাম রব্বানী, কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. হোসাইন আহমাদ, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এ কে মুহা নুরুল ইসলাম, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক জনাব মো. আবুবকর সিদ্দিক, উপ-রেজিস্ট্রার জনাব ফাহাদ আহমদ মোমতাজীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ফলাফল ঘোষণা কালে ভাইস চ্যান্সেলর পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। মাদ্রাসা শিক্ষাকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্য শিক্ষা ব্যবস্থায় রূপ দিতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কাজ করে যাচ্ছে। দ্রুত সময়ে ফলাফল প্রকাশ করায় পরীক্ষা সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।

আরও পড়ুন

এ বছর সিজিপিএ এর ভিত্তিতে মেধাতালিকায় প্রথম স্থান অর্জন করে দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, ঢাকা। যৌথভাবে দ্বিতীয় স্থান অর্জন করে চট্টগ্রামের জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা ও সরকারি মাদ্রাসা ই-আলিয়া, ঢাকা এবং তৃতীয় স্থান অর্জন করে চট্টগ্রামের নেছারিয়া কামিল মাদ্রাসা।

উল্লেখ্য, এবারের পরীক্ষায় সারাদেশের মোট ৬৩টি কেন্দ্রে আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল ফিকাহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আরবি ভাষা ও সাহিত্য, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে এক বছর মেয়াদী (মাস্টার্স) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

পরীক্ষার ফলাফল সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.result.iau.edu.bd) পাওয়া যাবে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সাংবাদিকদের ওপর হামলায় রাকসু হল সংসদের জিএসের ছাত্রত্ব বাতিল
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছাত্রদলের তিন নেতাকর্মীর পাশাপাশি রাকসু শহীদ জিয়াউর রহমান হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আরিফুল ইসলামের ছাত্রত্বও সাময়িকভাবে বাতিলের সুপারিশ করেছে তদন্ত কমিটি।
সাংবাদিকদের ওপর হামলায় রাকসু হল সংসদের জিএসের ছাত্রত্ব বাতিল
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা তদন্ত প্রতিবেদন, দুজনের ছাত্রত্ব নেই তবুও বাতিলের সুপারিশ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় চার শিক্ষার্থীর ছাত্রত্ব সাময়িকভাবে বাতিলের সুপারিশ করেছে তদন্ত কমিটি। তবে সুপারিশপ্রাপ্তদের মধ্যে দুজনেরই নিয়মিত ছাত্রত্ব নেই বলে জানা গেছে।
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা তদন্ত প্রতিবেদন, দুজনের ছাত্রত্ব নেই তবুও বাতিলের সুপারিশ
রামেক শিক্ষার্থীর মাকে আটকে রেখে মারধর ও ধর্ষণের হুমকির অভিযোগ বহিষ্কৃত নেতার বিরুদ্ধে
ময়মনসিংহের ত্রিশালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) শাখা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোফাসসিরুল হক ইশতিয়াকের মা শাহিদা আক্তারকে আটকে রেখে মারধর ও ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির বহিষ্কৃত নেতা আমিনুল ইসলাম আমিন সরকারের বিরুদ্ধে। 
রামেক শিক্ষার্থীর মাকে আটকে রেখে মারধর ও ধর্ষণের হুমকির অভিযোগ বহিষ্কৃত নেতার বিরুদ্ধে
‘শিক্ষার্থীদের ওপর হামলার নির্দেশদাতার পুরস্কার, সিন্ডিকেটে সদস্যপদ’, জকসু ভিপির পোস্টে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষার্থী ও নির্বাচিত প্রতিনিধিদের ওপর ছাত্রদলের নেতাকর্মীদের দিয়ে হামলার নির্দেশ দেওয়ার অভিযোগ ওঠা সাবেক প্রক্টর অধ্যাপক ড. নাসির আহমেদকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত করা হয়েছে।
‘শিক্ষার্থীদের ওপর হামলার নির্দেশদাতার পুরস্কার, সিন্ডিকেটে সদস্যপদ’, জকসু ভিপির পোস্টে
‘স্বপ্নের শুরু হলো আজ’, বদরুন্নেসা কলেজে ক্যারিয়ার ক্লাবের উদ্বোধন
রাজধানীর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন ও দিকনির্দেশনার লক্ষ্যে ‘স্বপ্নের শুরু হলো আজ’ স্লোগানে ক্যারিয়ার ক্লাবের শুভ উদ্বোধন করা হয়েছে।
‘স্বপ্নের শুরু হলো আজ’, বদরুন্নেসা কলেজে ক্যারিয়ার ক্লাবের উদ্বোধন
আরও পড়ুন
ইসলামী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার খাতা উধাও, তদন্ত কমিটি গঠন
কুবিতে একযোগে সব বিভাগের পরীক্ষা নেওয়ার উদ্যোগ
৫১তম বিশেষ বিসিএস পরীক্ষার তারিখ নিয়ে পিএসসির বার্তা
যেভাবে জানা যাবে জুডিসিয়াল সার্ভিস পরীক্ষার ফল