ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রশক্তির নেতাকর্মীদের ওপর শিবিরের হামলা, যা জানা গেল

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ০৭:০২ পিএম
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে কলেজ শাখা ছাত্রশিবিরের বিরুদ্ধে।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক সারাহ্ পারীনের সঙ্গে দেখা করতে গেলে প্রশাসনিক ভবনের সামনে বাধার মুখে পড়েন সংগঠনটির নেতারা। পরে অধ্যক্ষের কক্ষে এবং সেখান থেকে বের হওয়ার সময় তাদের ওপর হামলা চালানো হয়।

এতে ছাত্রশক্তির মহসিন কলেজ শাখার মুখ্য সংগঠক মাইনুদ্দিনসহ কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করেছেন সংগঠনটির নেতারা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরীর নেতৃত্বে সংগঠনটির চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি রশিদ দিনার, সাধারণ সম্পাদক আব্দুর রহমানসহ নেতাকর্মীরা কলেজের অধ্যক্ষের সঙ্গে দেখা করতে যান। ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি ও শিক্ষার পরিবেশ নিয়ে আলোচনার উদ্দেশ্যে তারা সেখানে গেলে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ছাত্রশক্তির নেতারা।

জাতীয় ছাত্রশক্তির চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, প্রশাসনিক ভবনের সামনে পৌঁছালে ছাত্রশিবিরের নেতাকর্মীরা আমাদের পথ আটকে দেন। এ নিয়ে তাদের সঙ্গে আমাদের বাগ্‌বিতণ্ডা হয়। পরে আমরা অধ্যক্ষের কক্ষে প্রবেশ করলে আনুমানিক ১০০ থেকে ১৫০ জন শিবিরকর্মী সেখানে ঢুকে পড়েন। তারা কক্ষের ভেতরেই আমাদের কলেজ শাখার মুখ্য সংগঠক মাইনুদ্দিনের ওপর হামলা ও মারধর করেন।

তিনি আরও বলেন, মহসিন কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি ইয়াসিন পারভেজের নেতৃত্বে এ হামলা চালানো হয়। পরে অধ্যক্ষের কক্ষ থেকে বের হওয়ার সময় পেছন থেকে ধাওয়া করে আবারও আমাদের ওপর হামলা করা হয়।

তবে হামলায় ছাত্রশিবিরের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগর উত্তর শাখার সেক্রেটারি খুররম মুরাদ বলেন, মহসিন কলেজে আমাদের কোনো কমিটি নেই। কলেজের অধ্যক্ষের পক্ষ থেকে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করে নোটিশ দেওয়া হয়েছে। আমরা সেই নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে সেখানে কোনো কমিটি গঠন করিনি।

তিনি আরও বলেন, আমার জানামতে, সাধারণ কিছু শিক্ষার্থীর মধ্যে কথা কাটাকাটি বা ঝামেলা হয়েছিল। সেখানে গুপ্ত গুপ্ত বলেও স্লোগান দেওয়া হয়েছে। ছাত্ররাজনীতিতে সহনশীলতা থাকা প্রয়োজন।

এদিকে, এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর শাখা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক প্রশাসনিক শাস্তির আওতায় আনতে কলেজ প্রশাসনের প্রতি দাবি জানিয়েছে সংগঠনটি।

একইসঙ্গে ছাত্রশিবিরের বিরুদ্ধে বেনামে রাজনীতি ও ভিন্নমতের ওপর হামলার অভিযোগ তুলে এর বিরুদ্ধে দেশব্যাপী রাজনৈতিক ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে এনসিপির চট্টগ্রাম মহানগর শাখা।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অনার্স ৪র্থ বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার্থীদের জন্য আবেদন ফরম পূরণ এবং ইনকোর্স ও ক্লাসে উপস্থিতির নম্বর অনলাইনে এন্ট্রির সময় বাড়ানো হয়েছে।
অনার্স ৪র্থ বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক
বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ার জন্য ন্যূনতম স্নাতক বা সমমানের শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক করেছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক
শীতের আগমনে নজরুল বিশ্ববিদ্যালয়ে বাড়ছে মৌসুমি রোগ
আবহাওয়া পরিবর্তন ও শীতের আগমনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বাড়ছে সর্দি-কাশি ও জ্বরের প্রকোপ। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের গত দুই মাসের রোগীসংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা গেছে, অক্টোবরের তুলনায় নভেম্বরে এসব রোগে আক্রান্ত রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে।  মেডিকেল সেন্টার সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে চিকিৎসা নিতে আসা রোগীদের বড় একটি অংশ সর্দি-কাশি, জ্বর ও হাঁচির সমস্যায় ভুগছেন। দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য, ভোর ও রাতে ঠান্ডা এবং দিনের বেলায় তুলনামূলক গরম আবহাওয়ার কারণে এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। ঋতু পরিবর্তনের এই সময়ে শিক্ষার্থীদের মধ্যে এসব মৌসুমি রোগের প্রকোপ বেশি দেখা যাচ্ছে।  এদিকে সর্দি-জ্বরের কারণে ভোগান্তিতে পড়ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশেষ করে আবাসিক হল ও মেসে থাকা শিক্ষার্থীদের অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। এতে নিয়মিত ক্লাসে উপস্থিতি ও পড়াশোনায় ব্যাঘাত ঘটছে।  অসুস্থতার কারণে শিক্ষার্থীদের কেউ কেউ কয়েক দিন ধরে ক্লাসে অনুপস্থিত থাকছেন। শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যেও সর্দি-কাশি ও জ্বরের উপসর্গ দেখা দিচ্ছে।  বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তাসমিয়া তাবাসসুম অর্পিতা বলেন, টানা ১০ দিনের বেশি সময় ধরে সর্দি, কাশি ও জ্বরে ভুগছি। স্থানীয় ফার্মেসি থেকে ওষুধ নিয়েও সুস্থ না হওয়ায় এখন ময়মনসিংহ হাসপাতালে চিকিৎসা নিচ্ছি। এতে সেমিস্টার পরীক্ষায় প্রভাব পড়ছে। হলের অপরিচ্ছন্ন পরিবেশ, পরিচ্ছন্নতাকর্মীদের অবহেলা এবং ক্যাম্পাসের অতিরিক্ত ধুলাবালু অসুস্থতা আরও বাড়িয়ে দিচ্ছে।  আরেক শিক্ষার্থী মো. শাহীন আলম বলেন, গত পাঁচ দিন ধরে সর্দি-জ্বরে আক্রান্ত। ক্লাস করতে পারিনি দুদিন। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার থেকে চিকিৎসা নিয়েছি। মূলত শীতের কারণে মেসের অপরিচ্ছন্ন ও স্যাতস্যাতে পরিবেশ অসুস্থতার অন্যতম কারণ হতে পারে।  ইতিহাস বিভাগের শিক্ষার্থী জাকিয়া সুলতানা বলেন, গত কয়েকদিন ধরেই সর্দিজ্বর, কাশি। যার কারণে নিয়মিত ক্লাস করতে পারতেছি না। হলের বেশিরভাগ শিক্ষার্থীরই এই অবস্থা। হঠাৎ করেই শীত পরায় এই সর্দিজ্বর কাশিটা বেড়ে গেছে। এখন ঔষুধ খাচ্ছি, আগের থেকে একটু ভালো আছি। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের অতিরিক্ত চিফ মেডিকেল অফিসার ডা. আবুল খায়ের মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, গত মাসের তুলনায় বর্তমানে রোগীর চাপ কিছুটা বেড়েছে। বিশেষ করে আবহাওয়া পরিবর্তনের কারণে মৌসুমি এসব রোগের প্রকোপ দেখা যাচ্ছে। সাম্প্রতিক সময়ে মেডিকেল সেন্টারে চিকিৎসা নিতে আসা রোগীদের প্রায় ৮০ থেকে ৮৫ শতাংশই সর্দি-কাশি, জ্বর, হাঁচি ও কাশিজনিত সমস্যায় ভুগছেন।  তিনি আরও বলেন, আবহাওয়া পরিবর্তনের এ সময়ে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি। বাইরে চলাচলের সময় প্রয়োজনে মাস্ক ব্যবহার, নিয়মিত হাত পরিষ্কার রাখা এবং আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে গরম পোশাক পরিধান করতে হবে। যারা শ্বাসতন্ত্রের সমস্যায় আক্রান্ত, শীতকালে ধুলাবালি ও কুয়াশার পরিমাণ বেড়ে যাওয়ায় এমন ব্যক্তিদের বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত।  আরটিভি/এসআর
শীতের আগমনে নজরুল বিশ্ববিদ্যালয়ে বাড়ছে মৌসুমি রোগ
পাবিপ্রবির ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) শাখা ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক রুমেল হোসেনকে মারধরের অভিযোগ উঠেছে।
পাবিপ্রবির ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ
গোল না হওয়ায় রাজশাহী ও জাতীয় বিশ্ববিদ্যালয়কে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা
আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল ম্যাচে নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়কে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। নির্ধারিত সময়ের পুরো খেলায় উভয় দল একাধিক আক্রমণ করলেও কেউই প্রতিপক্ষের জালে বল জড়াতে পারেনি। ফলে ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়। ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধেও গোলশূন্য সমতা বজায় থাকে। নির্ধারিত সময়ের অতিরিক্ত সময়েও কোনো দল গোল করতে না পারায় ম্যাচটি অমীমাংসিত থেকে যায়। প্রতিযোগিতার বাইলজের ৩ নম্বর ধারা অনুযায়ী, ফাইনাল ম্যাচ অমীমাংসিত থাকলে উভয় দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করার বিধান রয়েছে। সেই নিয়ম অনুসারেই রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়কে (National University) ২০২৬ সালের আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়   এতে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর শিরোপা ভাগাভাগি করে নেয় দুই বিশ্ববিদ্যালয়। আরটিভি/এসআর
গোল না হওয়ায় রাজশাহী ও জাতীয় বিশ্ববিদ্যালয়কে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা
আরও পড়ুন
সিসিটিতে শেষ হলো সাইফ পাওয়ারটেকের ছয় বছরের অধ্যায়, নতুন অপারেটর এভারেস্ট
৬ জনকে গুলির দায় স্বীকার করে ফেসবুকে পোস্ট দিলেন ‘শুটার রায়হান’
চট্টগ্রামে হবে দেশের প্রথম ডাক্ট সিস্টেম সড়ক
একসঙ্গে পৃথিবীতে এসেছিল যমজ দুই ভাই, হাম কেড়ে নিল দুজনের প্রাণ