ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে মাভাবিপ্রবি প্রক্টরের পদত্যাগ

মাভাবিপ্রবি প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ১০:৫৪ পিএম
ছবি: সংগৃহীত

গুরুতর অনিয়ম, অভিযুক্তদের সুরক্ষা প্রদান এবং প্রশাসনিক বিতর্কের জেরে শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) প্রক্টর ড. মো. ইমাম হোসেন।

বুধবার (৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. সাজ্জাদ ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করেছেন। প্রক্টরের পদত্যাগের পর প্রক্টরিয়াল কমিটির জ্যেষ্ঠতার ভিত্তিতে সহকারী প্রক্টর মো. নান্নুর রহমানকে সাময়িকভাবে এই পদের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রশাসন জানিয়েছে, দ্রুতই পূর্ণ মেয়াদে নতুন প্রক্টর নিয়োগের প্রক্রিয়া শুরু হবে।

আরও পড়ুন

ক্যাম্পাস সূত্রে জানা যায়, প্রক্টরের বিরুদ্ধে বেশ কিছু দিন ধরেই শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দানা বাঁধছিল। অভিযোগ রয়েছে, বিগত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কতিপয় শিক্ষককে শাস্তির হাত থেকে বাঁচাতে প্রক্টর পরিকল্পিতভাবে ‘সেইফ এক্সিট’ বা নিরাপদ প্রস্থানের সুযোগ করে দিয়েছেন। বিশেষ করে, বিগত ৫ আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের বিরোধিতাকারী সাবেক সহকারী প্রক্টর শাকিল মাহমুদ শাওনসহ অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় সাধারণ শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন।

আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি, অভিযুক্ত অনেককে প্রক্টরের প্রচ্ছন্ন সহযোগিতায় দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। এসব বিষয়ে একাধিকবার লিখিত অভিযোগ দিলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। সর্বশেষ আল্টিমেটাম শেষে শিক্ষার্থীরা উপাচার্যের কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। চাপের মুখে পড়ে শেষ পর্যন্ত ড. মো. ইমাম হোসেন পদত্যাগ করতে বাধ্য হন।

শিক্ষার্থীদের আরও অভিযোগ, রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে প্রক্টর একটি নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের প্রভাব খাটাতেন এবং সহকর্মী ও কর্মকর্তাদের সঙ্গে অপেশাদার ও স্বৈরাচারী আচরণ করতেন। সংকটের সময় শিক্ষার্থীদের পাশে না দাঁড়িয়ে উল্টো তুচ্ছ বিষয়ে হয়রানি ও হস্তক্ষেপ করতেন, যা তার স্বৈরাচারী মনোভাবের বহিঃপ্রকাশ।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বরিশাল ‘সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের’ যাত্রা শুরু
দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে বরিশালে মহিলাদের জন্য পৃথক একটি নতুন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেছে সরকার। শিক্ষা প্রতিষ্ঠানটির নামকরণ করা হয়েছে ‘সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট’। বরিশাল নগরীর আলেকান্দায় স্থাপিত ‘সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে’ রোববার (১১ অক্টোবর) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের সর্বপ্রথম ক্লাস শুরু হয়। বরিশাল বিভাগে এই প্রথম ‘সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট’ নামে শিক্ষা প্রতিষ্ঠানটির নামকরণ করা হয়েছে। প্রতিষ্ঠানে আর্কিটেকচার টেকনোলজি এবং কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি এ দুটি বিভাগ চালু করা হয়েছে। অধ্যক্ষ, ইন্সট্রাক্টর, সহকারী ইন্সট্রাক্টর কাফট ইন্সট্রাক্টরসহ ১১ জন শিক্ষক, ৬ জন কর্মকর্তা কর্মচারীসহ মোট ১৭ জন ও ৪৭ জন ছাত্রী নিয়ে এ ইনস্টিটিউট যাত্রা শুরু করেছে। এ দুই বিভাগে মোট আসন সংখ্যা রয়েছে ১শ’ টি। বরিশাল নগরীর আলেকান্দায় পরেশ সাগর মাঠের প্রবেশদ্বারের উত্তর পাশে শিক্ষা প্রতিষ্ঠানটি স্থাপন করা হয়েছে। ৩ একর ১৮ শতাংশ জমিতে ২০২০-২১ অর্থবছরে প্রতিষ্ঠানটি স্থাপনার কাজ শুরু হয়। যার প্রকল্প ব্যয় ধরা হয় ৫৫ কোটি টাকা। দৃষ্টিনন্দন প্রবেশ পথে একটি আকর্ষণীয় ৬ তলা বিশিষ্ট প্রশাসনিক ভবন, উত্তর পাশে ৬ তলা বিশিষ্ট বিশাল একাডেমিক ভবন ও দক্ষিণ পাশে ৬ তলা বিশিষ্ট আরেকটি একাডেমিক ওয়ার্কশপ ভবন রয়েছে। ভবন ৩টিতে লিফট এর ব্যবস্থা থাকছে। এছাড়া ৪ তলা বিশিষ্ট ২শ’ আসনের ছাত্রীনিবাস, ৫ তলা বিশিষ্ট ২০ ইউনিটের শিক্ষক ডরমেটরি ও ৩ তলা বিশিষ্ট ৬ ইউনিটের স্টাফ কোয়াটার, ১ তলা বিশিষ্ট অধ্যক্ষের বাসভবন, নিজস্ব বিদ্যুতের সাব স্টেশন ও অভ্যন্তরীণ সড়ক ব্যবস্থা রয়েছে প্রতিষ্ঠানটিতে। ‘সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে’র অধ্যক্ষ হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন, সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ এস. এম সামছুন নাহার। এ বিষয়ে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এস. এম সামছুন নাহার বলেন, একাডেমিক ওয়ার্কশপ, বিদ্যুতের সাব স্টেশন ও শহীদ মিনার নির্মাণ কাজ চলতি বছরের ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে আশা করা যাচ্ছে। শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় শিক্ষা উপকরণ, সরঞ্জাম ও আসবাবপত্র ইতোমধ্যে প্রতিষ্ঠানে পৌঁছেছে। তিনি জানান, বর্তমানে আর্কিটেকচার টেকনোলজি এবং কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি দিয়ে শুরু হলেও আরো দুটি কোর্স আগামী ২০২৭-২৮ শিক্ষাবর্ষে চালু করা হবে। এতে আরো ১শ’ শিক্ষার্থী এখানে ভর্তির সুযোগ পাবে। ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস.এম সামছুন নাহার আরো বলেন, বর্তমান সরকার নারী বান্ধব। নারী শিক্ষা প্রসারে নতুন প্রযুক্তি ও কারিগরি শিক্ষায় শিক্ষার্থীদের দক্ষ হিসেবে গড়ে তুলতে চায় সরকার। এ প্রতিষ্ঠানে প্রথম বর্ষের দুটি বিভাগ চালু করা হয়েছে। পর্যায়ক্রমে আরও বিভাগ চালু করা হবে। এই প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা প্রকৃত শিক্ষা গ্রহণ করে নিজে কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে। এতে যেমন শিক্ষার্থীরা নিজে স্বাবলম্বী হতে পারবে, তেমনি অন্যকে স্বাবলম্বী করে গড়ে তোলার পথপ্রদর্শক হিসেবে কাজ করবে। জানতে চাইলে বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শহীদুল ইসলাম বলেন, বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ের তত্ত্বাবধানে ‘সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট’ বরিশাল বিভাগে এটাই প্রথম। এ ইনস্টিটিউটের ৬টি বহুতল ভবন, একটি একতলা ভবন, শহীদ মিনার, বিদ্যুৎ সাব স্টেশন, অভ্যন্তরীণ রাস্তাসহ, ড্রেন, দুটি অত্যাধুনিক প্রবেশ গেট, বাউন্ডারি ওয়াল এ প্রকল্পের অন্তর্ভুক্ত। ৩ একর ১৮ শতাংশ জমিতে প্রতিষ্ঠিত প্রকল্পের কাজ শেষ করতে প্রায় ৫৫ কোটি টাকা ব্যয় হবে। তিনি আরো জানান, শহীদ মিনার, একাডেমিক ওয়ার্কশপ ও বিদ্যুতের সাব স্টেশন ভবন নির্মাণের অসমাপ্ত কাজ চলতি বছরের মধ্যে শেষ হবে। ‘সরকারি মহিলা পলিটেনিক ইনস্টিটিউটে’ বরিশালের বানারীপাড়া উপজেলা থেকে আসা আয়শা আক্তার আর্কিটেকচার টেকনোলজি বিভাগে ভর্তি হওয়া শিক্ষার্থী তার প্রথম ক্লাস অনুভূতি ব্যক্ত করে বলেন, মনোরম পরিবেশ ও শিক্ষকমন্ডলীর আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে। আমার জীবনের নতুন অধ্যায় সূচিত হল। পটুয়াখালীর বাউফল উপজেলার কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি বিভাগের শিক্ষার্থী মরিয়ম বলেন, এ ইনস্টিটিউটে প্রবেশে আমার মনে অন্য রকম এক আনন্দ, উচ্ছ্বাস অনুভব হচ্ছে। নতুন ক্লাসে শিক্ষকদের আন্তরিকতা আমাকে উজ্জীবিত করেছে। শিক্ষাবিদ মহসিন উল ইসলাম হাবুল বলেন, মেয়েদের জন্য কারিগরি শিক্ষা কেবল একটি শিক্ষাপদ্ধতি নয় বরং এটি তাদের স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল করে তোলার সবচেযে শক্তিশালী হাতিয়ার। আমাদের প্রচলিত সমাজ ব্যবস্থায় নারীদের অর্থনৈতিক স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে কারিগরি বা বৃত্তিমূলক শিক্ষা একটি যুগান্তকারী পরিবর্তন আনতে পারে, কারণ সাধারণ প্রাতিষ্ঠানিক ডিগ্রির তুলনায় এ শিক্ষার মাধ্যমে সরাসরি কর্মমুখী দক্ষতা অর্জন করতে পারবে শিক্ষার্থীরা । তিনি বলেন, একজন নারী যখন কারিগরি শিক্ষায় দক্ষ হয়ে ওঠেন, তখন তিনি কেবল অন্যের অধীনে চাকরি করার মধ্যেই সীমাবদ্ধ থাকেন না, বরং নিজের মেধা ও দক্ষতাকে কাজে লাগিয়ে একজন সফল উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করতে পারেন। একই সঙ্গে সমাজে আরও বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারেন। আরটিভি/টিআর
বরিশাল ‘সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের’ যাত্রা শুরু
অভিযোগ প্রমাণিত হলেও ব্যবস্থা নেওয়া হয়নি আইইউডিএস সভাপতির বিরুদ্ধে
ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (আইইউডিএস) সভাপতির বিরুদ্ধে নিয়মবহির্ভূত কমিটি গঠন ও অর্থ গোপনের অভিযোগ প্রমাণিত হলেও কোনো ব্যবস্থা না নেওয়ার অভিযোগ সংগঠনটির সদস্যরা।
অভিযোগ প্রমাণিত হলেও ব্যবস্থা নেওয়া হয়নি আইইউডিএস সভাপতির বিরুদ্ধে
রুয়েটের এক হলে ডিজিটাল পেমেন্ট সিস্টেম চালু
‎রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ছাত্র হল-২ এ চালু হয়েছে হল ফি পরিশোধের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা। এর ফলে এখন থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট পোর্টালের মাধ্যমে অনলাইনে হলের মাসিক ও আনুষঙ্গিক ফি পরিশোধ করতে পারবেন।
রুয়েটের এক হলে ডিজিটাল পেমেন্ট সিস্টেম চালু
পরিবেশ সচেতনতা ও গবেষণায় গুরুত্ব দিয়ে যবিপ্রবিতে ইকো অলিম্পিয়াড অনুষ্ঠিত
পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের নেতৃত্ব ও দক্ষতা বিকাশের লক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ‘ইকো অলিম্পিয়াড ও নবীনবরণ ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
পরিবেশ সচেতনতা ও গবেষণায় গুরুত্ব দিয়ে যবিপ্রবিতে ইকো অলিম্পিয়াড অনুষ্ঠিত
ইবিতে পরীক্ষার খাতা হারানোর ঘটনায় কপাল পুড়ল পিওনের
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের পরীক্ষার উত্তরপত্র খুঁজে না পাওয়ার ঘটনায় তিন সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে বিভাগে দৈনিক মজুরিভিত্তিতে নিয়োজিত পিওন জাবেদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
ইবিতে পরীক্ষার খাতা হারানোর ঘটনায় কপাল পুড়ল পিওনের
আরও পড়ুন
ডিন’স অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী
১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্রে চরমোনাই পীর
জবিতে যাকাত ও কল্যাণ তহবিলের বৃত্তি পেলেন ৫৬ শিক্ষার্থী
রুয়েটে আবারও ১২ শিক্ষার্থী বহিষ্কার