ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

ইবিতে ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা উদ্বেগজনক ও নিন্দনীয়: ছাত্রদল

ইবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ পিএম
ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) এক নেতাকে থাপ্পড় মারার ঘটনাকে কেন্দ্র করে দিনভর ছাত্রদল ও ছাত্রশিবিরের উত্তেজনার পর রাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার নতুন আহ্বায়ক কমিটি প্রকাশিত হয়েছে।

এ নিয়ে গত রাত সাড়ে ১১টার দিকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনের ফেসবুক পেজে এক অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার আগামী তিন মাসের জন্য ২৮ সদস্যের এক আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে মেহেদী হাসান হাফিজকে আহ্বায়ক এবং ২৭ জনকে যুগ্ম-আহ্বায়ক করে ৩ মাসের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, উক্ত কমিটির মেয়াদ শেষে সাংগঠনিক কার্যক্রম ও রাজনৈতিক সক্রিয়তা বিবেচনায় পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

এর আগে শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টার দিকে ছাত্রশিবিরের এক নেতাকে থাপ্পড় মারার অভিযোগকে কেন্দ্র করে দিনভর উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাটি তদন্ত করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এদিকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ইবি ছাত্রলীগের কমিটি ঘোষণাকে প্রত্যাখ্যান করে উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

এখই লেখা ছাত্রদলের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতে দেখা যায়। শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. মাসুদ রুমী মিথুন, সদস্য সচিব রাফিজ আহমেদ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ এই নিন্দা জানিয়েছে।

নেতৃবৃন্দ ফেসবুকে লিখেছেন, শনিবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। ছাত্রলীগকে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর আওতায় নিষিদ্ধ করা হয়েছে, সেই সংগঠনের নামে ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন কমিটি ঘোষণা কোনোভাবেই স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড হিসেবে বিবেচিত হতে পারে না।

ইসলামী বিশ্ববিদ্যালয় কোনো নিষিদ্ধ সংগঠনের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জায়গা হতে পারে না। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদল কোনো নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী রাজনীতিকে ক্যাম্পাসে পুনর্বাসনের সুযোগ দেবে না। তবে আমরা প্রতিশোধের রাজনীতিতেও বিশ্বাস করি না। ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত কোনো শিক্ষার্থী যদি কোনো অপরাধে জড়িত না থাকে, তার বিরুদ্ধে ব্যক্তিগতভাবে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রশ্নই আসে না। কিন্তু নিষিদ্ধ সংগঠনের ব্যানারে প্রকাশ্য সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার সুযোগও দেওয়া যাবে না।

আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অবিলম্বে এই কমিটি ঘোষণার বিষয়ে অবস্থান পরিষ্কার করার এবং ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠনের কোনো ধরনের সাংগঠনিক কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদল শিক্ষার্থীদের নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা এবং একটি গণতান্ত্রিক ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস প্রতিষ্ঠার পক্ষে। আমরা কোনো দল বা সংগঠনের প্রতি অন্ধ বিদ্বেষ চাই না; আমরা চাই সবার জন্য একই আইন, একই নিয়ম এবং একই ন্যায়বিচার।

নিষিদ্ধ সংগঠনের নামে ক্যাম্পাসে সন্ত্রাস, দখলদারিত্ব ও আধিপত্যের রাজনীতি পুনঃপ্রতিষ্ঠার যেকোনো অপচেষ্টা রাজনৈতিক ও আইনিভাবে মোকাবিলা করা হবে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
উপাচার্যকে পুনর্বহালের দাবিতে উত্তাল চুয়েট, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান শিক্ষার্থীরা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন।
উপাচার্যকে পুনর্বহালের দাবিতে উত্তাল চুয়েট, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান শিক্ষার্থীরা
চবির ৪০ অসচ্ছল শিক্ষার্থীর পাশে ‘উত্তরণ’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আর্থিকভাবে অসচ্ছল ৪০ শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘উত্তরণ’। রোববার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি অডিটোরিয়ামে আয়োজিত ‘বার্ষিক বৃত্তি প্রদান ও হিসাব উপস্থাপন অনুষ্ঠান ২০২৬ এ নির্বাচিত শিক্ষার্থীদের হাতে বৃত্তি তুলে দেওয়া হয়।
চবির ৪০ অসচ্ছল শিক্ষার্থীর পাশে ‘উত্তরণ’
কুবিতে লাইব্রেরিতে উচ্চস্বরে পড়াকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, আহত ১০
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কেন্দ্রীয় লাইব্রেরিতে উচ্চস্বরে পড়াকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে চারজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
কুবিতে লাইব্রেরিতে উচ্চস্বরে পড়াকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, আহত ১০
‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছে জবির ২৯ শিক্ষার্থী
‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ ২০২২, ২০২৩, ২০২৪ ও ২০২৫-এর জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২৯ শিক্ষার্থীকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের এসব শিক্ষার্থীকে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে বলা হয়েছে।
‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছে জবির ২৯ শিক্ষার্থী
সড়ক দুর্ঘটনায় আইসিইউতে ভর্তি হাবিপ্রবির জিতু, বাঁচাতে প্রয়োজন আর্থিক সহযোগিতা
স্বপ্নের ক্যাম্পাসে হেঁটে বেড়ানোর দিনগুলোতে হঠাৎ নেমে এলো অন্ধকার। দিনাজপুর শহরের বালুবাড়িতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) পরিসংখ্যান বিভাগের ২৩ ব্যাচের শিক্ষার্থী অনন্যা চৌধুরী জিতু।
সড়ক দুর্ঘটনায় আইসিইউতে ভর্তি হাবিপ্রবির জিতু, বাঁচাতে প্রয়োজন আর্থিক সহযোগিতা
আরও পড়ুন
ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি বাস্তবায়নের দাবি ইবি ছাত্রদলের 
আন্তর্জাতিক অণুজীব দিবসে ইবি শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মসূচি