ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

পাবিপ্রবির ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ

পাবিপ্রবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পিএম
ছবি: আরটিভি

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) শাখা ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক রুমেল হোসেনকে মারধরের অভিযোগ উঠেছে।

সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে বিশ্ববিদ্যালয়ের হল প্রভোস্টের সহযোগিতায় পাবনা এসোর্ট হাসপাতালে নেওয়া হয়।

এর আগে সোমবার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের জুলাই-৬ হলের ৭১৭ নম্বর কক্ষের একটি সিটকে কেন্দ্র করে শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের নেতাকর্মীদের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। রাতভর দফায় দফায় উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হলের একটি সিটকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। পরে উভয় পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এরই ধারাবাহিকতায় রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক রুমেল হোসেন ক্যাম্পাসে পুনরায় প্রবেশ করলে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদকের নেতৃত্বে মারধর করার অভিযোগ উঠেছে। এতে তিনি আহত হলে তাকে পাবনার এসোর্ট হাসপাতালে নেওয়া হয়।

এদিকে একই ঘটনায় এর আগে জুলাই-৬ হল শাখা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন ও আরও কয়েকজন শিক্ষার্থী আহত হন। তাদের মধ্যে কয়েকজনকে পাবনা এসোর্ট হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে পাবিপ্রবি ছাত্রদলের প্রচার সম্পাদক রুমেল হোসেন বলেন, গতকাল জুলাই-৬ হলের একটি কক্ষের সিটকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় আমার বন্ধু ইমরান ছুরিকাঘাতে আহত হলে পুরো ক্যাম্পাসে আতংক ছড়িয়ে পড়ে। পরবর্তীতে আমরা নিরস্ত্র অবস্থায় বাইরে থেকে ক্যাম্পাসে ফিরে নিজ নিজ হলে অবস্থান করি। এ সময় একটি পক্ষের সহযোগিতায় বহিরাগতরা অস্ত্রসহ ক্যাম্পাসে প্রবেশ করে এবং হলের নিচতলায় হল প্রভোস্টের সামনে আমার ওপর হামলা চালায়। ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন, যার প্রমাণ ভিডিও ফুটেজেও রয়েছে। আমরা চাই, বিশ্ববিদ্যালয়ে এ ধরনের সহিংসতার পুনরাবৃত্তি না ঘটুক। একইসঙ্গে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলার সঙ্গে জড়িত প্রত্যেককে শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশ ও সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা ঐক্যবদ্ধ। যারা এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। পাবিপ্রবি ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে এসব অপকর্মের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ গড়ে তুলবে এবং আইনসম্মতভাবে দাঁতভাঙা জবাব দেবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্বে থাকা সহকারী প্রক্টর অধ্যাপক ড. আতিকুর রহমান বলেন, যেহেতু একজন শিক্ষার্থী ছুরিকাঘাতে আহত হয়েছেন, অবশ্যই এটি সন্ত্রাসী কর্মকাণ্ড। আমরা তাৎক্ষণিকভাবে ভিসি স্যারকে জানিয়েছি; আজকে একটি তদন্ত কমিটি গঠন করার কথা আছে এবং প্রভোস্টদের সঙ্গে তিনি বসে মিটিং করছেন।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শীতের আগমনে নজরুল বিশ্ববিদ্যালয়ে বাড়ছে মৌসুমি রোগ
আবহাওয়া পরিবর্তন ও শীতের আগমনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বাড়ছে সর্দি-কাশি ও জ্বরের প্রকোপ। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের গত দুই মাসের রোগীসংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা গেছে, অক্টোবরের তুলনায় নভেম্বরে এসব রোগে আক্রান্ত রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে।  মেডিকেল সেন্টার সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে চিকিৎসা নিতে আসা রোগীদের বড় একটি অংশ সর্দি-কাশি, জ্বর ও হাঁচির সমস্যায় ভুগছেন। দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য, ভোর ও রাতে ঠান্ডা এবং দিনের বেলায় তুলনামূলক গরম আবহাওয়ার কারণে এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। ঋতু পরিবর্তনের এই সময়ে শিক্ষার্থীদের মধ্যে এসব মৌসুমি রোগের প্রকোপ বেশি দেখা যাচ্ছে।  এদিকে সর্দি-জ্বরের কারণে ভোগান্তিতে পড়ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশেষ করে আবাসিক হল ও মেসে থাকা শিক্ষার্থীদের অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। এতে নিয়মিত ক্লাসে উপস্থিতি ও পড়াশোনায় ব্যাঘাত ঘটছে।  অসুস্থতার কারণে শিক্ষার্থীদের কেউ কেউ কয়েক দিন ধরে ক্লাসে অনুপস্থিত থাকছেন। শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যেও সর্দি-কাশি ও জ্বরের উপসর্গ দেখা দিচ্ছে।  বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তাসমিয়া তাবাসসুম অর্পিতা বলেন, টানা ১০ দিনের বেশি সময় ধরে সর্দি, কাশি ও জ্বরে ভুগছি। স্থানীয় ফার্মেসি থেকে ওষুধ নিয়েও সুস্থ না হওয়ায় এখন ময়মনসিংহ হাসপাতালে চিকিৎসা নিচ্ছি। এতে সেমিস্টার পরীক্ষায় প্রভাব পড়ছে। হলের অপরিচ্ছন্ন পরিবেশ, পরিচ্ছন্নতাকর্মীদের অবহেলা এবং ক্যাম্পাসের অতিরিক্ত ধুলাবালু অসুস্থতা আরও বাড়িয়ে দিচ্ছে।  আরেক শিক্ষার্থী মো. শাহীন আলম বলেন, গত পাঁচ দিন ধরে সর্দি-জ্বরে আক্রান্ত। ক্লাস করতে পারিনি দুদিন। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার থেকে চিকিৎসা নিয়েছি। মূলত শীতের কারণে মেসের অপরিচ্ছন্ন ও স্যাতস্যাতে পরিবেশ অসুস্থতার অন্যতম কারণ হতে পারে।  ইতিহাস বিভাগের শিক্ষার্থী জাকিয়া সুলতানা বলেন, গত কয়েকদিন ধরেই সর্দিজ্বর, কাশি। যার কারণে নিয়মিত ক্লাস করতে পারতেছি না। হলের বেশিরভাগ শিক্ষার্থীরই এই অবস্থা। হঠাৎ করেই শীত পরায় এই সর্দিজ্বর কাশিটা বেড়ে গেছে। এখন ঔষুধ খাচ্ছি, আগের থেকে একটু ভালো আছি। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের অতিরিক্ত চিফ মেডিকেল অফিসার ডা. আবুল খায়ের মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, গত মাসের তুলনায় বর্তমানে রোগীর চাপ কিছুটা বেড়েছে। বিশেষ করে আবহাওয়া পরিবর্তনের কারণে মৌসুমি এসব রোগের প্রকোপ দেখা যাচ্ছে। সাম্প্রতিক সময়ে মেডিকেল সেন্টারে চিকিৎসা নিতে আসা রোগীদের প্রায় ৮০ থেকে ৮৫ শতাংশই সর্দি-কাশি, জ্বর, হাঁচি ও কাশিজনিত সমস্যায় ভুগছেন।  তিনি আরও বলেন, আবহাওয়া পরিবর্তনের এ সময়ে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি। বাইরে চলাচলের সময় প্রয়োজনে মাস্ক ব্যবহার, নিয়মিত হাত পরিষ্কার রাখা এবং আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে গরম পোশাক পরিধান করতে হবে। যারা শ্বাসতন্ত্রের সমস্যায় আক্রান্ত, শীতকালে ধুলাবালি ও কুয়াশার পরিমাণ বেড়ে যাওয়ায় এমন ব্যক্তিদের বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত।  আরটিভি/এসআর
শীতের আগমনে নজরুল বিশ্ববিদ্যালয়ে বাড়ছে মৌসুমি রোগ
গোল না হওয়ায় রাজশাহী ও জাতীয় বিশ্ববিদ্যালয়কে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা
আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল ম্যাচে নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়কে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। নির্ধারিত সময়ের পুরো খেলায় উভয় দল একাধিক আক্রমণ করলেও কেউই প্রতিপক্ষের জালে বল জড়াতে পারেনি। ফলে ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়। ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধেও গোলশূন্য সমতা বজায় থাকে। নির্ধারিত সময়ের অতিরিক্ত সময়েও কোনো দল গোল করতে না পারায় ম্যাচটি অমীমাংসিত থেকে যায়। প্রতিযোগিতার বাইলজের ৩ নম্বর ধারা অনুযায়ী, ফাইনাল ম্যাচ অমীমাংসিত থাকলে উভয় দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করার বিধান রয়েছে। সেই নিয়ম অনুসারেই রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়কে (National University) ২০২৬ সালের আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়   এতে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর শিরোপা ভাগাভাগি করে নেয় দুই বিশ্ববিদ্যালয়। আরটিভি/এসআর
গোল না হওয়ায় রাজশাহী ও জাতীয় বিশ্ববিদ্যালয়কে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা
মৃত্যুজনিত বিমার চেক পেলেন নিহত দুই রুয়েট শিক্ষার্থীর পরিবার 
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) নিহত দুই শিক্ষার্থীর পরিবারের হাতে দুই লক্ষ টাকা করে বিমার চেক হস্তান্তর করেছে জেনিথ লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড।
মৃত্যুজনিত বিমার চেক পেলেন নিহত দুই রুয়েট শিক্ষার্থীর পরিবার 
নৌবাহিনী পদক পেলেন বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির উপাচার্য
বীরত্বপূর্ণ ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ নৌবাহিনীর শান্তিকালীন পদক ‘নৌবাহিনী পদক (এনবিপি)’ পেয়েছেন বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির উপাচার্য রিয়ার অ্যাডমিরাল মো. নিয়ামত এলাহী। 
নৌবাহিনী পদক পেলেন বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির উপাচার্য
খুলনা বিশ্ববিদ্যালয় দিবস বুধবার, নানা কর্মসূচি গ্রহণ
১৯৯১ সালের এই দিনে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আনুষ্ঠানিকভাবে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করেন।
খুলনা বিশ্ববিদ্যালয় দিবস বুধবার, নানা কর্মসূচি গ্রহণ
আরও পড়ুন
‘এমন বিদায় ভাগ্যের বিষয়’, সোহেল খানকে নিয়ে দীপা খন্দকার
এনসিপি থেকে আরও এক নেতার পদত্যাগ, আঙুল তুললেন যাদের দিকে
নাশকতায় অর্থায়ন, ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
মৃত্যুর ঠিক আগে কী হয়েছিল অভিনেতা সোহেল খানের, জানালেন জয়