ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

জবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল, আসনপ্রতি লড়বেন ৪৩ জন

জবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ১১:০১ পিএম
ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪–২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ডি ইউনিটের ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার (৯ জানুয়ারি) অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সানজিদা ফারহানা তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ডি ইউনিটে মোট ৬১০টি আসনের বিপরীতে এবার আবেদন জমা পড়েছে ২৫ হাজার ৮২৬টি। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে প্রতিযোগিতা করবেন প্রায় ৪৩ জন শিক্ষার্থী। পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ ঢাকার মোট পাঁচটি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ডি ইউনিটের ভর্তি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট -এ প্রবেশ করে ইউজার আইডি দিয়ে লগইন করে নিজ নিজ কেন্দ্র ও আসনসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন।

আরটিভি/এএএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রবীন্দ্রনাথকে নিয়ে আম্মারের কটূক্তি, প্রতিবাদে রাকসুতে পোস্টার সাঁটাল ছাত্রদল
রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে ‘রঠা সংগীত’ নামে একটি ভিডিও পোস্ট করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার। ভিডিওতে তিনি ব্যঙ্গাত্মকভাবে রবীন্দ্রসংগীত উপস্থাপন করেছেন।
রবীন্দ্রনাথকে নিয়ে আম্মারের কটূক্তি, প্রতিবাদে রাকসুতে পোস্টার সাঁটাল ছাত্রদল
নজরুল কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কবি নজরুল সরকারি কলেজ ক্যাম্পাস ইংরেজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা (ফেয়ারওয়েল) অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১২টায় কলেজ অডিটোরিয়ামে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক নার্গিস বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক সুমাইয়া খানম এবং সহযোগী অধ্যাপক তসলিমা হাসিন মুন্নি। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক সালমা সুলতানা, সহকারী অধ্যাপক মারজাহান আক্তার, সহকারী অধ্যাপক উম্মে জামিলা রাবেয়া এবং প্রভাষক মোসাঃ নুরুন্নাহারসহ বিভাগের সাধারণ শিক্ষার্থীরা। প্রধান অতিথির বক্তব্যে ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক নার্গিস বেগম বলেন, 'বিদায় এক মধুর বেদনা' শেক্সপিয়রের এই বাণীর মতোই আজ গ্র্যাজুয়েশন শেষে তোমাদের নতুন যাত্রা শুরু হচ্ছে। চার বছর আগে প্রথম বর্ষে তোমরা যে অনিশ্চয়তা নিয়ে এসেছিলে, তা কাটিয়ে আজ সুশিক্ষিত, পরিপক্ক ও সৃজনশীল ব্যক্তিত্বে পরিণত হয়েছ। শিক্ষক হিসেবে তোমাদের এই অগ্রগতিই আমাদের সবচেয়ে বড় সাফল্য। শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, যেকোনো সমাপ্তিই আসলে নতুন সূচনার ইঙ্গিত দেয়। পরিবার, সমাজ বা কর্মক্ষেত্রে সবসময় সৎ ও মানবিক মানুষ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে এবং কখনো হাল ছাড়বে না। মনে রাখবে, পৃথিবীকে বদলানোর আগে নিজেকে বদলানোই আসল প্রজ্ঞা। আমাদের আশীর্বাদ সবসময় তোমাদের সাথে থাকবে; নতুন উদ্যমে এগিয়ে যাও এবং আমাদের গর্বিত করো। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের স্মারক হিসেবে ক্রেস্ট, ব্যাজ, প্যাড, ফটোফ্রেম ও কলমসহ নানা উপহারসামগ্রী দেওয়া হয়। আনুষ্ঠানিক আলোচনা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনমুগ্ধকর নাচ, গান ও বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। আরটিভি/ এসকেডি
নজরুল কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ম্যাডামের মেসেজে হাহা রিঅ্যাক্ট দিয়েছিলেন শিক্ষার্থী, অতঃপর...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মার্কেটিং বিভাগের এক শিক্ষকের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়াকে কেন্দ্র করে সনদ উত্তোলনে জটিলতায় পড়েছিলেন শিক্ষার্থী মুজিবুর রহমান। তবে সৌভাগের বিষয় জটিলতা কাটিয়ে তিনি সনদটি হাতে পেয়েছেন।
ম্যাডামের মেসেজে হাহা রিঅ্যাক্ট দিয়েছিলেন শিক্ষার্থী, অতঃপর...
মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি ও ধর্ম অবমাননাকর মন্তব্যের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
‘বেশি মানুষ দেখে ভয় পেয়ে যাই, ব্রেক দিতে গিয়ে অ্যাকসিলারেটরে চাপ দিই’
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রাইভেটকারের ধাক্কায় সাত শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের (এফবিএস) গেটসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
‘বেশি মানুষ দেখে ভয় পেয়ে যাই, ব্রেক দিতে গিয়ে অ্যাকসিলারেটরে চাপ দিই’
আরও পড়ুন
জবি হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটির সভাপতি লাবিব, সম্পাদক রাকিবুল
জবিতে মানসিক স্বাস্থ্যচর্চায় গুরুত্ব দেওয়ার আহ্বান উপাচার্যের
জবির ছাত্রী হলে চুরি, দায়সারা বক্তব্য প্রশাসনের
প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা বাতিলের প্রতিবাদে জবিতে জকসুর বিক্ষোভ