ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

বর্ণিল আয়োজনে জবির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পিএম
ছবি: আরটিভি

আনন্দ-উচ্ছ্বাস, বর্ণিল শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্টসহ নানা আয়োজনে উদযাপিত হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী।

‘তারুণ্যে দীপ্তপ্রাণ-ঐক্যবদ্ধ জবিয়ান’ স্লোগানকে সামনে রেখে সোমবার (২ নভেম্বর) বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে দিনব্যাপী এসব কর্মসূচির আয়োজন করা হয়।

সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের নেতৃত্বে ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি রায়সাহেব বাজার মোড় ও ভিক্টোরিয়া পার্ক প্রদক্ষিণ করে পুনরায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে শেষ হয়। এতে শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, নাচ-গান ও আনন্দ-উল্লাসে ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট ও হলের শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক সমিতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু), কর্মকর্তা-কর্মচারী সমিতি, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ছাত্রসংগঠন এবং সাংবাদিক সংগঠনের সদস্যরা অংশ নেন। এ সময় বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা নিজ নিজ ব্যানার নিয়ে শোভাযাত্রায় যোগ দেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, হল প্রভোস্ট, প্রক্টরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় দিবসের প্রথম পর্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরাও অনুষ্ঠানে অংশ নেন।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে আরও ছিল বিশেষ শিল্পকর্ম প্রদর্শনী, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এসব আয়োজনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ পথচলা, ঐতিহ্য ও অর্জনকে স্মরণ করেন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

দিনের দ্বিতীয় পর্বের অন্যতম আকর্ষণ ছিল নগর বাউল জেমসের কনসার্ট। বিকেল ৫টায় শুরু হওয়া এ আয়োজনে প্রথমে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কয়েকটি ব্যান্ড সংগীত পরিবেশন করে। পরে রাত ৮টার দিকে মঞ্চে ওঠেন নগর বাউল জেমস। তিনি একে একে মোট নয়টি গান পরিবেশন করেন। রাত সাড়ে ৯টার দিকে তার জনপ্রিয় ‘ভিগি ভিগি’ গান পরিবেশনের মধ্য দিয়ে কনসার্টের সমাপ্তি ঘটে।

কনসার্ট চলাকালে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বিশ্ববিদ্যালয় দিবসের আয়োজন সফল করতে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। একই সঙ্গে ভবিষ্যতেও জেমসকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে আসার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, ২০০৫ সালের ২০ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন পাসের মাধ্যমে প্রতিষ্ঠানটি সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে। এর আগে ১৯৯৫ সালের ২ নভেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এক অনুষ্ঠানে জগন্নাথ কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা দিয়েছিলেন। দুর্গাপূজার ছুটির কারণে এবার বিশ্ববিদ্যালয় দিবসের আনুষ্ঠানিক আয়োজন পিছিয়ে ২ নভেম্বর অনুষ্ঠিত হয়।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাজশাহীতে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান
রাজশাহীতে মেডিকেল রিসার্চ বাংলাদেশ (Medical Research Bangladesh) ও রোটার‍্যাক্ট ক্লাব অব আরএমসি পাইওনিয়ারের (Rotaract Club of RMC Pioneer) যৌথ উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রাজশাহীতে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান
জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ চন্দন সূত্রধরের মৃত্যু, বেরোবিতে শোক
জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর না ফেরার দেশে পাড়ি জমান বেরোবি শিক্ষার্থী চন্দন সূত্রধর রাজ। তার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে সংগঠনটি।
জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ চন্দন সূত্রধরের মৃত্যু, বেরোবিতে শোক
নজরুল বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সবুজায়ন কার্যক্রমের অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন।
নজরুল বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি
যবিপ্রবি রোটার‍্যাক্ট ক্লাবের নেতৃত্বে মাশফি-শিমুল
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) স্বেচ্ছাসেবী সংগঠন ‘রোটার‍্যাক্ট ক্লাব অব জাস্ট’-এর ২০২৬ সালের নির্বাচনে নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়েছে। নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে মোঃ মাশফি চৌধুরী অরিন এবং সাধারণ সম্পাদক হিসেবে রবিউল ইসলাম শিমুল নির্বাচিত হয়েছেন।
যবিপ্রবি রোটার‍্যাক্ট ক্লাবের নেতৃত্বে মাশফি-শিমুল
বেরোবিতে ‘দ্য রিসার্চ রোডম্যাপ’ শীর্ষক সেমিনার 
রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিজনেস স্টাডিজ অনুষদের উদ্যোগে ‘দ্য রিসার্চ রোডম্যাপ: ফ্রম আইডিয়া জেনারেশন টু কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, মেথডোলজি অ্যান্ড পাবলিকেশন’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 
বেরোবিতে ‘দ্য রিসার্চ রোডম্যাপ’ শীর্ষক সেমিনার 
আরও পড়ুন
জবি শিক্ষার্থীদের অপ্রাসঙ্গিক আন্দোলন না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
জবিসহ দেশের ১৪ কেন্দ্রে অনুষ্ঠিত হলো কেমিস্ট্রি অলিম্পিয়াড
জবি দিবসে জেমসের কনসার্ট, বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবসে মঞ্চ মাতাবেন জেমস