ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

নৈরাজ্যের বিরুদ্ধে জবিতে মানববন্ধন-র‍্যালি, ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান

জবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পিএম
বক্তব্য রাখছেন জবি উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। ছবি: আরটিভি

সব ধরনের নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান জানাতে মানববন্ধন, র‍্যালি ও সমাবেশ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। কর্মসূচিতে নৈরাজ্য প্রতিরোধ, অতীতের অপকর্মের বিচার এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান বক্তারা।

সোমবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে সেখান থেকে একটি র‍্যালি বের হয়ে রায়সাহেব বাজার মোড় প্রদক্ষিণ করে ক্যাম্পাসে ফিরে আসে। র‍্যালি শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, ‘নৈরাজ্য সৃষ্টি করা হলে আমাদের কাঙ্ক্ষিত স্বপ্ন কখনোই বাস্তবায়িত হবে না। অতীতে যারা অপকর্ম করেছে, তাদের বিচার নিশ্চিত করতে হবে। তবে কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারবে না। আমরা নৈরাজ্য সৃষ্টি করব না এবং কাউকে করতেও দেব না। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যেতে হবে।’

জকসুর ভিপি রিয়াজুল ইসলাম বলেন, দেশে অগ্নিসংযোগ, লুটতরাজ ও ভাঙচুরের মতো কর্মকাণ্ড প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সেই সঙ্গে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা এবং জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।

জবি ছাত্রদলের আহ্বায়ক হিমেল বলেন, আমাদের আন্দোলন ছিল গণতন্ত্র, ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য। ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ নষ্ট করতে কেউ নাশকতার চেষ্টা করলে ছাত্রদল তা প্রতিরোধ করবে।

সমাবেশে জবি ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আব্দুল আলিম আরিফ আওয়ামী লীগকে দ্রুত নিষিদ্ধ করার দাবি জানান।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি ইভান তাহসিব বাসে অগ্নিসংযোগসহ নৈরাজ্যমূলক কর্মকাণ্ড ঐক্যবদ্ধভাবে প্রতিরোধের আহ্বান জানান এবং ছাত্র অধিকার পরিষদের হাসিব ডিসেম্বরকে কেন্দ্র করে নৈরাজ্য সৃষ্টির অভিযোগ তুলে এর বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথা বলেন।

ছাত্রশক্তির সেক্রেটারি ফেরদৌস শেখ বলেন, আওয়ামী লীগ প্রশ্নে সব দলের অবস্থান অভিন্ন হওয়া উচিত।

একইসঙ্গে তিনি জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতির সভাপতি হাবিবুর রহমান বলেন, নৈরাজ্য শুধু অগ্নিসংযোগ ও ভাঙচুরে সীমাবদ্ধ নয়; অপতথ্য ও গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টিও নৈরাজ্যের অংশ। এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

ইউট্যাবের সভাপতি নাসির উদ্দীন বলেন, ‘আমরা নৈরাজ্যকে না বলতে চাই, শান্তিপূর্ণ বাংলাদেশ চাই। যারা নৈরাজ্য সৃষ্টি করবে, এ দেশের মানুষ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।’

সমাবেশ ও র‍্যালিতে অংশগ্রহণকারীরা ‘বিপ্লবে বলীয়ান, ঐক্যবদ্ধ জবিয়ান’, ‘নৈরাজ্যের দিন শেষ, সবার আগে বাংলাদেশ’ এবং ‘শিক্ষা ও সন্ত্রাস একসঙ্গে চলে না’সহ বিভিন্ন স্লোগান দেন।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাভাবিপ্রবির মেডিকেল সেন্টার নিজেই ‘অসুস্থ’
প্রায় ছয় হাজার শিক্ষার্থীর স্বাস্থ্যসেবার অন্যতম ভরসাস্থল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) মেডিকেল সেন্টার। অথচ চিকিৎসক সংকট, ইনডোর শয্যার অভাব, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা না থাকা, ল্যাব টেকনিশিয়ান ও সহযোগী জনবল সংকটসহ নানা সমস্যায় জর্জরিত প্রতিষ্ঠানটি। দীর্ঘদিন ধরে এসব সমস্যার সমাধান না হওয়ায় প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা।
মাভাবিপ্রবির মেডিকেল সেন্টার নিজেই ‘অসুস্থ’
জাবিপ্রবি দিবস উদযাপন স্থগিত, শিক্ষার্থীদের মিশ্র প্রতিক্রিয়া
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) ১০তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন অনুষ্ঠান অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
জাবিপ্রবি দিবস উদযাপন স্থগিত, শিক্ষার্থীদের মিশ্র প্রতিক্রিয়া
কিসমিসকে ‘ঝিঁঝিঁ পোকা’ ও হরীতকীকে ‘ওল্ড পাওয়ার’, নজরুল বিশ্ববিদ্যালয়ে অন্যরকম সকাল
ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি। চারপাশে নীরবতা, অধিকাংশ মানুষ গভীর ঘুমে। এমন সময় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও ডরমিটরি থেকে ভেসে আসে ‘হু হা’ শব্দ। এক জায়গা থেকে শুরু হওয়া সেই শব্দে সাড়া দেন অন্যরাও। ধীরে ধীরে ঘুম ছেড়ে বেরিয়ে আসেন শিক্ষক-শিক্ষার্থীরা। তবে ক্লাস কিংবা কোনো জরুরি কাজের জন্য নয়, তাদের গন্তব্য বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্যের সামনে।
কিসমিসকে ‘ঝিঁঝিঁ পোকা’ ও হরীতকীকে ‘ওল্ড পাওয়ার’, নজরুল বিশ্ববিদ্যালয়ে অন্যরকম সকাল
জাবিতে প্রথম বর্ষের অনলাইন ভর্তি আবেদন শুরু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের (৫৬তম ব্যাচ) স্নাতক প্রথম বর্ষের অনলাইন ভর্তি আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। যা চলবে আগামী ১৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
জাবিতে প্রথম বর্ষের অনলাইন ভর্তি আবেদন শুরু
নৈরাজ্যবিরোধী কর্মসূচি নিয়ে মাঠে নামছে জবি প্রশাসন
দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন, র‍্যালি ও সমাবেশের আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন।
নৈরাজ্যবিরোধী কর্মসূচি নিয়ে মাঠে নামছে জবি প্রশাসন
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে জবিতে ৬২ প্রজাতির ফল নিয়ে উৎসব করবে ছাত্রদল
বিএনপি ক্ষমতায় এসেছে বলেই ভিসি হয়েছি: জবি উপাচার্য
নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে আটক করল জবি ছাত্রদল
নিষিদ্ধ সংগঠনের কোনো নৈরাজ্য পরিস্থিতি আমরা বরদাশত করবো না: শাবিপ্রবি ছাত্র উপদেষ্টা